ডেস্ক রিপোর্টঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার গভীর রাতে তিনি ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,মির্জা ফখরুল চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
আপাতত চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী তিনি বিশ্রামে থাকবেন বলে জানান শায়রুল কবির।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত