ডেস্ক রিপোর্টঃ
সিলেটে আজ দুপুরের ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স। এই ম্যাচের টসের পর ঢাকা ফ্র্যাঞ্চাইজির ডাগ আউটের সামনে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন দলটির সহকারী কোচ মাহবুব আলি জ্যাকি। সিপিআর দিতে দিতে তাঁকে হাসপাতালে নেওয়া হলেও আর বাঁচানো যায়নি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী মৃত্যুর খবর নিশ্চিত করেন,‘জ্যাকি (মাহাবুব) ভাই মারা গেছেন। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার সময়ও জীবিত ছিলেন। অনেক চেষ্টা করেও বাঁচানো গেল না।
মাহবুব দীর্ঘদিন ধরে বিসিবির তালিকাভুক্ত কোচ হিসেবে কাজ করছেন। বিপিএলের বিভিন্ন আসরেও নিয়মিত দেখা যায় তাঁকে। বিপিএলের আজকের ম্যাচের জন্য মাঠে আসার পরই অসুস্থ অনুভব করছিলেন মাহাবুব। তবু নিজের কাজ চালিয়ে যান তিনি।
কিন্তু টসের পর মাটিতে পড়ে যান ৷ঢাকা দলের মিডিয়া বিভাগ থেকে এক বিবৃতিতে বলা হয়,'অনুশীলন চলাকালীন জ্যাকি হঠাৎ লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে মাঠে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত