তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বরগুনায় নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ বাহিনী প্রধানের মতবিনিময় নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই মির্জা ফখরুল রোহিঙ্গারা ক্যাম্প থেকে ভোটের দিন বের হতে পারবে না ইসি স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর ভোট এলো দেশে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা ন্যূনতম সদস্য রেখে সর্বোচ্চ সেনা মাঠে লক্ষ্য ভোটারদের আস্থা ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ ফের মা হচ্ছেন বুবলী! যে কারণে কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বেহেশত দোজখ দিতে পারব না বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক বাংলাদেশ ও পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক পোশাকশিল্পের সংকট কাটাতে আর্থিক সহায়তা চাইল বিজিএমইএ বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ দুই যুবক আটক ঢাকায় পুুলিশ পরিচয়ে ডাকাতি নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা ছুটির দিনে মেট্রোরেল চলবে কি না জানাল কর্তৃপক্ষ নির্বাচন শেষে দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ গুম বন্ধ হলেও চলছে গণগ্রেফতার ও জামিন না দেওয়ার চর্চা সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবরোধ চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার হামিদুর রহমান হামিদের জাপানে অস্বাভাবিক তুষারপাত মৃতের সংখ্যা বেড়ে ৩০ ইনকিলাব মঞ্চ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে পুতিনের কাছে খামেনির ব্যক্তিগত বার্তা বদলে যাচ্ছে র‍্যাবের নাম দারুণ মন্তব্য করলেন শাকিব খানকে নিয়ে সিয়াম নাহিদের রিট খারিজ বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই ছাগলকাণ্ডের মতিউর ও তার পরিবারের সম্পত্তি জব্দের নির্দেশ আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর আনুষ্ঠানিক অভিযোগে মুখোমুখি কামরুল মেনন শবেবরাতের কিছু গুরুত্বপূর্ণ আমল মুস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে দায়ী করলেন আইসিসির সাবেক কর্মকর্তা শবে বরাতের করণীয়-বর্জনীয় কী? ভারতের পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র বাজারে আসছে নতুন ১০ টাকা আসল নকল যাচাই করবেন যেভাবে নাটোরে অস্ত্র তৈরির কারখানা, আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু শিশুদের পাশে ডা. জুবাইদা রহমান ভূমিকম্পে কেঁপে উঠল দেশ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা প্রধান উপদেষ্টার ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত কোথায় কি হয়ে যায়, সব দোষ মির্জা আব্বাসের? রামগড়ে নুর ইসলাম শামীমের গণসংযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক নির্বাচনে অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার প্লট দুর্নীতি মামলায়, হাসিনা-টিউলিপ ও আজমিনা-ববির কারাদণ্ড

রংপুরের ছয় আসনে মনোনয়ন জমা

রংপুরের ছয় আসনে মনোনয়ন জমা
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

রংপুরের ছয়টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলাগুলোতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত ও স্বতন্ত্রসহ মোট ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

এদিকে রংপুরের তিনটি আসন থেকে নির্বাচনে লড়াই করবেন জামায়াত, এনসিপি ও জাতীয় পার্টির শীর্ষ তিন নেতা। রংপুর-২ আসনের প্রার্থী হিসেবে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম।

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন রংপুর-৩ (সদর-মহানগর) আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

রংপুর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, জেলা রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, রংপুরের ছয়টি সংসদীয় আসনে মোট ৬১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে শেষ দিনে ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে রংপুর-১ এ ৯ জন, রংপুর-২ এ ৫ জন, রংপুর-৩ এ ১০ জন, রংপুর-৪ এ ১০ জন। সবচেয়ে বেশি মনোনয়ন জমা দিয়েছেন রংপুর-৫ ও রংপুর-৬ আসনে।এ দুটি আসনে ১১ জন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

রংপুরের ছয়টি আসনে মনোনয়ন জমা দিলেন যারা-

রংপুর-১ (গঙ্গাচড়া-আংশিক মহানগর) : এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এ টি এম গোলাম মোস্তফা বাবু, বাসদের (মার্কসবাদী) আহসানুল আরেফিন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. আনাস, খেলাফত মজলিসের মো. মমিনুর রহমান, জাতীয় পার্টির ব্যারিস্টার মঞ্জুম আলী, জামায়াতে ইসলামীর রায়হান সিরাজী, বিএনপির মোকাররম হোসেন সুজন, গণঅধিকার পরিষদের হানিফ খান সজিব ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আল মামুন।

রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) : বিএনপির মোহাম্মদ আলী সরকার, জাতীয় পার্টির আনিছুল ইসলাম মণ্ডল, জামায়াতে ইসলামীর এ টি এম আজহারুল ইসলাম, জেএসডির মো. আজিজুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আশরাফ আলী।

রংপুর-৩ (সদর-মহানগর) : বাসদের আব্দুল কুদ্দুছ, ইসলামী আন্দোলনের মো. আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল, বিএনপির সামসুজ্জামান সামু, বাসদ (মার্কসবাদী) মো. আনোয়ার হোসেন বাবলু, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, জামায়াতে ইসলামীর মাহবুবুর রহমান বেলাল, খেলাফত মজলিসের মো. নূর আলম সিদ্দিক, স্বতন্ত্র রিটা রহমান ও তৃতীয় লিঙ্গের মোছা. আনোয়ারা ইসলাম রানী।

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) : বিএনপির মোহাম্মদ এমদাদুল হক ভরসা, বাসদ (মার্কসবাদী) প্রগতি বর্মণ তমা, জাতীয় পার্টি (আনিস-রুহুল) মো. আব্দুস ছালাম, খেলাফত মজলিসের আবু সাহমা, জাতীয় নাগরিক পার্টির আখতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের উজ্জল চন্দ্র রায়, জাতীয় পার্টির আবু নাসের শাহ্ মো. মাহবুবার রহমান, ইসলামী আন্দোলনের মো. জাহিদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মো. শাহ্ আলম বাসার ও মো. জয়নুল আবেদিন।

রংপুর-৫ (মিঠাপুকুর) : বাসদের (মার্কসবাদী) মো. বাবুল আক্তার, বাসদের মো. মমিনুল ইসলাম, বিএনপির মো. গোলাম রব্বানী, জামায়াতে ইসলামীর মো. গোলাম রব্বানী, সিপিবির মো. আবু হেলাল, জাতীয় পার্টির এস এম ফখর উজ জামান জাহাঙ্গীর, নাগরিক ঐক্যের মোফাখখারুল ইসলাম নবাব, ইসলামী আন্দোলনের মো. গোলজার হোসেন, এবি পার্টির মো. আব্দুল বাছেত মারজান, খেলাফত মজলিসের মো. আনোয়ার হুসাইন ও স্বতন্ত্র খন্দকার মুকিত আল মাহমুদ।

রংপুর-৬ (পীরগঞ্জ) : বিএনপির মো. সাইফুল ইসলাম, খেলাফত মজলিসের মুহাম্মদ মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলনের সুলতান মাহমুদ, জামায়াতে ইসলামীর মো. নুরুল আমীন, সিপিবির মো. কামরুজ্জামান, জাতীয় পার্টির মো. নূর আলম মিয়া, এবি পার্টির মো. ছাদেকুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ, খন্দকার শাহিদুল ইসলাম, এস এম শাহ্ জামান রওশন ও তাকিয়া জাহান চৌধুরী।

রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গণমাধ্যমের কর্মীদের কল্যাণে সর্বদা কাজ করে যাচ্ছে- সিআরএ – সোহাগ আরেফিন

চট্টগ্রাম প্রতিনিধি॥ গণমাধ্যমের কর্মীদের কল্যাণে সর্বদা সিআরএ” এই স্লোগানে সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এর ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে এই কথা বলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সোহাগ আরেফিন। উৎসব মুখর ও আনন্দের মধ্য দিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠান, সিআরএ সভাপতি সোহাগ আরেফিন সভাপতিত্বে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক শাহীন ও টিভি উপস্থাপিকা শরীফুন নাহার হ্যাপীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য, সিনিয়র জার্নালিস্ট ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী শওকত, অ্যাডিশনাল এস.পি শেখ মোঃ সেলিম, উদ্ভোধক ছিলেন, দৈনিক দেশের পত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী, বিশেষ অতিথি ছিলেন বিএনসি মুখপাত্র গৌরাঙ্গ দেবোনাথ অপু, আরজেএফ এর চেয়ারম্যান জহিরুল ইসলাম, মোহনা টেলিভিশনের নিউজ

আরও পড়ুন
language Change