ডেস্ক রিপোর্টঃ
বিএনপি চেয়ারমারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে জানাজাস্থলে মোতায়েন রয়েছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট টিমও মোতায়েন রয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় এ দৃশ্য দেখা যায়। দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি প্রবেশ মুখে তল্লাশির পাশাপাশি বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় ডিএমপি ৩৪২জন ও এপিবিএন ৩৬৩জন পুলিশ সদস্য এবং ১টি সোয়াট টিম মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি ৪০০জন বিজিবি সদস্য, পোশাক পরিহিত ৮১০জন র্যাব সদস্য, ৬০০আনসার সদস্য, ৬০০জন ব্যাটালিয়ন আনসার সদস্য ও ২৪জন কোস্টগার্ড সদস্য মোতায়েন করা হয়েছে।
এর পাশাপাশি কয়েক প্লাটুন সেনাবাহিনী সদস্য মোতায়েন রয়েছে। এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজাকে ঘিরে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নামাজে জানাজায় সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে চেকপোস্টের পাশাপাশি বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত