তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ধর্ষণ মামলায় শিবিরের কেন্দ্রীয় নেতা গ্রেফতার ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ক্যানসারের ওষুধের দাম কেশবপুরে আওয়ামীলীগের ৬ নেতাকর্মী আটক ঝিনাইগাতী বাজারে জলাবদ্ধতার দুর্ভোগ: মহারশি নদীর পানি বৃদ্ধিতে চরম ভোগান্তি নলডাঙ্গায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ উদ্বোধন বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই গ্যাস নিয়ে দুঃসংবাদ দিল তিতাস গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম বিরোধী দল অস্থিতিশীলতা তৈরি করতে চায়: প্রধানমন্ত্রী গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য! বটিয়াঘাটায় বিএনপি নেতা রফিক কে গুলি করে হত্যা বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা মেধা ও বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কালীগঞ্জে দিনব্যাপী শিক্ষা ও উদ্ভাবনী প্রদর্শনী শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে ঘোড়ার গাড়ি নিয়ে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা এক মঞ্চে দুই ‘রকস্টার’ সানির সঙ্গে কণ্ঠ মেলালেন শাকিব নাটোরে দিনব্যাপী এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এসইডিপি অনুষ্ঠিত মেট্রোরেলের লাইনে বিড়াল, ট্রেন চলাচল বন্ধ বিশ্বকাপে প্রথম ম্যাচে দর্শক হিসেবে থাকবেন নেইমার নলডাঙ্গায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান বিএনপি নেতা সামসুজ্জামান সামু বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায়  আনন্দ মিছিল সুনামগঞ্জের হরিনগরে গাঁজার গাছসহ ১ জন আটক সুন্দরবন সংরক্ষণে ভিটিআরটি ও বাঘবন্ধুদের গণসচেতনতা সভা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা ক্রিকেটার নাঈমকে মারধর ও হেনস্তা, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার বিশ্বকাপ ফুটবল উম্মাদনা জার্মানীর পতাকার আদলে নাটোরে সাজলো পুরো বাড়ি টাঙ্গুয়ার হাওরে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মিলনমেলা ধর্ষণ মামলার অভিযোগ এড়াতেই শিবিরের কেন্দ্রীয় নেতার নিখোঁজ নাটক বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী রামগড় কলেজে মাদক ও জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে লিফলেট বিতরন ঝিনাইগাতীতে চায়না দুয়ারি জালে নির্বিচারে দেশীয় মাছের অস্তিত্ব সংকটে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো বৈজ্ঞানিক সেমিনার বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শেরপুরে পাহাড়ি ঢলে জলমগ্ন সড়ক হাতিমুড়া পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শনে খাগড়াছড়ির পুলিশ সুপার কেশবপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনা অমার্জনীয় অপরাধ চবিতে শিক্ষার্থীদের জন্য আবার জোবাইক সেবা চালু লন্ডন বিএনপির এক আলোকিত অধ্যায়, শেখ মোঃ ইয়াওর শিক্ষা খাতে বাড়তে পারে ৪৩ হাজার কোটি টাকা বাজেটে দুদকের বরাদ্দ কমেছে রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দর, ৩০০ ফিট এলাকা ও গুলশানসহ বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর সকালে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এরই মধ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ। প্রায় ১৭ বছর পর দেশের মাটিতে ফিরছেন তিনি। একই বিমানে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। ফ্লাইটটি বৃহস্পতিবার দুপুরের দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে, তারেক রহমানের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগে থেকেই একটি বুলেটপ্রুফ গাড়ি পৌঁছেছে। এই গাড়িতেই তিনি বিমানবন্দর থেকে পরবর্তী কর্মসূচিতে অংশ নেবেন এবং যাতায়াত করবেন। বৃহস্পতিবার সকাল ৭টার কিছুক্ষণ আগে গাড়িটি বিমানবন্দরে পৌঁছায়। তাকে বরণ করতে দলীয় নেতা-কর্মীরাও সেখানে প্রস্তুত রয়েছেন বলে বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার দুপুর ১২টা ১৭ মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে তারেক রহমানকে বহনকারী বিমানটি। ফ্লাইট বিজি-২০২ বেলা ১১টা ৫০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ রজনীগন্ধায় কিছুক্ষণ অবস্থানের পর তিনি সড়কপথে কুড়িল হয়ে ৩০০ ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চে যাবেন। সেখানে সমবেত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পাশাপাশি দুপুর ৩টা ৪০ মিনিট পর্যন্ত অবস্থান করার সূচি রয়েছে।

এরপর ৩০০ ফিট এলাকা থেকে বসুন্ধরা জি ব্লকের গেট দিয়ে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। বিকেল ৪টা ১০ মিনিট থেকে প্রায় এক ঘণ্টা তিনি সেখানে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে থাকবেন। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবন ফিরোজায় যাবেন।

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। একই সঙ্গে বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সোয়াট টিমকে প্রস্তুত রাখা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নকলায় নবনির্বাচিত এমপিকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা

নকলায় নবনির্বাচিত এমপিকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা

মিজানুর রহমানঃ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নকলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। মঙ্গলবার পৌর শহরের কুর্শাবাদাগৈড় এলাকায় তাঁর বাসভবনে প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুর নেতৃত্বে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল এমপির বাসভবনে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে এলাকার সার্বিক উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার আশাবাদ ব্যক্ত করেন। সৌজন্য সাক্ষাৎ শেষে এমপির বাসভবনে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনির্বাচিত এমপি মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও অবাধ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, সাংবাদিকতা একটি স্বাধীন ও দায়িত্বশীল পেশা। এখানে কারো রাজনৈতিক সমর্থন বা ব্যক্তিগত মতাদর্শ নয়,

আরও পড়ুন
language Change