তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা দীঘিনালায় পরিবহনে বাড়তি ভাড়া, চাপে সাধারণ যাত্রী মহান স্বাধীনতা দিবসে সন্ত্রাসী হামলার শিকার ১০ বছরের ছাত্র শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত শেরপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত সিরাজগঞ্জে মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল সিআরএ ইসরায়েলের সেনা সদরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা মাননীয় প্রধানমন্ত্রী: আপনার সরকার কি গুপ্তদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ঈদের পর তেলের সংকট কুয়েত মৈত্রী হাসপাতালে লুটপাটের নায়ক ৫ কোটিতে সোহরাওয়ার্দীর পরিচালক সখিপুরে মোবাইল কোর্ট অভিযান আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৪ কয়রায় বাঘ-বিধবা ও অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা জাসদের শ্রদ্ধা নিবেদন রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান হিসেবে যোগদান কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী অস্ত্রসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা স্বাধীনতা দিবসের কুজকাওয়াজ শুরু দীঘিনালায় তীব্র তেল সংকটের মাঝে ব্যতিক্রম টাঙ্গাইলের ধনবাড়িতে ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে চৈত্র মেলা অনুষ্ঠিত গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু গণহত্যা দিবসে মোংলা উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ শেরপুরের মেধাবী ছাত্র আইয়ুব নাঈম ৪৪ তম বিসিএস নন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন রামগড় পশ্চিম বাগানটিলা জামে মসজিদ ও সমাজের বার্ষিক সাধারণ সভা খুলনায় লস্কর ইউনিয়নের বাইনতলা-খড়িয়া সড়ক যেন মরণফাঁদ গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন কেশবপুরে ঈদের ছুটিতেও অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা সেবা ভিডিও কলে ব্ল্যাকমেইলারের হাতে জিম্মি রিক্সাচালকের পরিবার শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আকাশ গ্রেফতার কেশবপুরে ‘মদ্যপ অবস্থায়’ সংসদ সদস্যকে গালিগালাজ গণপূর্তে ছাত্রলীগ নেতা কাজী মাশফিক: ঠিকাদার সিন্ডিকেটের নিয়ন্ত্রক ও দুর্নীতির কেন্দ্রবিন্দু আওয়ামী দোসর নির্বাহী প্রকৌশলী এস. এম. ময়নুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ দুর্নীতিবাজ আব্দুর রশিদ মিয়া হলেন এলজিইডি-এর প্রধান প্রকৌশলী ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে সৌদি-কুয়েত-ইসরায়েল ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন

রংপুরের ছয় আসনে মনোনয়ন জমা

রংপুরের ছয় আসনে মনোনয়ন জমা
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

রংপুরের ছয়টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলাগুলোতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত ও স্বতন্ত্রসহ মোট ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

এদিকে রংপুরের তিনটি আসন থেকে নির্বাচনে লড়াই করবেন জামায়াত, এনসিপি ও জাতীয় পার্টির শীর্ষ তিন নেতা। রংপুর-২ আসনের প্রার্থী হিসেবে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম।

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন রংপুর-৩ (সদর-মহানগর) আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

রংপুর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, জেলা রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, রংপুরের ছয়টি সংসদীয় আসনে মোট ৬১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে শেষ দিনে ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে রংপুর-১ এ ৯ জন, রংপুর-২ এ ৫ জন, রংপুর-৩ এ ১০ জন, রংপুর-৪ এ ১০ জন। সবচেয়ে বেশি মনোনয়ন জমা দিয়েছেন রংপুর-৫ ও রংপুর-৬ আসনে।এ দুটি আসনে ১১ জন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

রংপুরের ছয়টি আসনে মনোনয়ন জমা দিলেন যারা-

রংপুর-১ (গঙ্গাচড়া-আংশিক মহানগর) : এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এ টি এম গোলাম মোস্তফা বাবু, বাসদের (মার্কসবাদী) আহসানুল আরেফিন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. আনাস, খেলাফত মজলিসের মো. মমিনুর রহমান, জাতীয় পার্টির ব্যারিস্টার মঞ্জুম আলী, জামায়াতে ইসলামীর রায়হান সিরাজী, বিএনপির মোকাররম হোসেন সুজন, গণঅধিকার পরিষদের হানিফ খান সজিব ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আল মামুন।

রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) : বিএনপির মোহাম্মদ আলী সরকার, জাতীয় পার্টির আনিছুল ইসলাম মণ্ডল, জামায়াতে ইসলামীর এ টি এম আজহারুল ইসলাম, জেএসডির মো. আজিজুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আশরাফ আলী।

রংপুর-৩ (সদর-মহানগর) : বাসদের আব্দুল কুদ্দুছ, ইসলামী আন্দোলনের মো. আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল, বিএনপির সামসুজ্জামান সামু, বাসদ (মার্কসবাদী) মো. আনোয়ার হোসেন বাবলু, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, জামায়াতে ইসলামীর মাহবুবুর রহমান বেলাল, খেলাফত মজলিসের মো. নূর আলম সিদ্দিক, স্বতন্ত্র রিটা রহমান ও তৃতীয় লিঙ্গের মোছা. আনোয়ারা ইসলাম রানী।

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) : বিএনপির মোহাম্মদ এমদাদুল হক ভরসা, বাসদ (মার্কসবাদী) প্রগতি বর্মণ তমা, জাতীয় পার্টি (আনিস-রুহুল) মো. আব্দুস ছালাম, খেলাফত মজলিসের আবু সাহমা, জাতীয় নাগরিক পার্টির আখতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের উজ্জল চন্দ্র রায়, জাতীয় পার্টির আবু নাসের শাহ্ মো. মাহবুবার রহমান, ইসলামী আন্দোলনের মো. জাহিদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মো. শাহ্ আলম বাসার ও মো. জয়নুল আবেদিন।

রংপুর-৫ (মিঠাপুকুর) : বাসদের (মার্কসবাদী) মো. বাবুল আক্তার, বাসদের মো. মমিনুল ইসলাম, বিএনপির মো. গোলাম রব্বানী, জামায়াতে ইসলামীর মো. গোলাম রব্বানী, সিপিবির মো. আবু হেলাল, জাতীয় পার্টির এস এম ফখর উজ জামান জাহাঙ্গীর, নাগরিক ঐক্যের মোফাখখারুল ইসলাম নবাব, ইসলামী আন্দোলনের মো. গোলজার হোসেন, এবি পার্টির মো. আব্দুল বাছেত মারজান, খেলাফত মজলিসের মো. আনোয়ার হুসাইন ও স্বতন্ত্র খন্দকার মুকিত আল মাহমুদ।

রংপুর-৬ (পীরগঞ্জ) : বিএনপির মো. সাইফুল ইসলাম, খেলাফত মজলিসের মুহাম্মদ মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলনের সুলতান মাহমুদ, জামায়াতে ইসলামীর মো. নুরুল আমীন, সিপিবির মো. কামরুজ্জামান, জাতীয় পার্টির মো. নূর আলম মিয়া, এবি পার্টির মো. ছাদেকুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ, খন্দকার শাহিদুল ইসলাম, এস এম শাহ্ জামান রওশন ও তাকিয়া জাহান চৌধুরী।

রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ০৫ ফেব্রুয়ারি সোমবার, বহুল প্রচারিত জাতীয় দৈনিক কালবেলা পত্রিকায় “ভাই ভাই গ্রুপের কব্জায় রাজউকের ১২১ প্লট” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। যা সম্পূর্নরূপে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। অত্র এলাকায় “ভাই ভাই গ্রুপ” নামে কোনো গ্রুপের অস্তিত্ব নেই। প্রকাশিত সংবাদে আমার পিতা আলহাজ্ব মো. হাসান উদ্দিনকে জড়িয়ে উল্লেখ করা হয়েছে যে, তিনি “দেন দরবার করে এলাকা থেকে মোটা অংকের টাকা আদায় করেন” যা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমার পিতা একজন সর্বজন শ্রদ্ধেয়, এলাকার দানবীর হিসেবে পরিচিত তাছাড়াও তিনি প্রতিষ্ঠাতা মোতওয়াল্লী: বাইতুল হামদ জামে মসজিদ, রওজাতুল হাসান মাদ্রাসা ও এতিমখানা, মোতওয়াল্লী: বাইতুল সালাম জামে মসজিদ, সভাপতি: বাইতুর রহমান জামে মসজিদ, প্রধান উপদেষ্টা: দক্ষিণ বারিধারা সোসাইটি কল্যান ট্রাস্ট, গুলশান হেলথ ক্লাব এর ই.সি মেম্বার এবং আমার পিতার নামে যে রাস্তার নামকরণ করা

আরও পড়ুন
language Change