তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বরগুনায় নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ বাহিনী প্রধানের মতবিনিময় নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই মির্জা ফখরুল রোহিঙ্গারা ক্যাম্প থেকে ভোটের দিন বের হতে পারবে না ইসি স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর ভোট এলো দেশে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা ন্যূনতম সদস্য রেখে সর্বোচ্চ সেনা মাঠে লক্ষ্য ভোটারদের আস্থা ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ ফের মা হচ্ছেন বুবলী! যে কারণে কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বেহেশত দোজখ দিতে পারব না বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক বাংলাদেশ ও পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক পোশাকশিল্পের সংকট কাটাতে আর্থিক সহায়তা চাইল বিজিএমইএ বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ দুই যুবক আটক ঢাকায় পুুলিশ পরিচয়ে ডাকাতি নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা ছুটির দিনে মেট্রোরেল চলবে কি না জানাল কর্তৃপক্ষ নির্বাচন শেষে দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ গুম বন্ধ হলেও চলছে গণগ্রেফতার ও জামিন না দেওয়ার চর্চা সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবরোধ চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার হামিদুর রহমান হামিদের জাপানে অস্বাভাবিক তুষারপাত মৃতের সংখ্যা বেড়ে ৩০ ইনকিলাব মঞ্চ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে পুতিনের কাছে খামেনির ব্যক্তিগত বার্তা বদলে যাচ্ছে র‍্যাবের নাম দারুণ মন্তব্য করলেন শাকিব খানকে নিয়ে সিয়াম নাহিদের রিট খারিজ বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই ছাগলকাণ্ডের মতিউর ও তার পরিবারের সম্পত্তি জব্দের নির্দেশ আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর আনুষ্ঠানিক অভিযোগে মুখোমুখি কামরুল মেনন শবেবরাতের কিছু গুরুত্বপূর্ণ আমল মুস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে দায়ী করলেন আইসিসির সাবেক কর্মকর্তা শবে বরাতের করণীয়-বর্জনীয় কী? ভারতের পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র বাজারে আসছে নতুন ১০ টাকা আসল নকল যাচাই করবেন যেভাবে নাটোরে অস্ত্র তৈরির কারখানা, আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু শিশুদের পাশে ডা. জুবাইদা রহমান ভূমিকম্পে কেঁপে উঠল দেশ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা প্রধান উপদেষ্টার ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত কোথায় কি হয়ে যায়, সব দোষ মির্জা আব্বাসের? রামগড়ে নুর ইসলাম শামীমের গণসংযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক নির্বাচনে অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার প্লট দুর্নীতি মামলায়, হাসিনা-টিউলিপ ও আজমিনা-ববির কারাদণ্ড

প্রশাসনের নাম ভাঙিয়ে এনজিও কর্মকর্তার চাঁদাবাজি

প্রশাসনের নাম ভাঙিয়ে এনজিও কর্মকর্তার চাঁদাবাজি
পাঠক সংখ্যা
638

বরিশাল ব্যুরোঃ

আমতলী উপজেলা প্রশাসনের নাম ব্যবহার করে বিজয় দিবস উপলক্ষে একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তা চাঁদা আদায় করছেন এমন গুরুতর অভিযোগ উঠেছে। মো. জাকির হোসেন মোল্লা, বেসরকারি সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভোকেসি কো-অর্ডিনেটরের বিরুদ্ধে।

শনিবার রাতে সেবা কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. সোহেল এ অভিযোগ করেন। তিনি দ্রুত এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী উপজেলায় সমবায় অফিসের অধীনে বর্তমানে ৪৪টি নিবন্ধিত সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি রয়েছে। পাশাপাশি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির আওতায় শতাধিক বেসরকারি সঞ্চয় ও ঋণদান প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করছে। অভিযোগ অনুযায়ী, এসব প্রতিষ্ঠান থেকেই মো. জাকির হোসেন মোল্লা চলতি বছর বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের নাম ব্যবহার করে চাঁদা আদায় করছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, কোনো সমিতি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রশাসনিক ঝামেলার ভয় দেখানো হচ্ছে। দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ধরনের নির্দেশনা বা অনুমতি দেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, গত দুই বছর ধরেই তিনি একই কৌশলে চাঁদা আদায় করে আসছেন এবং সংগৃহীত অর্থ নিজেই আত্মসাৎ করছেন। এতে বিভিন্ন সঞ্চয় ও ঋণদান সমিতির কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এছাড়াও জানা গেছে, মো. জাকির হোসেন মোল্লা নিজেকে উপজেলা এনজিও ফোরামের সভাপতি পরিচয় দিয়ে চাঁদা আদায় করছেন। তবে অনুসন্ধানে জানা যায়, উপজেলা এনজিও ফোরামের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এনজিও ফোরামের নাম ব্যবহার করে তিনি বিভিন্ন অনিয়মে জড়িত এমন অভিযোগও উঠেছে।

সেবা কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. সোহেল বলেন, জাকির হোসেন মোল্লা উপজেলা প্রশাসনের নামে আমার কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করেন। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি উপজেলা প্রশাসন ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির ভয় দেখান। গত বছরও তিনি আমার কাছ থেকে দুই হাজার টাকা নিয়েছেন।

স্বদেশ সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি জয় চন্দ্র মাঝি বলেন, গত বছর আমার কাছ থেকে দুই হাজার টাকা নেওয়া হয়েছে। এ বছর আবারও দুই হাজার টাকা দাবি করা হলেও আমি তা দেইনি।

এ বিষয়ে অভিযুক্ত মো. জাকির হোসেন মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে নিউজ করবা কর, কোনো সমস্যা নেই। এ কথা বলেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

আমতলী উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মো. বাদল আকন বলেন, উপজেলায় সমবায় অফিসের নিবন্ধিত ৪৪টি সঞ্চয় ও ঋণদান সমিতি রয়েছে। কয়েকজন সমিতির প্রতিনিধি আমার কাছে অভিযোগ করেছেন যে, জাকির বিজয় দিবসের নামে চাঁদা আদায় করছেন। এ বিষয়ে সমবায় অফিস থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না বলেন, জাকির হোসেনকে কোনো এনজিও বা সমিতি থেকে চাঁদা আদায়ের অনুমতি দেওয়া হয়নি। যদি তিনি কোথাও চাঁদা আদায় করে থাকেন, তা তার ব্যক্তিগত উদ্যোগ ও দায়।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, উপজেলা প্রশাসনের নামে এনজিও বা সঞ্চয়-ঋণদান সমিতি থেকে চাঁদা আদায়ের কোনো অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

যাত্রাবাড়ী থানার এস আই মামুন মাতব্ববের ঘুষ বানিজ্য

মোঃ রাজুঃ যাত্রাবাড়ী থানার এস আই মামুন মাতব্বরের লাগামহীন ঘুষ বানিজ্য রুখবে কে। ইতিপূর্বে সাথী বেগম এর ভাই শাহীন কে পরপর ২ বার আটক করে জোর পূর্বক মোটা অংকের টাকা আদায় করেন যাত্রাবাড়ী থানা এস আই মামুন মাতব্বর ও এ এস আই রুবেল মিয়া। এরপর বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার ও ডিসি মহোদয়ের কাছে ভুক্তভুগি অভিযোগ করলেও থেমে নেই এস আই মামুন মাতব্বর ও এ এস আই রুবেল মিয়ার ঘুষ বানিজ্য। এজহার সূত্রে জানা যায়, গত ০২/০৯/২০২২ ইং তারিখ আনুমানিক রাত ৮ টা ৪৫ ঘটিকার সময় যাত্রাবাড়ী থানাধীন ১/এ উত্তর কুতুবখালীস্থ ক্যাব এক্সপ্রেস ( বিডি ) লিঃ সিএনজি পাম্পের পাশে জনৈক মোহাম্মদ আলীর চায়ের দোকানের সামনে হতে সঙ্গীয় ফোরস সহ আসামী ১/ মোঃ শফিক (২৭) , পিতা- মোঃ মোখলেস মাতা-

আরও পড়ুন
language Change