তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের নেতা কর্মী জামায়াতে যোগদান ক্ষমতার মালিক জনগণ : তারেক রহমান ইমারত পরিদর্শক উজ্জ্বল এর দূর্নীতির লাগাম টেনে ধরবে কে? নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান রামগড়ে অবৈধ ভারতীয় মোটরসাইকেল জব্দ আপাতত আলোর মুখ দেখছে না কুমিল্লা বিভাগ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড তিন বছরের শিশুকে হত্যার অভিযোগ সাতক্ষীরায় ৮ প্রতীকে লড়বেন ২০ প্রার্থী নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্রে ট্রাভেল এজেন্সি মাফিয়া নুরুল ইসলাম ১৬ বছর জনগণের সম্পদ লুটে বিদেশে পাচার করা হয়েছে: তারেক রহমান রাজধানীতে কিন্ডারগার্টেনে শিশুকে নির্যাতন ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ দুই সংসদীয় আসনে ধানের শীষের প্রচারণার টিম প্রধানের দায়িত্ব পেলেন গিয়াস উদ্দীন মামুন দুলাল খান–ইব্রাহিম মুসার প্রতারণায় সর্বস্বান্ত সাধারণ মানুষ ওরিয়ন গ্রুপের প্রতিষ্ঠানে অর্ধশত কোটি টাকার ঋণ অনুমোদন ইসলামী ব্যাংকের গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আশরাফুলের ঘুষ দুর্নীতি সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকের রমরমা বাণিজ্য এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ পাথরঘাটায় মাদ্রাসায় ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় বাধা তালতলীতে বড় ভাইকে পিটিয়ে গুরুতর জখম চাঁপাইনবাবগঞ্জে ৩ টি আসনে প্রতীক বরাদ্দ খাগড়াছড়ি আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন শেরপুরের তিন আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণভোট-২৬ উপলক্ষে অভিভাবক সমাবেশ নালিতাবাড়ীতে যুবকের আত্মহত্যা হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থার অভিষেক অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক চাঁপাইনবাবগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে মতবিনিময় সভা জায়েদের দাওয়াতে অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে শাবনূর মিলন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করল পিবিআই ইমাম-মুয়াজ্জিনদের বেতন ও ছুটি নির্ধারণ আরও বাড়লো বিশ্ববাজারে সোনার দাম মাঠের হিরো থেকে রাজপথের নেতা: ঢাকা-১৬ আসনে আমিনুল হক বাংলাদেশ দলকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করার দাবি নারী কর্মীদের ওপর হামলায় রাজধানীতে জামায়াতের বিক্ষোভ বিআরটিএ’র দুর্নীতিবাজ এডি জিয়া বহাল তবিয়তে সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে কোটি টাকা ডাকাতি হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট খাগড়াছড়িতে দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার বিকেল ৫টা থেকে প্রবাসীদের ভোটদান শুরু জয়-পলকের বিচার শুরু দীঘিনালায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক ২২ বছর পর সিলেট যাচ্ছেন তারেক রহমান আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে প্রচারণা শুরু নারায়ণগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন কুমিল্লায় সরে দাঁড়ালেন ১০ জন শিগগিরই সর্বোচ্চ সীমা ছাড়াতে পারে তাপমাত্রা রাজধানীতে দুই বাসের চাপায় পথচারী নিহত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন এনসিপি নেত্রী

আমিনুলের ‘সাম্রাজ্য’: ১২ বছরে নিম্নবিত্ত থেকে শতকোটিপতি

আমিনুলের ‘সাম্রাজ্য’: ১২ বছরে নিম্নবিত্ত থেকে শতকোটিপতি
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ক্যাশিয়ার আমিনুল ইসলাম নামটি এখন অফিসজুড়ে দুর্নীতির প্রতীকে পরিণত। ঘুষ, চাঁদাবাজি, ঠিকাদারি নিয়ন্ত্রণ আর প্রভাবশালী মহলের ছত্রছায়ায় তিনি গড়ে তুলেছেন এক অঘোষিত সাম্রাজ্য। গত ১২ বছরে নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসে আজ তিনি শত কোটি টাকার মালিক।

জানা গেছে, জামালপুরের সরিষাবাড়ীর আওনা ইউনিয়নের চাঁনপুর গ্রামের খন্দকার খলিলুর রহমানের ছেলে আমিনুল ২০১৬ সালের ১৭ নভেম্বর জনস্বাস্থ্য অধিদফতরের জামালপুর অফিসে যোগ দেন। এরপর থেকেই ক্ষমতার অপব্যবহার ও ঘুষকে অস্ত্র বানিয়ে দ্রুত ফুলেফেঁপে ওঠে তার অবৈধ সম্পদ।

অধিদফতরের প্রকল্পে ফান্ড এলে ঠিকাদারদের নামে চেক ইস্যু করা হলেও, আমিনুলের নির্ধারিত “পারসেন্টেজ” না দিলে সে চেক কখনোই ক্যাশ হতো না।

ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো অভিযোগ করেছে কাজ পাওয়ার সময় আগাম ঘুষ, কাজ চলাকালে মাসিক ঘুষ এবং বিল তুলতে হলেও নতুন করে টাকা দিতে হতো। এসব লেনদেনের হিসাব রাখতে আমিনুলের ছিল আলাদা গোপন ডায়েরি। ঘুষ–বাণিজ্যের পাশাপাশি আমিনুল নিজেই ঢুকে পড়েন ঠিকাদারি ব্যবসায়। জামালপুরের রূপসা এন্টারপ্রাইজ, রিপন এন্টারপ্রাইজ এবং শেরপুরের লুৎফর ও আকরাম হোসেন এন্টারপ্রাইজের সঙ্গে অংশীদার হয়ে জনস্বাস্থ্যের একাধিক প্রকল্পে কাজ ভাগ করে নেন। স্ত্রী নাছিমা আক্তার শেরপুর অফিসে চাকরির সুযোগে সেখানে-ও তিনি প্রভাব বিস্তার করেন।

দুর্নীতির জোরে নিম্নবিত্তের জীবন থেকে আমিনুলের উত্থান এখন অবিশ্বাস্য। সম্প্রতি দেড় কোটি টাকায় জামালপুর শহরের মুকন্দবাড়ীতে ৮ শতাংশ জমি ও আধা-পাকা বাড়ি কিনেছেন তিনি। শুধু তাই নয়—জামালপুর ও শেরপুর জুড়ে নামে-বেআইনিভাবে কেনা জমি, ব্যাংক ব্যালেন্স, স্বর্ণালংকারসহ বিপুল সম্পদ রয়েছে তার নিজের ও শ্বশুরবাড়ির সদস্যদের নামে।

অফিসজুড়ে পরিচিতি পেয়েছেন “সুলতানের মাইম্যান” হিসেবেঅর্থাৎ ক্ষমতাশালী মহলের প্রভাবের ওপর দাঁড়িয়ে অদৃশ্য শক্তির মালিক তিনি। জনস্বাস্থ্য বিভাগের অভ্যন্তরীণ সূত্র বলছে, দীর্ঘদিনের দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারের বিস্তারিত দুদক তদন্ত করলে আরও ভয়াবহ চিত্র বেরিয়ে আসতে পারে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

যশোর বিআরটিএর পরিদর্শক তারিকের দুর্নীতির সাম্রাজ্য

যশোর বিআরটিএর পরিদর্শক তারিকের দুর্নীতির সাম্রাজ্য

নিজস্ব প্রতিনিধি: যশোর বিআরটিএ অফিসে বর্তমানে যে চিত্র বিরাজমান, তা কার্যত এক দুর্নীতির দুর্গে রূপ নিয়েছে। আর এই দুর্গের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মোটরযান পরিদর্শক ও সাবেক ছাত্রলীগ নেতা মোঃ তারিক হাসান- যার বিরুদ্ধে ঘুষ, দালাল নিয়ন্ত্রণ, নারী কেলেঙ্কারি ও মাদক সংশ্লিষ্টতার ভয়াবহ অভিযোগ ইতোমধ্যেই এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। মাত্র সরকারি চাকরিজীবী পরিচয়ে অস্বাভাবিকভাবে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়ে ওঠা এই কর্মকর্তা মূলত প্রশাসনিক অদক্ষতা ও রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের ফসল। ঝিনাইদহে কর্মরত থাকা অবস্থায় তিনি যে পরিমাণ দালাল সিন্ডিকেট গড়ে তুলেছিলেন, তা জনমনে অপরাজনৈতিক শাসনব্যবস্থারই প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। অফিসের ভেতরে-বাইরেই অর্ধশতাধিক দালাল নিয়োগ দিয়ে তিনি ‘ঘুষ আদায়ের কারখানা’ চালু করেছিলেন। জাতীয় পরিচয়পত্রে সামান্য ত্রুটি দেখানো, ফিঙ্গারপ্রিন্টে কৃত্রিম জটিলতা সৃষ্টি করা কিংবা পুরনো এমআরপি নবায়নের অজুহাতে আবেদনকারীদের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে

আরও পড়ুন
language Change