তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ব্র্যাকের মতামতের অপেক্ষায় জমি বিরোধ সিরাজগঞ্জে ২০১২ সালের মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন কালীগঞ্জে তিন কর্মসূচি: ভিক্ষুক পুনর্বাসন, কৃষি প্রণোদনা বিতরণ ও শিশুশ্রমবিরোধী র‍্যালি সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনার দাবিতে মানববন্ধন ভুজপুরে ভুল বোঝাবুঝির জেরে মাদ্রাসায় অতর্কিত হামলা ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে রাঙামাটিতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ সড়কে সওজের সংস্কার অভিযান ফরিদপুর ভাঙ্গা ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী রাউজানে জেঠাতো ভাইয়ের গাছের টুকরোর আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি মাছ ধরার জালে ধরা পড়ল ৮ ফুটের বার্মিজ অজগর আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি পাওনা টাকা আদায়ে অটোরিকশা চালককে বেঁধে নির্যাতন দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসে ২ হাজারের বেশি ক্যাডার পদ শূন্য হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকিতে, সাংবাদিকতার আড়ালে ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি গোসাইরহাটে সিএনজি ও অটোরিকশায় বেপরোয়া চাঁদাবাজি, অতিষ্ঠ চালকেরা দেশজুড়ে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই গ্রুপ পর্বের ঝড় শেষে নকআউটে নতুন সমীকরণ গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় ইমাম আটক কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশুর আত্মহত্যার অভিযোগ হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল রাঙামাটির ছোটহরিনা বিজিবির অভিযান; নৌকাভর্তি সার জব্দ বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন রাঙামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ ধূমপান নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে গুলি, আহত ৬ সুন্দরবনে কোস্টগার্ডের সফল অভিযান: নিহত দুলাভাই বাহিনীর ১ সদস্য, আটক ২

শেষ দুই অ্যাশেজ টেস্টে খেলবেন না কামিন্স

শেষ দুই অ্যাশেজ টেস্টে খেলবেন না কামিন্স
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

অ্যাশেজ ইতোমধ্যেই হাতের মুঠোয়। প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে কোণঠাসা করার পর অস্ট্রেলিয়া এবার নজর দিচ্ছে ভবিষ্যতের দিকে। সেই ভাবনা থেকেই সিরিজের বাকি দুই টেস্টে আর মাঠে নামছেন না অধিনায়ক প্যাট কামিন্স। দীর্ঘমেয়াদি ঝুঁকি এড়াতে শেষ মুহূর্তে বড় সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

পিঠের স্ট্রেস ইনজুরি কাটিয়ে অ্যাডিলেড টেস্টে ফিরেছিলেন ৩২ বছর বয়সী এই পেসার। তবে সিরিজ নিশ্চিত হওয়ার পর তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তটি আগেই আলোচনায় ছিল। মঙ্গলবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

তিনি বলেন, এই সিরিজে কামিন্সের আর কোনো অংশগ্রহণ থাকবে না। তার ফেরা নিয়ে আমরা অনেক আগেই পরিকল্পনা করেছিলাম। সিরিজ জেতাই ছিল লক্ষ্য। সেটি পূরণ হওয়ার পর তাকে আবার ঝুঁকির মধ্যে ফেলাটা যুক্তিযুক্ত নয়।

ম্যাকডোনাল্ড আরও জানান, পুনর্বাসনের সময় সামান্য সমস্যার ইঙ্গিত পেলেও কামিন্সকে সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হতো। অধিনায়ক নিজেও এই সিদ্ধান্তে স্বাচ্ছন্দ্য বোধ করছেন বলে জানিয়েছেন কোচ।

কামিন্সের অনুপস্থিতিতে নেতৃত্ব দেওয়ার কথা স্টিভ স্মিথের। তবে অ্যাডিলেড টেস্টে ইননার-ইয়ার সমস্যায় না খেলতে পারা স্মিথ পুরোপুরি ফিট হলেই দায়িত্ব নেবেন।

এদিকে অস্ট্রেলিয়াকে শেষ দুই টেস্টে খেলতে হবে আরেক বড় নাম ছাড়া। অ্যাডিলেড টেস্টের পঞ্চম দিনে বাউন্ডারি বাঁচাতে গিয়ে ডান হ্যামস্ট্রিং ছিঁড়ে ফেলেছেন নাথান লায়ন। অস্ত্রোপচার প্রয়োজন হওয়ায় সিরিজ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ এই স্পিনার।

লায়নের জায়গায় দলে ফিরছেন অফস্পিনার টড মার্ফি, যিনি সর্বশেষ টেস্ট খেলেছিলেন চলতি বছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা সফরে। পাশাপাশি স্কোয়াডে যুক্ত করা হয়েছে ফাস্ট বোলার ঝাই রিচার্ডসনকেও।

রিচার্ডসনের জন্য এটি হতে পারে দীর্ঘ প্রতীক্ষার অবসান। ২০২১ সালের অ্যাশেজের পর আর টেস্ট খেলেননি তিনি। একাধিক কাঁধের অস্ত্রোপচারের পর ধীরে ধীরে ফিটনেস ফিরে পেয়েছেন। সম্প্রতি ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ২৬ ওভার বোলিং করে পাঁচ উইকেট নেওয়ায় নির্বাচকদের নজরে আসেন এই পেসার।

সব মিলিয়ে সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়া এখন রোটেশন ও ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগীযেখানে অভিজ্ঞদের বিশ্রাম আর অপেক্ষমাণদের সুযোগ দেওয়াই মূল লক্ষ্য।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

টাকা না দেওয়ায় স্ত্রীকে গলাকেটে হত্যা

স্টাফ রিপোর্টার: নড়াইলে ঋণের টাকা তুলে না দেওয়ার কারণে স্ত্রী রেহেনা বেগম (৩৫) গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টা করেছে ভ্যানচালক স্বামী মাজারুল বিশ্বাস। আহত অবস্থায় রেহেনা বেগম কে নড়াইল আধুনিক সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৮মার্চ) দুপুরের দিকে নড়াইলের সীমান্তবর্তী মাগুরা জেলার শালিখা উপজেলার গঙ্গারামপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। হাসপাতালে আহতের স্বজন ইয়াসিন মুনসী জানান, স্থানীয় সমিতির কাছে ১ লাখ টাকা ঋণ থাকা অবস্থায় ও রেহেনার স্বামী মাজারুল বিশ্বাস আবারও তাকে সমিতি থেকে ২ লক্ষ টাকা ঋণ এনে দিতে চাপ দেয়। এ ঘটনা নিয়ে মঙ্গলবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মাজারুল রেহেনা বেগম কে চেয়ার থেকে ঘরের মেঝেতে ফেলে দেন। এরপর পায়ে চেপে ধরে গলায় ছুরি চালান। এসময় তার চিৎকারে প্রতিবেশি লোকজন এগিয়ে আসলে মাজারুল পালিয়ে যায়।

আরও পড়ুন
language Change