তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঘরোয়া যে ৪ উপায়ে টনসিলের ব্যথা দ্রুত কমে ষড়যন্ত্র করে বিএনপিকে দমাতে পারবে না: তারেক রহমান কর্নেল অলির বিরুদ্ধে মামলা, জামায়াত যা বলল ডাচবাংলা ব্যাংকের নাম ভাঙিয়ে কেরানীগঞ্জে ভয়াবহ প্রতারণা খালেদা জিয়ার সমাধিতে মোহাম্মদপুর প্রেসক্লাবের শ্রদ্ধা সিলেট ওসমানী হাসপাতালে হামলা গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় ঐক্যের ডাক দিয়ে গণমাধ্যম সম্মিলন শুরু লাখ লাখ অনুমোদনহীন ভবন নিয়ে বিপাকে রাজউক! সালমানকে ‘শাহরুখ’ ভেবে ফাঁসিতে ঝোলাতে চাইলেন বিজেপি নেতা চট্টগ্রামে গ্যাসের নৈরাজ্য বাড়তি দরে বিক্রি নিখোঁজ ছাত্রী ও মায়ের লাশ মিলল শিক্ষিকার বাসায় রাজধানীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রুমিন ফারহানার উঠান বৈঠকে দুপক্ষের সংঘর্ষ পুরান ঢাকায় অবৈধ পলিথিনের সাম্রাজ্য ছক কষেন শেখ হাসিনা, বাস্তবায়ন করেন জেনারেল আব্দুল মুবীন প্রশাসনের লাল নিশান সরিয়ে ১৫০ একর সরকারি চর দখল স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত চলন্ত বাসে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আসামির স্বীকারোক্তি শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে উদ্যোগ নেই ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি চলছে রাজধানীতে পরিত্যক্ত মার্কেটে যুবকের মরদেহ ‘অধ্যাদেশ মঞ্চ’ ও গণজমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের শত কোটির টাকার অবৈধ সম্পদ মাস্টারমাইন্ড বাপ্পির চটকদার বিজ্ঞাপনের আড়ালে ছুটি গ্রুপের প্রতারণার ফাঁদ! ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প অনিয়ম আর দুর্নীতির আখড়া বিএমইটি আজ জরুরি বৈঠকে জামায়াত তিনি সত্যিই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৩ শিক্ষক নিয়োগে অনিয়ম তদন্তে অভিযান চালাচ্ছে দুদক খালেদা জিয়ার স্মরণে রামগড় প্রবীণ বিএনপির দোয়া মাহফিল আজ পবিত্র শবে মেরাজ দখলের দাবিতে অনড় ট্রাম্প যেসব আসনে নির্বাচন করবে এনসিপি দুই বছরে পাঁচ ব্যাংকের আমানত ফেরত পাবে অতীতেও গণভোটে সরকার এক পক্ষে ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির সপ্তম দিন আজ কথিত প্রাচীন কয়েন ও সীমানা পিলার প্রতারণার মুলহোতা আহাদুল ইসলাম দুলাল গণভোটের প্রচারে অংশ নেওয়া সমাজসেবা কর্মকর্তাকে শোকজ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত গুইমারায় বিভিন্ন দল থেকে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান ফকিরবাজার আল-মদিনা নূরানী হাফেজিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও বার্ষিক মাহফিল অনুষ্ঠি... শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড় বিপিএল নিয়ে বিসিবির কড়া হুঁশিয়ারি মুক্তি প্রতিক্ষায় দৃশ্যম-৩ রাবির ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

সাইবার অপরাধে বিপর্যয়

সাইবার অপরাধে বিপর্যয়
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সাইবার অপরাধ। বাড়ছে অভিযোগ। বাড়ছে ভুক্তভোগী। অপরাধীদের কৌশলে বারবার প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি ও ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখা ডিবির তথ্য বলছে, পাঁচ বছরে দেশে সাইবার অপরাধের শিকার হয়ে প্রায় ২ লাখ মানুষ অভিযোগ করেছে। চলতি বছর ডিবির হাতে জমেছে প্রায় ৫ হাজার অভিযোগ। বেশির ভাগ অপরাধীর টার্গেট অর্থ।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি শফিকুল ইসলাম বলেন, আমাদের সক্ষমতা অনুযায়ী কাজ চলছে।

অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। সাইবার অপরাধ কমাতে সচেতনতা প্রয়োজন।
সিআইডির তথ্য বলছে, ২০২০ সাল থেকে এ পর্যন্ত ১ লাখ ৭৮ হাজার ৫৯৬ জন অভিযোগ করেছেন। ছয় মাসে সাইবার পুলিশ সেন্টারে যোগাযোগ করেছেন ৩ হাজার ৭৬৬ জন ভুক্তভোগী।

সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, সাইবার অপরাধের অভিযোগ প্রতিনিয়ত আসছে। অনলাইন ও ভেরিফায়েড পেজে পাওয়া প্রতিটি অভিযোগ যাচাই করে তদন্ত করা হচ্ছে।

ডিবিতে অভিযোগ দেওয়া ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করে সংশ্লিষ্ট সূত্র বলছে, রাজধানীসহ সারা দেশে মোবাইল ফোন ব্যবহার করে সাইবার চক্র স্মার্টফোন ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ তথ্যসহ অর্থ চুরি করছে। ঊর্ধ্বতন পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের নাম ভাঙিয়ে মামলায় ফাঁসানো বা মামলা থেকে বাঁচানোর কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। পুলিশের ইউনিফর্ম পরা ছবিও ব্যবহার করছে তারা।

চলতি বছরের ১১ মাসে প্রায় ৫ হাজার সাইবার অপরাধের অভিযোগ পেয়েছে গোয়েন্দা পুলিশ।
পুলিশের সাইবার বিশেষজ্ঞদের মতে, সাইবার চক্র আগের চেয়ে অনেক বেশি সংঘবদ্ধ ও বেপরোয়া। অপরাধীরা প্রথমে টার্গেট ব্যক্তির স্মার্টফোনের কল ফরওয়ার্ডিং সেটিংস পরিবর্তন করে। এরপর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য বদলে ব্যবহারযোগ্য পাসওয়ার্ড নিজেদের নম্বরে নিয়ে নেয়। পরে টাকা তুলে নেয়।

সম্প্রতি দুর্জয় নামে সাইবার চক্রের এক সদস্য ডিবির জিজ্ঞাসাবাদে জানায়, সে বিভিন্ন নম্বর থেকে অপরিচিত ব্যক্তিদের ফোন করত। কথোপকথনের মাধ্যমে তথ্য নিত। এরপর আর্থিক প্রতারণা চালাত।

সিআইডি সূত্র বলছে, সাইবার অপরাধের শিকার ৩ হাজার ৭৬৬ ভুক্তভোগী গত ছয় মাসে সিপিসিতে যোগাযোগ করেছেন। ১ হাজার ৮১৩ জন অনলাইনে আর্থিক প্রতারণার শিকার হন।

৭৪৩ জন ই-কমার্সের মাধ্যমে প্রতারিত হন। ৫৪৪ জন ইনভেস্টমেন্ট ট্র্যাপে, ৬৪ জন লোনের ফাঁদে ও ১১৫ জন সেবা নিতে গিয়ে ট্র্যাপে পড়েন। ফ্রিল্যান্সিং কাজে ১৩ জন ও ১৭ জন এনআইডি ইস্যুতে আর্থিকভাবে সাইবার অপরাধের শিকার হন। ৮০২ জন পোস্ট, মেসেজ, ছবি ও ভিডিওর মাধ্যমে সাইবার অপরাধের শিকার হন। ব্যক্তিগত মিথ্যা তথ্যে ৬১ জন, ১২ জন ব্যক্তিগত তথ্য প্রচারে, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় ২৮২ জন, ১৮৭ জন ব্ল্যাকমেইলিংয়ের শিকার, ১৬৫ জন সিম ক্লোন ও ২৬১ জন অন্যান্য সাইবার অপরাধের শিকার হন।

সিআইডি সূত্র বলছে, প্রতিটি অভিযোগের তদন্ত চলছে। ২ হাজার ৫৫২ জনের অভিযোগের বিষয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করা হয়েছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, বর্তমানে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ। দেশ-বিদেশ থেকে অপরাধ হচ্ছে। এদের নিয়ন্ত্রণ করে ভুক্তভোগীদের সহযোগিতা করতে হবে।

আমেরিকান সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যান্ডিয়ান্টের গবেষণায় দেখা গেছে, ২০২৪ সালে ৫৫ শতাংশ সাইবার হামলার উদ্দেশ্য ছিল অর্থ হাতিয়ে নেওয়া। বেসরকারি সংস্থা ব্লাস্টের উপপরিচালক তাপসী রাবেয়া বলেন, শহরের উচ্চশিক্ষিত অনেকেই অনলাইনে যৌন হয়রানির শিকার হচ্ছেন। এসব ভুক্তভোগীর ১৫-২৫ শতাংশই আইনের আশ্রয় নিতে চান না।

সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন জানায়, গত পাঁচ বছরে প্রায় ২ লাখ মানুষ সাইবার অপরাধের অভিযোগ করেছে, যা মোট ভুক্তভোগীর মাত্র ১২ শতাংশ।

জরিপে দেখা গেছে, ভুক্তভোগীদের ৮০ শতাংশের বয়স ১৮ থেকে ৩০ বছর। ৬০ শতাংশ নারী। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিপফেক প্রযুক্তিও সাইবার অপরাধ বাড়াচ্ছে। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, দেশে সাইবার অপরাধের ৫৫ থেকে ৬৫ শতাংশই আর্থিক প্রতারণা। প্রতি বছর অপরাধের পরিমাণ ও ধরন দুটোই বাড়ছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রামগড়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

রামগড়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মো: মাসুদ রানাঃ দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়ির রামগড়ে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম। উপজেলা আইসিটি অফিসার রেহান উদ্দিন এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ব্যক্তব্য রাখেন রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম, উপজেলা বিএনপির সভাপতি মো: জসিম উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক করিম শাহ্ প্রমুখ। সভায় বক্তারা বলেন, সুশাসিত গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে দেশে আইনের শাসন ও

আরও পড়ুন
language Change