মিজানুর রহমানঃ
গত ৫ আগস্ট সরকার পতনের পরবর্তী সময়ে নালিতাবাড়ী শহরের বিভিন্ন স্থানে সংঘটিত নাশকতার অভিযোগের মামলায় জেলা ছাত্রলীগের নেতা আবিদ আল হাসান সৈকত ও সাবেক ছাত্র ও যুব নেতা জহুরুল ইসলাম ভুট্টুকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ। অপরদিকে ঝিনাইগাতী থানায় আটক করা হয়েছে শাওন নামে এক ছাত্রলীগ নেতাকে।
পুলিশ জানায়, শনিবার (২৭ ডিসেম্বর) রাতে শহরের আড়াইআনী বাজারস্থ অগ্রদূত সংঘ সংলগ্ন এলাকা এবং উত্তর বাজার এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত আবিদ আল হাসান সৈকত জেলা ছাত্রলীগের সহসভাপতি ও জহুরুল ইসলাম ভুট্টু উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনায় আওয়ামী লীগের কতিপয় নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ আশরাফুজ্জামান আটকের বিষয় নিশ্চিত করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত