তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা সৌদি পৌঁছেছেন ৫৫ হাজার ৬৯৩ বাংলাদেশি হজযাত্রী আরব আমিরাতের উপকূলে জাহাজ আটক নেওয়া হচ্ছে ইরানে দেশে ভোটার সংখ্যা বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বিনিয়োগ বাড়াতে চীনকে আহ্বান বাণিজ্যমন্ত্রীর বিশ্বকাপে অংশ নিচ্ছে যেসব মুসলিম দেশ বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ তৈরি করছে ইসি নদীর বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস কর পরিশোধে সচেতন হলেই এগোবে নগর উন্নয়ন শাপলা চত্বর হত্যাকাণ্ডে দিপু মনিসহ তিনজনকে গ্রেফতার এসএসসি-এইচএসসির সূচি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের ইতিহাসে স্বর্ণের দামে ফের রেকর্ড
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

বিশ্ববাজারে নতুন রেকর্ড গড়েছে স্বর্ণের দাম। ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৪,৫০০ ডলার ছাড়িয়েছে। একই সঙ্গে রুপা ও প্লাটিনামও নতুন রেকর্ড দামে পৌঁছেছে।

বুধবার ২৪ ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কয়েকটি কারণে স্বর্ণের দাম বেড়েছে। এর মধ্যে ভূরাজনৈতিক ও বাণিজ্যিক ঝুঁকি রয়েছে। এর পাশাপাশি ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের সুদহার আরও কমতে পারে এই প্রত্যাশায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে মূল্যবান ধাতুর দিকে ঝুঁকছেন।

স্পট মার্কেটে সোনার দাম ০ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৯৫ দশমিক ৩৯ ডলারে দাঁড়িয়েছে। এর আগে লেনদেনের এক পর্যায়ে সোনা সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৫২৫ দশমিক ১৯ ডলারে পৌঁছেছে। ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের সোনা ফিউচার্সের দাম ০ দশমিক ৪ শতাংশ বেড়ে রেকর্ড ৪ হাজার ৫২২ দশমিক ১০ ডলারে উঠেছে।

রুপার দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭২ দশমিক ১৬ ডলারে দাঁড়িয়েছে। এর আগে এটি সর্বকালের সর্বোচ্চ ৭২ দশমিক ৭০ ডলার স্পর্শ করে। প্লাটিনামের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ২ হাজার ৩৩৩ দশমিক ৮০ ডলারে পৌঁছায়, যা লেনদেনের এক পর্যায়ে ২ হাজার ৩৭৭ দশমিক ৫০ ডলারে উঠেছিল।

পাশাপাশি প্যালাডিয়ামের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৯১৬ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে। এটি গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।

টেস্টিলাইভের গ্লোবাল ম্যাক্রো বিভাগের প্রধান ইলিয়া স্পিভাক বলেন, ডি-গ্লোবালাইজেশনের ধারণার কারণে মূল্যবান ধাতু এখন একটি নিরপেক্ষ সম্পদ হিসেবে দেখা হচ্ছে যেখানে সার্বভৌম ঝুঁকি কম। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় এই প্রবণতা জোরালো হয়েছে।

তিনি বলেন, বছরের শেষের দিকে বাজারে তারল্য কম থাকায় দামের ওঠানামা কিছুটা বাড়ছে, তবে সামগ্রিক প্রবণতা অব্যাহত থাকতে পারে। আগামী ৬ থেকে ১২ মাসে সোনার দাম ৫ হাজার ডলারের দিকে যেতে পারে এবং রুপা ৮০ ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে।

চলতি বছরে সোনার দাম ৭০ শতাংশের বেশি বেড়েছে, যা ১৯৭৯ সালের পর সবচেয়ে বড় বার্ষিক উত্থান। নিরাপদ বিনিয়োগ চাহিদা, যুক্তরাষ্ট্রের সুদহার কমার প্রত্যাশা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাপক ক্রয়, ডি-ডলারাইজেশন প্রবণতা এবং ইটিএফে বিনিয়োগ বৃদ্ধির কারণে এই উত্থান ঘটেছে। বাজারে ধারণা করা হচ্ছে, আগামী বছর যুক্তরাষ্ট্র দুই দফা সুদহার কমাতে পারে।

একই সময়ে রুপার দাম ১৫০ শতাংশের বেশি বেড়েছে, যা সোনাকেও ছাড়িয়ে গেছে। শক্তিশালী বিনিয়োগ চাহিদা, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ খনিজ তালিকায় রুপার অন্তর্ভুক্তি এবং গতি-নির্ভর কেনাকাটা এর পেছনে ভূমিকা রেখেছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, সোনা ও রুপা এ সপ্তাহে যেন পুরো গতিতে ছুটছে। নতুন নতুন রেকর্ড প্রমাণ করে যে, কম সুদহার ও বৈশ্বিক ঋণঝুঁকির মধ্যে এগুলো এখনো মূল্য সংরক্ষণের অন্যতম মাধ্যম।

অন্যদিকে, গাড়ির ক্যাটালিটিক কনভার্টারে ব্যবহৃত প্লাটিনাম ও প্যালাডিয়ামও এ বছর বড় উত্থান দেখিয়েছে।খনি উৎপাদনের ঘাটতি, শুল্ক সংক্রান্ত অনিশ্চয়তা এবং সোনা থেকে বিনিয়োগ সরে আসার ফলে প্লাটিনামের দাম প্রায় ১৬০ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ১০০ শতাংশের বেশি বেড়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাজধানী কামরাঙ্গীচর এলাকার এক আতঙ্কের নাম তানিয়া আক্তার মিম

  নিজস্ব প্রতিনিধ : জনপ্রতি বাধ্যতামূলক চাঁদা আদায় চলে নিত্যদিন। সে চাঁদার হার হয়ে থাকে বিভিন্ন। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে রিস্কা চালক পর্যন্ত তার কাছে আজ জিম্মি। চাঁদাবাজি, রাহাজানি, ডিসকো পার্টি, এলাকার সব ধরনের অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি ওপেন সিক্রেট। অন্ধকার জগতের একচ্ছত্র অধিপতি তিনি। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় তার লেখাপড়ার কোন যোগ্যতা না থাকলেও সাংবাদিক পরিচয় দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে পুরো কামরাঙ্গীরচর এলাকা কথায় কথায় মামলার ভয় পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি। তারা আরও জানান: তার স্বামীর নাম কবির যার তৃতীয় নম্বর স্ত্রী এই তানিয়া আক্তার মিম বিভিন্ন অপরাধে তার স্বামী একাধিকবার জেল খাটেও পার পেয়ে যাচ্ছে। শুধু তাই নয় তার হাতে জিম্মি আজ এলাকার প্রতিবন্ধী রিকশা চালকরাও উচ্চ আদালতে ব্যাটারিচালিত গাড়ি নিষেধাজ্ঞা আছে এই বলে তানিয়া

আরও পড়ুন
language Change