ডেস্ক রিপোর্টঃ
চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সাবেক সভাপতি নাহিদ শিকদারকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউপির বারিক বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এনএম ওয়াসিম ফিরোজ বলেন, দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় অভিযান চলছে। নাহিদ শিকদারকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, তৎকালীন জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন ২০২০সালের ১০ডিসেম্বর পদত্যাগ করলে জেলা ছাত্রলীগের সহসভাপতি নাহিদ শিকদার চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে তাকে সভাপতির পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়েছিল।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত