তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের নেতা কর্মী জামায়াতে যোগদান ক্ষমতার মালিক জনগণ : তারেক রহমান ইমারত পরিদর্শক উজ্জ্বল এর দূর্নীতির লাগাম টেনে ধরবে কে? নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান রামগড়ে অবৈধ ভারতীয় মোটরসাইকেল জব্দ আপাতত আলোর মুখ দেখছে না কুমিল্লা বিভাগ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড তিন বছরের শিশুকে হত্যার অভিযোগ সাতক্ষীরায় ৮ প্রতীকে লড়বেন ২০ প্রার্থী নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্রে ট্রাভেল এজেন্সি মাফিয়া নুরুল ইসলাম ১৬ বছর জনগণের সম্পদ লুটে বিদেশে পাচার করা হয়েছে: তারেক রহমান রাজধানীতে কিন্ডারগার্টেনে শিশুকে নির্যাতন ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ দুই সংসদীয় আসনে ধানের শীষের প্রচারণার টিম প্রধানের দায়িত্ব পেলেন গিয়াস উদ্দীন মামুন দুলাল খান–ইব্রাহিম মুসার প্রতারণায় সর্বস্বান্ত সাধারণ মানুষ ওরিয়ন গ্রুপের প্রতিষ্ঠানে অর্ধশত কোটি টাকার ঋণ অনুমোদন ইসলামী ব্যাংকের গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আশরাফুলের ঘুষ দুর্নীতি সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকের রমরমা বাণিজ্য এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ পাথরঘাটায় মাদ্রাসায় ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় বাধা তালতলীতে বড় ভাইকে পিটিয়ে গুরুতর জখম চাঁপাইনবাবগঞ্জে ৩ টি আসনে প্রতীক বরাদ্দ খাগড়াছড়ি আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন শেরপুরের তিন আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণভোট-২৬ উপলক্ষে অভিভাবক সমাবেশ নালিতাবাড়ীতে যুবকের আত্মহত্যা হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থার অভিষেক অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক চাঁপাইনবাবগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে মতবিনিময় সভা জায়েদের দাওয়াতে অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে শাবনূর মিলন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করল পিবিআই ইমাম-মুয়াজ্জিনদের বেতন ও ছুটি নির্ধারণ আরও বাড়লো বিশ্ববাজারে সোনার দাম মাঠের হিরো থেকে রাজপথের নেতা: ঢাকা-১৬ আসনে আমিনুল হক বাংলাদেশ দলকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করার দাবি নারী কর্মীদের ওপর হামলায় রাজধানীতে জামায়াতের বিক্ষোভ বিআরটিএ’র দুর্নীতিবাজ এডি জিয়া বহাল তবিয়তে সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে কোটি টাকা ডাকাতি হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট খাগড়াছড়িতে দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার বিকেল ৫টা থেকে প্রবাসীদের ভোটদান শুরু জয়-পলকের বিচার শুরু দীঘিনালায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক ২২ বছর পর সিলেট যাচ্ছেন তারেক রহমান আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে প্রচারণা শুরু নারায়ণগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন কুমিল্লায় সরে দাঁড়ালেন ১০ জন শিগগিরই সর্বোচ্চ সীমা ছাড়াতে পারে তাপমাত্রা রাজধানীতে দুই বাসের চাপায় পথচারী নিহত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন এনসিপি নেত্রী

এনসিপি নেতাকে বাঁচাতে গিয়ে পুলিশ আহত

এনসিপি নেতাকে বাঁচাতে গিয়ে পুলিশ আহত
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সাংগঠনিক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজুর ওপর হামলার ঘটনা ঘটেছে।গতকাল শুক্রবার (১২ডিসেম্বর) পবা উপজেলার কাটাখালি পৌরসভার দেওয়ানপাড়া এলাকায় একটি দোকান ভাঙচুরকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। এতে তিনি সামান্য আহত হন,তাকে উদ্ধার করার সময় আহত হন তিন পুলিশ সদস্যও। নাহিদুল ইসলাম সাজু রাজশাহী-৩(পবা-মোহনপুর) আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী। তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন,যদিও এই আসনে এখনো দলটির প্রার্থী ঘোষণা হয়নি।

জানা গেছে,শুক্রবার সকাল ১০টার দিকে পূর্বশত্রুতার জেরে কয়েকজন যুবক কাটাখালি বাজারে ব্যবসায়ী শিমুলকে মারধর করে। এ সময় তারা শিমুলের দোকানও ভাঙচুর করে। এ ঘটনার প্রতিবাদে এনসিপি নেতা সাজুর বাবা কাটাখালি বাজার কমিটির সভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে সমস্ত দোকানপাট বন্ধ করে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। এ সময় প্রায় ১ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে সাজু পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে শিহাব ও মামুন নামের দুজনের নেতৃত্বে তার ওপর হামলা হয়। পুলিশ তাকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে যায়। উদ্ধার করতে গিয়ে মতিহার জোনের এসি সোহেল রানা,ওসি (কাটাখালি) সুমন কাদরী ও ওসি (তদন্ত) প্রদীপ কুমার আহত হন।

নাহিদুল ইসলাম সাজু বলেন,আমার বাবা কাটাখালি ব্যবসায়ী সমিতির সভাপতি। পরিস্থিতি শান্ত করতে সেখানে গিয়েছিলাম। অস্ত্রধারীরা আমার ওপর হামলা করে। পুলিশ যখন আমাকে উদ্ধার করছিল,তখন তারা দুই রাউন্ড গুলিও ছোড়ে। মতিহার জোনের এসি সোহেল রানা বলেন,ওসি কাটাখালি ও ওসি (তদন্ত) প্রদীপ কুমার ছানাসহ আমি আহত হয়েছি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আজ ছুটির আওতায় থাকছে না যেসব প্রতিষ্ঠান

আজ ছুটির আওতায় থাকছে না যেসব প্রতিষ্ঠান

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ডিসেম্বর) থেকে তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ ছাড়া তার জানাজার জন্য আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৩০ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন। তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং তার জানাজার দিনে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছি। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় আজ সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ৩১ডিসেম্বর (বুধবার) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা হয়। ছুটিতে যা বন্ধ,যা খোলা থাকবে প্রজ্ঞাপনে বলা হয়, ছুটিকালীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস

আরও পড়ুন
language Change