তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুর-২ আসনে এবি পার্টির প্রার্থী আব্দুল্লাহ বাদশার মনোনয়ন জমা সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক কারবারি আটক নালিতাবাড়ীতে সার দোকান মনিটরিং কার্যক্রম খাগড়াছড়িতে ইয়াকুব আলী চৌধুরীকে হত্যার চেষ্টায় সিএইচটির নিন্দা ঝিনাইগাতীতে বন বিভাগের অভিযানে অবৈধ যানবাহন আটক বিশিষ্টজনদের সঙ্গে মাওলানা আব্দুল খালেক এর সাক্ষাৎ খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণভোটের প্রচারণা সোনাকাটায় পুনরায় চালু বন্ধ থাকা সেতুর কাজ এইডস’র কবলে হাজারো মানুষ ইমারত পরিদর্শক আল নাঈম মুরাদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ স্থগিত ১১ দলের ‘আসন সমঝোতার’ সংবাদ সম্মেলন আমি চোখ ফেরাতে পারছি না : সাফা কবির ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা সাবেক দুদক কমিশনার জহুরুল হক দম্পতিকে জিজ্ঞাসাবাদ গ্যাস সংকটের মধ্যেই ফের তিতাসের লাইনে লিকেজ ‘অপারেশন সিঁদুর এখনও চলমান’, পাকিস্তানকে ভারতের সেনাপ্রধানের হুঁশিয়ারি লুটপাটের রাজা আফজাল হোসেন এখন রেলের দায়িত্বে রাজউকের ইমারত পরিদর্শক বিটুর নকশা-নোটিশের আড়ালে দুর্নীতি নির্বাচন নিয়ে মার্কিন কূটনীতিকদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ‘টক্সিক’ নিয়ে বির্তক, ভাইরাল যশের পুরনো মন্তব্য ডিপিডিসির প্রকৌশলী স্বৈরাচার হেলালের ঘুষ-সিন্ডিকেটের ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি চলছে সড়ক দুর্ঘটনার কবলে এমপি প্রার্থী ইকুরিয়া বিআরটিএতে দালাল-সিন্ডিকেটের দাপট আলী রীয়াজের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ সদস্যদের সাক্ষাৎ বিকেলে আসন সমঝোতা নিয়ে ঘোষণা দেবে ১১ দল আ'লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসুস্থতা, শতাধিক হাসপাতালে ডিবির অভিযানে জব্দ করা কোটি টাকা আত্মসাতের অভিযোগ ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ঢাকায় সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ গোপালগঞ্জ-১ আসনে বিএনপির সেলিমুজ্জামান সেলিম: তৃণমূলে উৎসবের আমেজ রাজধানীর ৩ স্থানে অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ‘চূড়ান্ত আসন সমঝোতা’ ১১ দলের সংবাদ সম্মেলনে ঘোষণা আজ ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দীঘিনালায় জামায়াত নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের খবর মিথ্যা সাতক্ষীরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া শেরপুরে রিটার্নিং কর্মকর্তার ভোট কেন্দ্র পরিদর্শন শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার সাকরাইনে বেহায়াপনা বন্ধে সচেতনতার আহ্বান তালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে নিহত - ১ শেরপুরে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত আমতলীতে কোটি টাকায় নির্মিত মার্কেট বরাদ্দহীন রামগড়ে গ্যাস সংকটে জনভোগান্তি চাঁপাইনবাবগঞ্জ সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রামগড়ে নির্মানাধীন বাড়ি ভাংচুর করার প্রতিবাদে মানববন্ধন রাজস্ব কর্মকর্তার স্বাক্ষরে চলত অবৈধ সিগারেট কারখানা পালিয়ে আসা সেই ৫২ রোহিঙ্গাকে কারাগারে প্রেরণ

জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ঘরের টিভি ভাঙচুর

পাঠক সংখ্যা
638

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিনারা আক্তার নামে এক নারীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলাকারীদের বাধা দেওয়ায় তারা গৃহকর্মীসহ তার পরিবারের সদস্যদের পিটিয়ে আহত করে। এ সময় তারা বসতঘরের আসবাবপত্র, টেলিভিশনসহ ঘরে থাকা অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে নগদ টাকা, স্বর্ণালংঙ্কার লুটে নিয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮টায় শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা (১ নং সিঅ্যান্ডবি) পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহকর্মী বাদী হয়ে বুধবার পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন- একই এলাকার মৃত ইসমাইলের ছেলে মনির হোসেন, ইজ্জতপুর গ্রামের নূর ইসলাম, রাসেল, মনির হোসেনের ছেলে মিনহাজ ও মেহেদীসহ তাদের অজ্ঞাত ১০/১৫ জন সহযোগী।

আহতরা হলেন- মিনারা (৪৫), তার স্বামী আমির হোসেন (৫৩), ছেলে ফাহাদ মিয়া (২১) ও ফয়সাল আহামেদ ফাহিম (১২)। তারা স্থানীয় বাজার থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গৃহকর্মী মিনারা আক্তার ও থানায় করা লিখিত অভিযোগে জানা গেছে, অভিযুক্ত মনির হোসেনের কাছ থেকে বসতবাড়িসহ জমি কিনেছে তিনি। ওই ভিটার ঘরের পশ্চিম পাশের ঘরের নিচে অভিযুক্তের সেপটিক ট্যাংক ছিল। জমি কেনার পর অভিযুক্তকে ওই ট্যাংক ব্যবহার না করতে ও সরিয়ে নিতে বলেন। সেপটিক ট্যাংক সরিয়ে নেওয়ার কথা বলে টালবাহানা শুরু করেন। মঙ্গলবার রাত ৮টায় তিনি সেপটিক ট্যাংক বন্ধ করার কাজ করেন।

তিনি দাবি করেন, এ সময় মনির হোসেন, নূর ইসলাম, রাসেল, মিনহাজ ও মেহেদীসহ তাদের ১০/১৫ সহযোগী দা, লাঠি, লোহার রড নিয়ে বসতবাড়িতে প্রবেশ করে কাজে বাধা দেন। প্রতিবাদ করলে গৃহকর্মী, তার স্বামী আমির হোসেনসহ তার দুই ছেলেকে পিটিয়ে আহত করেন। এ সময় তারা বসতঘরে প্রবেশ করে ঘরের ওয়ারড্রপ, শোকেস, কেবিনেট, স্টিলের আলমারি ও দুইটি টিভি ভাঙচুর করে। এ সময় তারা ছয় লাখ টাকা এবং দেড় ভরি স্বর্ণালংঙ্কার লুটে নেয়। তারা যাওয়ার সময় বসতবাড়ির টিন, দুই হাজার লিটারের পানির ট্যাংকি ও অন্যান্য আসবাবপত্র কুপিয়ে ভাঙচুর করে।

এই বিষয়ে জানতে অভিযুক্ত মনির হোসেনের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায়।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় উভয়পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জাল টাকা মাদক ব্যবসা ও ভেজাল পণ্য উৎপাদনের ডন লিটনের সম্পদের পাহাড়!

নিজস্ব প্রতিবেদক: দেশের আইনশৃঙ্খলা বাহিনী যখন কালোবাজারি, মাদক, নকল ভোগ্যপণ্য, জাল টাকা সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অবস্থান নিয়েছেন ঠিক তখনই রাজধানীতে এসব অবৈধ কর্মকাণ্ডের ডন হিসেবে আত্মপ্রকাশ করে অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করেও ধরা ছোঁয়ার বাইরে তিনি। জাল টাকা তৈরি ও বাজারজাতকরন, মাদক সরবরাহ ও বিক্রয়, নকল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ সহ নানারকম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক বনে গেছেন মাদারীপুরের লিটন তালুকদার। ২০১৫ ইংরেজী সালের মাঝামঝি সময় থেকে জাল টাকা তৈরি, মাদক সরবরাহ ও পাইকারী-খুচরা বিক্রয়, দেশি বিদেশি বিভিন্ন প্রসিদ্ধ ব্র্যান্ডের নামে অবৈধভাবে ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ সহ নানাবিধ দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে বিপুল পরিমান অবৈধ সম্পত্তি উপার্জন শুরু করেন তিনি। অবৈধ পন্থায় উপার্জিত টাকা লেনদেন হয় একাধিক ব্যাংক একাউন্টের মাধ্যমে

আরও পড়ুন
language Change