নিজস্ব প্রতিবেদনঃ
টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুম-নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল, র্যাবের সাবেক ৩ মহাপরিচালক ও সাবেক-বর্তমান ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ পিছিয়েছে।
আগামী মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নতুন দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। আজ রোববার (২১ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আদেশ দেন।
এদিন তিন আসামির পক্ষে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে তাদের আইনজীবীরা শুনানি করেন। এছাড়া, মামলায় গ্রেফতার ১০ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে, গত ৩ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গুম-নির্যাতনের বীভৎস চিত্র তুলে ধরেন। তবে সেনা কর্মকর্তাদের আইনজীবীরা তাদের নির্দোষ দাবি করে অব্যাহতি চেয়েও শুনানি করেন।
এদিকে, রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা রেদোয়ানুল ইসলাম, রাফাত বিন আলম ও দুইকর্মতাসহ চারজনের পক্ষে তাদের আইনজীবীরা আজ শুনানি করবেন। এই মামলায় রেদোয়ানুল ইসলাম ও রাফাত বিন আলম গ্রেফতার রয়েছেন। তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত