তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫ ব্রাজিল দলের অনুশীলনে ফিরলেন নেইমার এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব রংপুর সদরে ফল মেলা ও পাটনার কংগ্রেসের উদ্বোধন সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে নকলায় স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ ফাইল আটকে কমিশন বাণিজ্য গণপূর্তের প্রকৌশলী শরিফুলের যমুনা রেলওয়ে সেতু প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ জয়মনি গ্রামে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্ভোগে বাসিন্দারা সংবাদ প্রকাশের জেরে সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা চাকরিতে প্রক্সি সিন্ডিকেটের নেপথ্যে জনস্বাস্থ্যের আনোয়ার ও কাস্টমসের সিপাহী আজিজ! অভিযোগের পাহাড়, তবুও নীরব রাজউক: ‘অপ্রতিরোধ্য’ দুর্নীতির জালে আবুল কালাম আজাদ উত্তরা ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাকসুদুর আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এর বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কমিটির উদ্যোগে মিছিল ‎ সিরাজগঞ্জে সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার নলডাঙ্গার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন-মনিরুল ইসলাম ডাবলু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান জ্বালানি সিন্ডিকেটের প্রভাবে সচিব সাইফুল ইসলাম বহাল তবিয়তে প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানী মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে ইরান ও লেবাননের পাশে থাকার ঘোষণা চীনের হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬ বার জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী চট্টগ্রামের শিশু ধর্ষণের আসামি মুনিরের যাবজ্জীবন কারাদণ্ড মামলা ও সিন্ডিকেটের ফাঁদে ঢাকার ১২৩ পরিত্যক্ত সরকারি বাড়ি, বেহাত হাজার কোটি টাকা জিয়া শিশু কিশোর মেলা, গাজীপুর মহানগর কমিটি ঘোষণা ইউএনএইচসিআর নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে বাংলাদেশ বিদ্যুৎতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে সিরাপ ও ইয়াবাসহ আটক ২ কামারখন্দে সাড়ে ৩ হাজার ফুট পতাকা টাঙিয়ে আর্জেন্টিনার সমর্থকদের চমক বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদক থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনের কারাদণ্ড ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসী স্বামী চট্টগ্রাম-জামালপুরের শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল বিশ্বকাপে হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়লেন মেসি মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী সাব রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ ২০ বছরেও পাকা হয়নি ইটের রাস্তা, ভোগান্তিতে সাধারণ মানুষ বটিয়াঘাটায় সুধী সমাবেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ, পুলিশের কঠোর আশ্বাস শ্রীমঙ্গলে ৮ বছর বয়সী শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের অভিনব টেন্ডার বাণিজ্যের অভিযোগ

রাজশাহীকে হারিয়ে বিপিএলে ঢাকার শুভ সূচনা

রাজশাহীকে হারিয়ে বিপিএলে ঢাকার শুভ সূচনা
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

এক ম্যাচের দাপুটে জয়ের পর আত্মবিশ্বাসে ভরপুর রাজশাহী ওয়ারিয়র্সকে দ্বিতীয় ম্যাচেই থামিয়ে দিল ঢাকা ক্যাপিটালস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১৩৩ রানের লক্ষ্য তাড়া করে ৭ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় ঢাকা।

সিলেট টাইটান্সের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ১৯১ রানের লক্ষ্য অনায়াসে তাড়া করে রাজশাহীর ব্যাটিং ইউনিটকে খুব একটা পরীক্ষায় পড়তে হয়নি। তবে ঢাকার বিপক্ষে পরিস্থিতি ছিল ভিন্ন। শুরু থেকেই চাপের মুখে পড়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১৩২ রানেই থামে রাজশাহী।

প্রথম বলেই ওপেনার সাহিবজাদা ফারহানকে হারিয়ে বিপাকে পড়ে দলটি। ইমাদ ওয়াসিমের বলে স্ট্যাম্পিংয়ের শিকার হন তিনি। এরপর তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুটা স্থিতি আনলেও বড় ইনিংস গড়তে পারেননি কেউই। তানজিদ ১৫ বলে ২০ রান করে বিদায় নেন, আর শান্ত করেন ৩৭ রান ২৮ বল যা ছিল রাজশাহীর সর্বোচ্চ।

মধ্যক্রম পুরোপুরি ব্যর্থ হয়। ইয়াসির আলী, মেহরব ও মুশফিকুর রহিম কেউই ইনিংসের গতি বাড়াতে পারেননি। মুশফিক ২৩ বলে ২৪ রান করে আউট হন। শেষ দিকে মোহাম্মদ নাওয়াজ ২৬ বলে অপরাজিত ২৬ রান করলেও তা দলকে বড় সংগ্রহ এনে দিতে পারেনি।

ঢাকার বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন ইমাদ ওয়াসিম। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। নাসির হোসেন পান ২টি উইকেট। এছাড়া সালমান মির্জা, জিয়াউর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন একটি করে উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে ঢাকাও খুব স্বস্তিতে ছিল না। ছোট লক্ষ্য হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। তবে আবদুল্লাহ আল মামুনের দায়িত্বশীল ইনিংস ম্যাচের ভিত গড়ে দেয়। তিনি ৩৯ বলে ৪৫ রান করেন, যেখানে ছিল ৪টি চার ও একটি ছয়।

শেষদিকে সাব্বির রহমান ও শামিম হোসেন ছোট কিন্তু কার্যকর দুটি ইনিংস খেলেন। সাব্বির ১০ বলে ২১ এবং শামিম ১৩ বলে ১৭ রান করেন। ১৭ ও ১৮তম ওভারে দ্রুত রান তুলে ম্যাচ ঢাকার দিকে নিয়ে যান তারা। ১৯তম ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন সাব্বির।

এই জয়টি ঢাকার জন্য ছিল আবেগঘন। ম্যাচের আগে অনুশীলন চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেওয়ার পথে সহকারী কোচ মাহবুব আলী জাকি মৃত্যুবরণ করেন। সতীর্থদের মতে, এই জয় তার প্রতি শ্রদ্ধা হিসেবেই উৎসর্গ করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা

মো: মাসুদ রানাঃ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী দীপেন দেওয়ান এর সাথে সচিবালয়ে তাঁর নিজ দপ্তরে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমুল দলের কেন্দ্রিয় নেতৃবৃন্দ। বৃহস্প্রতিবার সকালে কেন্দ্রীয় কমিটির সভাপতি হানিফ বেপারীর নেতৃত্বে সচিবালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সভাপতি, কেন্দ্রিয় কমিটির সহ-সাধারন সম্পাদক রামগড়ের কৃতি সন্তান আব্দুল মতিন সহ নেতৃবৃন্দ মন্ত্রী মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পাহাড়ের শিক্ষা, সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়নে তাঁদের বলিষ্ঠ নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। নেতৃবৃন্দ পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন ও শান্তি রক্ষায় মন্ত্রণালয়ের আগামী দিনের সকল ইতিবাচক পদক্ষেপে তৃণমুল বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। শুভেচ্ছা বিনিময়কালে আরো উপস্থিত ছিলেন কমিটি অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ। সাক্ষাৎকালে মন্ত্রী দীপেন দেওয়ান এই সৌজন্যের জন্য

আরও পড়ুন
language Change