তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শিক্ষার আলো ছড়াতে দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগ ১০ লিটার দুধে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে শেরপুরের শিবু ঝিনাইগাতী আইনশৃঙ্খলা কমিটিসহ ৪ কমিটির সভা অনুষ্ঠিত ঈদে বাড়ি ফেরার আনন্দ কেড়ে নিচ্ছে দ্বিগুণ বাস ভাড়া তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ১০ লাখ টাকার ঋণ সুবিধা বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় আটক ২ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগ ড. ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী কেশবপুরে প্রশাসনের উদ্যোগে অবৈধ বাঁধ উচ্ছেদ অভিযান বদরপুর ইউনিয়ন পরিষদের নতুন বাজেট ঘোষণা! শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো কিউবা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো ইসলামী ফাউন্ডেশন আয়োজিত প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের অবরোধ সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সুপ্রিমকোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত মহানন্দা ব্যাটেলিয়ন  বিজিবির মাদকও চোরাচালান বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ বটিয়াঘাটায় পুলিশের অভিযান: ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার রংপুরে উপজেলায় পাগলাপীরে পাবলিক লাইব্রেরির উদ্বোধন ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন শেরপুর সরকারি মেডিকেল কলেজের জায়গা পরিদর্শন করলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা দাকোপে নিষিদ্ধ নেটজালে রেণু পোনা নিধন: নৌ পুলিশের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৬ দফা দাবিতে বিক্ষোভ ভূমি অধিগ্রহণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের অঙ্গীকার বরগুনায় মাথাবিহীন মরদেহ উদ্ধার টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০২৫ এর বাস্তবায়ন স্থগিতের দাবি পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ প্রবাসে থাকার সুযোগে পৈত্রিক সম্পত্তিতে মাটিদস্যুতা ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মুদি দোকানদার গ্রফতার ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন মাদকবিরোধী অভিযানে স ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন শাহিন আর্জেন্টিনার বিশ্বকাপ বেস ক্যাম্পের শহরে গোলাগুলি, আহত ৯ মস্কোয় বাংলাদেশ-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফার যোগদান নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন সাংবাদিক ফারজানা রুপা ও শাকিলের জামিন স্থগিত মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির যৌতুকের টাকা না পেয়ে নির্যাতন, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান বাংলাদেশকে এবার ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী চলছে বিসিবি নির্বাচন, ভোট দিলেন তামিম

নিরাপদ মা ও সুস্থ শিশুর জন্য গর্ভকালীন পরিচর্যা

নিরাপদ মা ও সুস্থ শিশুর জন্য গর্ভকালীন পরিচর্যা
পাঠক সংখ্যা
638

স্বাস্থ্য ডেস্কঃ

একটি সুস্থ ও নিরাপদ মাতৃত্বের যাত্রা শুরু হয় গর্ভকালীন যত্ন (ANC) থেকে। নিয়মিত ও সঠিক গর্ভকালীন পরিচর্যা মা ও অনাগত শিশুকে যেমন নিরাপদ রাখে,তেমনি স্বাভাবিক প্রসবের সম্ভাবনাও অনেক গুণ বাড়িয়ে দেয়।

গর্ভাবস্থায় অন্তত ৮ বার চিকিৎসক বা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর কাছে ANC ভিজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ভিজিটের মাধ্যমে মায়ের রক্তচাপ,রক্ত ও প্রস্রাব পরীক্ষা করে যে কোনো জটিলতা আগেই শনাক্ত করা সম্ভব হয়। পাশাপাশি এই নিয়মিত ফলোআপ একজন মাকে মানসিক ও শারীরিকভাবে স্বাভাবিক প্রসবের জন্য প্রস্তুত করে।

স্বাভাবিক প্রসবের উপকারিতা সম্পর্কে সঠিক ধারণা থাকাও জরুরি। স্বাভাবিক প্রসবে ঝুঁকি তুলনামূলক কম,খরচও কম হয়। প্রসবের পর মা ও শিশু দুজনই দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং ভবিষ্যতের গর্ভধারণে জটিলতার আশঙ্কাও কম থাকে। তাই চিকিৎসাগত কোনো প্রয়োজন না থাকলে স্বাভাবিক প্রসবই হওয়া উচিত প্রথম পছন্দ।

এক্ষেত্রে একটি সুপরিকল্পিত জন্ম পরিকল্পনা (Birth Plan) অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। গর্ভকালীন সময়েই চিকিৎসকের সঙ্গে এবং পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা করে এই পরিকল্পনা তৈরি করা উচিত। যেখানে স্বাভাবিক প্রসবকে অগ্রাধিকার দেওয়া হবে এবং কেবলমাত্র চিকিৎসাগত প্রয়োজনেই সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হবে।

গর্ভকালীন যত্ন ও স্বাভাবিক প্রসবের ক্ষেত্রে পরিবারের ভূমিকা অপরিসীম। স্বামী,শাশুড়ি ও অন্যান্য পরিবারের সদস্যদের সচেতন করা জরুরি যাতে তারা বুঝতে পারেন,সব সময় সিজার করা প্রয়োজন হয় না। পরিবার যত বেশি সহায়ক হবে,মা তত বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন।

এছাড়াও কমিউনিটি পর্যায়ে সচেতনতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিউনিটি ক্লিনিক,পরিবার কল্যাণ কেন্দ্র ও গণমাধ্যমের মাধ্যমে প্রচার চালিয়ে,বাস্তব অভিজ্ঞতা ও ভিডিও উপস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষকে স্বাভাবিক প্রসবের গুরুত্ব বোঝানো যেতে পারে। আমাদের লক্ষ্য একটাই,নিরাপদ মাতৃত্ব,সুস্থ মা ও সুস্থ শিশু।

লেখক: কনসালটেন্ট (প্রসূতি ও গাইনি) ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল,ঢাকা

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, ৫২১ জনকে আসামি করে মামলা

স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৭১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০০-৩৫০ জনসহ মোট ৫২১ জনকে আসামি করে মামলা করেছে থানা পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক রাব্বি মোরসালীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বঙ্গবন্ধু সমাধির পাশে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলায় টুঙ্গিপাড়া থানার ৫ পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলাকারী সবাই স্থানীয় আওয়ামী লীগ সমর্থক বলে জানা গেছে। জানা গেছে, সন্ধ্যায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের ডাকা কর্মসূচির লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এমন খবর

আরও পড়ুন
language Change