তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের নেতা কর্মী জামায়াতে যোগদান ক্ষমতার মালিক জনগণ : তারেক রহমান ইমারত পরিদর্শক উজ্জ্বল এর দূর্নীতির লাগাম টেনে ধরবে কে? নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান রামগড়ে অবৈধ ভারতীয় মোটরসাইকেল জব্দ আপাতত আলোর মুখ দেখছে না কুমিল্লা বিভাগ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড তিন বছরের শিশুকে হত্যার অভিযোগ সাতক্ষীরায় ৮ প্রতীকে লড়বেন ২০ প্রার্থী নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্রে ট্রাভেল এজেন্সি মাফিয়া নুরুল ইসলাম ১৬ বছর জনগণের সম্পদ লুটে বিদেশে পাচার করা হয়েছে: তারেক রহমান রাজধানীতে কিন্ডারগার্টেনে শিশুকে নির্যাতন ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ দুই সংসদীয় আসনে ধানের শীষের প্রচারণার টিম প্রধানের দায়িত্ব পেলেন গিয়াস উদ্দীন মামুন দুলাল খান–ইব্রাহিম মুসার প্রতারণায় সর্বস্বান্ত সাধারণ মানুষ ওরিয়ন গ্রুপের প্রতিষ্ঠানে অর্ধশত কোটি টাকার ঋণ অনুমোদন ইসলামী ব্যাংকের গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আশরাফুলের ঘুষ দুর্নীতি সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকের রমরমা বাণিজ্য এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ পাথরঘাটায় মাদ্রাসায় ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় বাধা তালতলীতে বড় ভাইকে পিটিয়ে গুরুতর জখম চাঁপাইনবাবগঞ্জে ৩ টি আসনে প্রতীক বরাদ্দ খাগড়াছড়ি আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন শেরপুরের তিন আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণভোট-২৬ উপলক্ষে অভিভাবক সমাবেশ নালিতাবাড়ীতে যুবকের আত্মহত্যা হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থার অভিষেক অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক চাঁপাইনবাবগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে মতবিনিময় সভা জায়েদের দাওয়াতে অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে শাবনূর মিলন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করল পিবিআই ইমাম-মুয়াজ্জিনদের বেতন ও ছুটি নির্ধারণ আরও বাড়লো বিশ্ববাজারে সোনার দাম মাঠের হিরো থেকে রাজপথের নেতা: ঢাকা-১৬ আসনে আমিনুল হক বাংলাদেশ দলকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করার দাবি নারী কর্মীদের ওপর হামলায় রাজধানীতে জামায়াতের বিক্ষোভ বিআরটিএ’র দুর্নীতিবাজ এডি জিয়া বহাল তবিয়তে সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে কোটি টাকা ডাকাতি হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট খাগড়াছড়িতে দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার বিকেল ৫টা থেকে প্রবাসীদের ভোটদান শুরু জয়-পলকের বিচার শুরু দীঘিনালায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক ২২ বছর পর সিলেট যাচ্ছেন তারেক রহমান আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে প্রচারণা শুরু নারায়ণগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন কুমিল্লায় সরে দাঁড়ালেন ১০ জন শিগগিরই সর্বোচ্চ সীমা ছাড়াতে পারে তাপমাত্রা রাজধানীতে দুই বাসের চাপায় পথচারী নিহত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন এনসিপি নেত্রী

দেড় যুগ পর ২০২৪ এর বিজয় দিবস ছিল ‘শৃঙ্খলমুক্ত’

পাঠক সংখ্যা
638

দেড় যুগ পরে ২০২৪ এ নতুনরূপে আবির্ভাব ঘটছিল বিজয় দিবসের। দেশের আমজনতা নতুনরূপে ভিন্ন আঙ্গিকে দিবসটি পালনের স্বাদ আস্বাদন করেছিল। ১৬ ডিসেম্বর, বিজয় দিবস। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে নতুন একটি স্বাধীন ভূখন্ডের আত্মপ্রকাশ ঘটে এদিন। দীর্ঘ ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি বাহিনী যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষ রাষ্ট্রীয়ভাবে বিজয় দিবস উৎযাপানে অংশগ্রহণের সুযোগ পায়নি। এ দেশের মানুষের বিজয় দিবস ছিনতাই হয়ে গিয়েছিল। বিজয় দিবস মানেই পতিত ফ্যাসিস্ট সরকারের কাছে ছিল এক ব্যক্তির বন্দনা এবং ভারতীয় দাদাদের ঢাকায় এনে রাষ্ট্রীয়ভাবে উৎসব করা। ফ্যাসিস্টদের ওই উৎসবে আওয়ামী লীগ, দিল্লির তাঁবেদার ছাড়া সাধারণ মানুষ দূরের কথা, মুক্তিযোদ্ধারাও আমন্ত্রণ পেতেন না। ফলে বিজয় দিবস কার্যত মাদার অব মাফিয়া হাসিনার শৃঙ্খলে নিয়ন্ত্রণ ছিল। ২০২৪ এর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতের নাচের পুতুল হাসিনা পালানোর পর বাংলাদেশের মানুষ স্বাধীনতা ফিরে পায়, বিজয় দিবস দেশবাসীর কাছে নতুনভাবে ফিরে আসে। মুক্ত স্বাধীন সার্বভৌম দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের ১৮ কোটি মানুষ বিজয় দিবস উৎযাপন করেছিল।

মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়ার দাবিদার আওয়ামী লীগ দীর্ঘ ১৫ বছর ‘বিজয় দিবস’ ‘স্বাধীনতা দিবস’ ‘শহীদ দিবস’সহ গুরুত্বপূর্ণ দিবসগুলো কুক্ষিগত করে রেখেছিল। প্রতিটি দিবসে আওয়ামী লীগ নেতা, মুজিব অনুসারী, দিল্লির তাঁবেদার, আওয়ামী লীগ অনুসারী কিছু যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, কিছু ভুয়া মুক্তিযোদ্ধা ও ভারতের হিন্দুত্ববাদী নেতাদের বাইরে দেশের সাধারণ মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হতো না। এ সব দিবস মানেই আওয়ামী লীগের কাছে ছিল শেখ মুজিবের বন্দনা। মুজিবের বাইরে আওয়ামী লীগের জাতীয় চার নেতাও তেমন গুরুত্ব দেয়া হতো না। আর ৯২ শতাংশ মুসলমানের দেশের আলেম সমাজকে কখনোই আমন্ত্রণ জানানো হতো না; বরং তাদের বিরুদ্ধে ‘মৌলবাদী’ ‘সন্ত্রাসবাদী’ ‘জঙ্গি’ তকমা দেয়া হতো। ২০২১ সালের বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের আগে তো শত শত আলেমকে গ্রেফতার করে কারাগারে রাখা হয়েছিল। হাসিনা রেজিমে বিজয় দিবস পালনে রেওয়াজ হয়েছিল ভারতীয় কিছু ব্যক্তিকে ঢাকায় এনে সংবর্ধনা দেয়া, পুরস্কারের নামে মোটা অঙ্কের টাকা দেয়া। রাষ্ট্রের কোটি কোটি টাকা খবর করে শেখ মুজিবের নামে নানান ‘বন্দনা মঞ্চ’ গড়ে তুলে উল্লাস করা। ফলে সাধারণ মানুষ বিজয় দিবসে রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ পেতো না। দৃশ্যপট পাল্টে গেছে, দেশের পূর্ব দিগন্তে নতুন সূর্য উঠেছে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে ভাই বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে ভাই বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নোয়াগাঁও গ্রামের মো. সাদ্দাম হোসেনের ছেলে মো. শরীফ (৭) এবং মেয়ে শিফা (৮)। ​স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর থেকে শরীফ ও শিফার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ​পরে প্রতিবেশীরা দুই শিশুকেই বাড়ির পাশের পুকুরের পানিতে অচেতন অবস্থায় ভাসতে দেখে। তাদের দ্রুত উদ্ধার করে নোয়াগাঁও বাজারের একটি ফার্মেসিতে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ​এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
language Change