তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঢাকা-৮ আসনে সত্যের জয় পেলো মির্জা আব্বাস বিএনপির নিরঙ্কুশ বিজয় কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি

বড়দিনে সাকিবের মানবিক বার্তা

বড়দিনে সাকিবের মানবিক বার্তা
পাঠক সংখ্যা
638

স্পোর্টস ডেস্কঃ

সারা বিশ্বের মতো বাংলাদেশেও আজ (বৃহস্পতিবার) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বড়দিন’। তবে এই উৎসবের দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পূর্ণ ভিন্ন এক বার্তা নিয়ে হাজির হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

যিশুখ্রিষ্টের জন্মদিনে গতানুগতিক শুভেচ্ছার বদলে তিনি স্মরণ করেছেন দেশের সাম্প্রতিক নানা সহিংসতায় এতিম হওয়া শিশু ও নিগৃহীতদের। সাকিব তার ফেসবুক স্ট্যাটাসে সম্প্রতি আততায়ীর হাতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি থেকে শুরু করে রাজনৈতিক ও অরাজনৈতিক বিভিন্ন ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের সন্তানদের প্রসঙ্গ তুলে ধরেন।

তিনি লিখেছেন, ‘রাজশাহীর পঙ্গু মাসুদের ছোট্ট শিশু, টাঙ্গাইলের মোমিনের ছোট্ট শিশু, সদ্য নৃশংস হত্যার শিকার দীপু দাশের ছোট্ট শিশু, গোপালগঞ্জের দীপ্ত সাহার ছোট্ট শিশু, ওসমান হাদির ছোট্ট শিশু আরও কত শত শিশু আজ এতিম হয়ে গেছে!’

রাজনীতি ও ধর্মের জটিলতা না বোঝা এই শিশুদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাকিব। লক্ষ্মীপুরের শিশু আয়শা ও মাগুরার নির্যাতিত শিশু আছিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি প্রশ্ন তুলেছেন আমাদের দায়বদ্ধতা নিয়ে। সাকিব লিখেছেন, ‘শিশুদের জন্য, শিশুদের ভবিষ্যতের জন্য, মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকার জন্য, সর্বোপরি শিশুর বাসযোগ্য বাংলাদেশ গড়বার জন্য আমরা কি ঠিক দায়িত্বশীল আচরণ করছি?’

শিশুদের জীবন যেন আগামীর জন্য দুর্বিষহ না হয়, সেই দায়িত্ব নেওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়ে সাকিব লিখেছেন, ‘ভালো থেকো, সুস্থ থেকো আগামী গড়বার কারিগর, আমাদের আগামী প্রজন্ম। সবাইকে বড় দিনের শুভেচ্ছা।

এদিকে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে বড়দিন পালিত হচ্ছে। গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা, বাড়িতে বাড়িতে কেক কাটা, ক্রিসমাস ট্রি সাজানো এবং আলোকসজ্জার মাধ্যমে দিনটি উদযাপন করছেন খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ। খ্রিষ্টধর্মীয় বিশ্বাস অনুযায়ী, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনার জন্য এই দিনে ফিলিস্তিনের বেথলেহেমে জন্ম নিয়েছিলেন যিশুখ্রিষ্ট।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পুলিশী সেবায় গাফেলতি জড়িতদের ছাড় দেওয়া হবে না

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম বলেছেন, পুলিশের কাজে গাফেলতি জড়িতদের ছাড় দেওয়া হবে না। মানুষ সব সময় থানায় আসে,এখন থানার পুলিশ মানুষের কাছে যাবে। আমার অফিস ও উপ-কমিশনারদের (ডিসি) অফিসের দরজা সবার জন্য সব সময় খোলা থাকবে। যে কেউ যেকোনো সময় সাক্ষাৎ করতে পারবেন। সোমবার (৮ জুলাই) নগরের দামপাড়াস্থ সিএমপির মাল্টিপারপাস শেডে মিট দ্যা প্রেস-এ তিনি এসব কথা বলেন। আমি কমিশনার থাকাকালীন ওপেন হাউজ-ডে থানায় হবে না। থানার বাইরে যেকোনো স্থানে হবে। মানুষ সব সময় থানায় আসে, এখন থানার পুলিশ মানুষের কাছে যাবে। আমিও চেষ্টা করবো মানুষের কাছে সরাসরি যাওয়ার জন্য। আমি নিজে অন্য গাড়ি নিয়ে থানায় যাব, সঙ্গে কাউকে নিয়ে যাওয়া হবে না। যদি বডিগার্ড থাকে, তার মোবাইল আমার কাছে থাকবে। যাতে থানায় যাচ্ছি

আরও পড়ুন
language Change