তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন বসতবাড়ি উচ্ছেদ করে জোরপূর্বক দখল শিক্ষার উদ্দেশ্য শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা ঢাবির ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবি ইআবি’র অধীনে সারাদেশে ফাজিল (অনার্স) পরীক্ষা শুরু আইনে অনুমোদিত টাকার বাইরে এক টাকা খরচ করবনা বাহারুলকে বরখাস্তের দাবিতে আইনজীবীর চিঠি অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২০২৫ নিজ বাড়িতেই কিশোরদের ডাকাতির নাটক বিজিবির অভিযানে আটক - ২ হাসিনা ভারতে থাকবে কিনা তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মের ভূমিকা অনস্বীকার্য সিএমপির সব থানার ওসি রদবদল সরকারি কর্মচারীদের নতুন ৫ দাবি এলো ‘এই অবেলায়-২’ ভর্তুকি দিয়েই চিনিকল চালানো সম্ভব না: আদিলুর আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের নতুন কোচ নিয়োগ তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স সিলেটে জামায়াতসহ ৮ দলের বিভাগীয় সমাবেশ পোস্টাল ব্যালট অ্যাপে প্রবাসীদের নিবন্ধন ছাড়াল লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম একান্ত সাক্ষাৎকারে মাহবুবুর রহমান শাহীন যুক্তরাষ্ট্র থেকে এলো হাজার টন গম ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন হান্নান মাসউদ ময়মনসিংহ মেডিকেলের কেনাকাটা ৩৪ কোটি টাকা তছরুপের পাঁয়তারা পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলি খালেদা জিয়ার বন্ধ হয়েছে রক্তক্ষরণ নারায়ণগঞ্জে মার্কেটে আগুন গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ সীমান্তে ভারতীয় গরু চোরাকারবারি আটক বিএসএফের নিকট অন্তঃসত্ত্বা নারীকে হস্তান্তর করল বিজিবি রামগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত - ১ পুলিশের বিরুদ্ধে আসামীদের গ্রেফতারে শৈথিল্যের অভিযোগ বিজিবির অভিযানে অবৈধ মালামাল জব্দ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল বাংলাদেশীরা জনস্বাস্থ্য পেশার সম্ভাবনা নিয়ে আইএসইউতে সেমিনার হচ্ছে আইনগত সহায়তা অধিদপ্তর জার্মানি নারী ইউরো চ্যাম্পিয়নশিপের আয়োজক খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনা দায়ী ভাঙায় সড়ক দুর্ঘটনায় নিহত - ৪ আজ যত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ খুবির ভর্তি পরীক্ষা শুরু ১৮ ডিসেম্বর সারাদেশে কমতে পারে রাতের তাপমাত্রা ক্ষমতা বাড়ল পাকিস্তানের সেনাপ্রধানের হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত হাসপাতালে এসে পৌঁছেছেন জুবাইদা রহমান ঢাকা ১৮ আসনে বিএনপি’র প্রার্থী এস এম জাহাঙ্গীর

ভাই-বোন-মামা-ভাগ্নে নিয়ে মাগুরা জেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি গঠন

# ত্যাগী নেতা ও বীর মুক্তিযোদ্ধার সন্তানরা বঞ্চিত

# জামায়াত-বিএনপি ও জাতীয় পার্টি থেকে আগতরা গুরুত্বপূর্ণ পদে!

মাগুরা জেলা প্রতিনিধিঃ

জেলা কাউন্সিলের প্রায় ১০ মাস পর মাগুরা জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। এই কমিটিতে একটি পরিবারের ৪ সদস্যকে গুরুত্বপূর্ণ পদ প্রদানসহ অর্থের বিনিময়ে জামায়াত,বিএনপি ও জাতীয় পার্টি থেকে আসা নেতাদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে মর্মে অভিযোগ তুলেছেন অনেক নেতা। এ ছাড়া মাগুরা জেলার বীর মুক্তিযোদ্ধার সন্তান ও ত্যাগী নেতাদের কমিটিতে স্থান দেওয়া হয়নি মর্মে দাবী করা হয়েছে।
তাদের অভিযোগমতে প্রস্তাবিত কমিটিতে সাবেক এমপি মরহুম আসাদুজ্জামানের কন্যা কামরুল লায়লা জলিকে উপদেষ্টা,পুত্র মো: সাইফুজ্জামান শিখরকে কার্য নির্বাহী কমিটির ৩ নং সদস্য ,অপর পুত্র এডভোকেট শফিকুজ্জামান বাচ্চুকে যুগ্ম সাধারণ সম্পাদক (১) শিখরের মামা নজরুল ইসলাম টগরকে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বিয়াই পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলকে যুগ্ম সাধারন সম্পাদক (২) বিয়াই এড.শাখারুল ইসলাম শাকিলকে যুগ্ম সাধারন সম্পাদক (৩) বিয়াই মোজাহারুল হক আখরোটকে কার্য নির্বাহী কমিটির সদস্য পদ প্রদান করা হয়েছে।
অন্যদিকে জামায়াত,বিএনপি ও জাতীয় পার্টি থেকে আসা নেতাদের গুরুত্বপূর্ণ পদ প্রদান করা হয়েছে। তারা হলেন: জাতীয় পার্টি থেকে আসা মো: মোস্তাফিজুর রহমান স্বপনকে সাঙগঠনিক সম্পাদক (১) জাতীয় পার্টির সাবেক নেতা অধ্যাপক কামরুজ্জামান চাঁন্দকে উপদেষ্টা পরিষদের সদস্য, জামায়াত পরিবার থেকে আসা জাহিদুর রেজা চন্দনকে ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, জাতীয় পার্টির সদস্য ডা: রাহুল মিত্রকে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, রাজাকার পরিবারের সন্তান হুমায়ুন রশীদ মুহীতকে কার্য নির্বাহী কমিটির ১১ নং সদস্য, বিএনপি থেকে আসা অধ্যক্ষ সূর্য কান্ত বিশ^াসকে সহ সভাপতি, বিএনপি থেকে আসা জিল্লুর রহমানকে কার্য নির্বাহী কমিটির ২৮ নং সদস্য, দল থেকে বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান এনামুল হক রাজাকে কার্য নির্বাহী কমিটির ২০ নং সদস্য পদ প্রদান করা হয়েছে।
এ দিকে ১৯৭১ এর মুক্তিযুদ্ধের বীর সেনানী শ্রীপুরের আকবর বাহিনীর অধিনায়ক মরহুম আকবর মিয়ার পুত্র সাবেক যুবলীগ নেতা বর্তমান ইউপি চেয়ারম্যান মো: কুতুবউল্লাহ মিয়া কুটি ও উপ অধিনায়ক মরহুম নবুয়াত মোল্লার পুত্র সংগ্রামকে জেলা কমিটিতে স্থান দেওয়া হয়নি।
অন্যদিকে ৯০ এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অগ্রসৈনিকখ্যাত সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের পদ বঞ্চিত করে তাদের ওপর চুড়ান্ত অবিচার করা হয়েছে।
যে সব সাবেক ছাত্রলীগ ও যুবলীগের ত্যাগী নেতাদের কমিটিতে স্থান দেওয়া হয়নি তারা হলেন: মো: জাহাংগীর হোসেন, এনামুল হক হীরক, মীর শহীদুল ইসলাম (বাবু মীর) নূর জালাল, কামরুজ্জামান পিন্টু, আব্দুল আওয়াল মোল্লা, সাবেক মেয়র তপন কুমার রায়, সাবেক কাউন্সিলর শাখাওয়াত হোসেন, সাবেক পৌর যুবলীগের সেক্রেটারী বাহারুল ইসলাম, এডভোকেট এস্কেন্দার আযম বাবলু আরো অনেকে।
প্রস্তাবিত এই কমিটির বিষয়ে কথা বললে দলের সাধারন সম্পাদক বাবু পঙ্কজ কুমার কুন্ডু বলেন, আমরা কোন পদ পদবী বিক্রি করিনি। দলের সক্রিয়তা ও অবদানের কথা বিবেচনা করেই পদ বন্টন করা হয়েছে। কোন বিএনপি,জামায়াত বা রাজাকারের সন্তান এই কমিটিতে নেই। দলে অনেক ত্যাগী নেতা কর্মী আছেন কিন্তু সবাইকেতো আর পদ দেবার সুযোগ নেই। তাই কারো কারো পদ না পাবার ক্ষোভ থাকতেই পারে। অনেক বীর মুক্তিযোদ্ধা এই কমিটিতে আছেন বলেও তিনি দাবী করেন।
এ দিকে এ বিষয়ে সাবেক ছাত্র লীগ, যুব লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মো: জাহাংগীর হোসেন বলেন, এই কমিটিতে ত্যাগী ও আদর্শীক নেতাদের স্থান দেওয়া হয়নি। দায়িত্বশীল নেতারা চরম স্বেচ্চাচারিতার বর্হি:প্রকাশ ঘটিয়েছেন। অপর ছাত্রলীগ ও যুবলীগ নেতা এবং মাগুরা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মীর শহিদুল ইসলাম (বাবু মীর) বলেন, এক পরিবার কেন্দ্রীক এই জেলা কমিটি আমাদের যারপরনাই ব্যাথিত করেছে। কমিটিতে হাইব্রীডদের প্রাধান্য দেওয়া হয়েছে। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের যথায়থ মুল্যায়ণ করা হয়নি। ছাত্র লীগ,যুব লীগের ত্যাগী নেতাদের চরমভাবে উপেক্ষা করা হয়েছে। এই কমিটিতে যেমন রাজাকারের সন্তানদের স্থান দেওয়া হয়েছে,তেমন জামায়াত,বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের গুরুত্বপূর্ণ পদ প্রদান করা হয়েছে। একটি পরিবারের ৪/৫ জনকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। ভাই, বোন, বিয়াই ও মামা, ভাগ্নের এই কমিটি দিয়ে আগামীতে মাগুরা জেলায় আওয়ামী লীগের বিজয় নিশান উড়ানো কোন ভাবেই সম্ভব হবে না। তিনি এই কমিটি অনুমোদন না দেওয়ার জন্য দলের সভানেত্রী,দেশরতœ,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারন সম্পাদক জননেতা ওবায়দুল কাদেরকে বিনীত অনুরোধ জানান।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চাকরি পাওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের তথ্য নিচ্ছে সরকার

চাকরি পাওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের তথ্য নিচ্ছে সরকার

ডেস্ক রিপোর্ট: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন সরকারি চাকরি পাওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের তথ্য নিচ্ছে সরকার। মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া ৯০ হাজার ব্যক্তির তথ্য সংগ্রহ করা হচ্ছে। সোমবার (০৪ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ফারুক-ই-আজম বলেন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাকরি পাওয়াদের তথ্য যাচাই করা হচ্ছে। এর মধ্যে যারা ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাকরি নিয়েছেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। উপদেষ্টা বলেন বিগত সরকারের সময় ভুয়া মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন। এর মাধ্যমে তারা নানা সুবিধাও গ্রহণ করেছেন। আদালতের মাধ্যমেও অনেক অমুক্তিযোদ্ধাকে সনদ দেওয়া হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মতো প্রতিষ্ঠান রয়েছে। এরপরও আদালত এসব নির্দেশনা দিয়েছেন। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম উপস্থিত ছিলেন। তিনি বলেন রাজনৈতিক কারণে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন করা যাবে না।

আরও পড়ুন
language Change