তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুর-২ আসনে এবি পার্টির প্রার্থী আব্দুল্লাহ বাদশার মনোনয়ন জমা সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক কারবারি আটক নালিতাবাড়ীতে সার দোকান মনিটরিং কার্যক্রম খাগড়াছড়িতে ইয়াকুব আলী চৌধুরীকে হত্যার চেষ্টায় সিএইচটির নিন্দা ঝিনাইগাতীতে বন বিভাগের অভিযানে অবৈধ যানবাহন আটক বিশিষ্টজনদের সঙ্গে মাওলানা আব্দুল খালেক এর সাক্ষাৎ খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণভোটের প্রচারণা সোনাকাটায় পুনরায় চালু বন্ধ থাকা সেতুর কাজ এইডস’র কবলে হাজারো মানুষ ইমারত পরিদর্শক আল নাঈম মুরাদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ স্থগিত ১১ দলের ‘আসন সমঝোতার’ সংবাদ সম্মেলন আমি চোখ ফেরাতে পারছি না : সাফা কবির ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা সাবেক দুদক কমিশনার জহুরুল হক দম্পতিকে জিজ্ঞাসাবাদ গ্যাস সংকটের মধ্যেই ফের তিতাসের লাইনে লিকেজ ‘অপারেশন সিঁদুর এখনও চলমান’, পাকিস্তানকে ভারতের সেনাপ্রধানের হুঁশিয়ারি লুটপাটের রাজা আফজাল হোসেন এখন রেলের দায়িত্বে রাজউকের ইমারত পরিদর্শক বিটুর নকশা-নোটিশের আড়ালে দুর্নীতি নির্বাচন নিয়ে মার্কিন কূটনীতিকদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ‘টক্সিক’ নিয়ে বির্তক, ভাইরাল যশের পুরনো মন্তব্য ডিপিডিসির প্রকৌশলী স্বৈরাচার হেলালের ঘুষ-সিন্ডিকেটের ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি চলছে সড়ক দুর্ঘটনার কবলে এমপি প্রার্থী ইকুরিয়া বিআরটিএতে দালাল-সিন্ডিকেটের দাপট আলী রীয়াজের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ সদস্যদের সাক্ষাৎ বিকেলে আসন সমঝোতা নিয়ে ঘোষণা দেবে ১১ দল আ'লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসুস্থতা, শতাধিক হাসপাতালে ডিবির অভিযানে জব্দ করা কোটি টাকা আত্মসাতের অভিযোগ ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ঢাকায় সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ গোপালগঞ্জ-১ আসনে বিএনপির সেলিমুজ্জামান সেলিম: তৃণমূলে উৎসবের আমেজ রাজধানীর ৩ স্থানে অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ‘চূড়ান্ত আসন সমঝোতা’ ১১ দলের সংবাদ সম্মেলনে ঘোষণা আজ ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দীঘিনালায় জামায়াত নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের খবর মিথ্যা সাতক্ষীরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া শেরপুরে রিটার্নিং কর্মকর্তার ভোট কেন্দ্র পরিদর্শন শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার সাকরাইনে বেহায়াপনা বন্ধে সচেতনতার আহ্বান তালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে নিহত - ১ শেরপুরে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত আমতলীতে কোটি টাকায় নির্মিত মার্কেট বরাদ্দহীন রামগড়ে গ্যাস সংকটে জনভোগান্তি চাঁপাইনবাবগঞ্জ সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রামগড়ে নির্মানাধীন বাড়ি ভাংচুর করার প্রতিবাদে মানববন্ধন রাজস্ব কর্মকর্তার স্বাক্ষরে চলত অবৈধ সিগারেট কারখানা পালিয়ে আসা সেই ৫২ রোহিঙ্গাকে কারাগারে প্রেরণ

আয়ান শর্মার বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক ॥
দেশের বহুল আলোচিত চট্টগ্রাম প্রতিদিনের প্রকাশক ও উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মাকে হুমকি, মিথ্যা মামলা ও অপপ্রচারের ঘটনায় মানববন্ধন করেছে ‘বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটি।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আয়ান শর্মাকে পিএইচপি গ্রুপের এমডি ইকবাল হোসেনের দেওয়া মিথ্যা মামলা ও হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন মানবাধিকার সংস্থা ও সাংবাদিক নেতৃবৃন্দ।

মানবাধিকার সংস্থা বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির চেয়ারম্যান এবং জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আনোয়ার হোসেন আকাশের সভাপতিত্বে এবং সরকার জামালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক রূপবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. ফারুক আহম্মেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, প্রচার সম্পাদক খন্দকার আলমগীর হোসাইন, সিনিয়র সাংবাদিক মশিউর রহমান রুবেল।
আরও বক্তব্য দেন দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাসুদ, নতুন খবর সম্পাদক আকাশ মনি, ডিইউজে’র সদস্য আব্দুল্লাহ মজুমদার, সিনিয়র সাংবাদিক মো. মাহফুজ জাহিদ, দৈনিক স্বাধীন সংবাদ ও এশিয়ান টেলিভিশনের ক্রাইম রিপোর্টার মো. রাজীব তালুকদার, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো. শফিকুল ইসলাম, স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার ইসলাম উদ্দিন তালুকদার ও মোহাম্মদ ওয়াহিদ।

দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আনোয়ার হোসেন বলেন, ‘শুধুই হুমকি কিংবা অপপ্রচার নয়, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার ও প্রকাশক আয়ান শর্মাকে আসামি করে পিএইচপি গ্রুপের পরিচালক আমির হোসেন দুটি মানহানি মামলা ও ১০০ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা করেছেন। যা গণমাধ্যমের স্বাধীনতাকে বুড়ো আঙুল দেখানোর সামিল। একইসঙ্গে মানবাধিকারের চরম লঙ্ঘনও।

তিনি আরও বলেন, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অডিও ক্লিপে দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মাকে পিএইচপির এমডি ইকবাল হোসেন চৌধুরী যে ভাষায় হুমকি দিয়েছেন, তা অত্যন্ত দুঃখজনক এবং জঘন্যও। পিএইচপির মতো একটি শিল্প গ্রুপের মালিকের মুখে এমন লজ্জাজনক ভাষায় হুমকি একেবারেই বেমানান। পত্রিকার মালিককে কচুকাটার হুমকি মানে, তাদের কাছে কোনো সাধারণ মানুষ নিরাপদ নয়।’

মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর মিথ্যা মামলা এবং হুমকি দেওয়ার ঘটনা সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। সাংবাদিকরা সমাজ, দেশ ও জাতির জন্য কাজ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে যদি তারা মিথ্যা মামলা কিংবা হুমকির শিকার হন, এটা নিঃসন্দেহে বাক স্বাধীনতার হুমকি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ঘটনায় জড়িত ও দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।’

তারা আরও বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও মিথ্যা মামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিভিন্ন সময় এই ধরনের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় তা পুনরাবৃত্তি হচ্ছে। যেখানে গণমাধ্যমের স্বাধীনতা ও বাক-স্বাধীনতা রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দৃঢ়প্রতিজ্ঞ। কতিপয় ব্যবসায়ী কর্তৃক সাংবাদিককে হুমকি ও হয়রানির চেষ্টা একটি গণতান্ত্রিক সরকারের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। এসব হয়রানিমূলক মিথ্যা সংবাদ প্রকাশ এবং মিথ্যা মামলা দায়ের থেকে পিএইচপিকে বিরত থাকার এবং দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে বলে জানান বক্তারা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী ৫ শতাধিক শিক্ষার্থী

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী ৫ শতাধিক শিক্ষার্থী

লালমনিরহাট সাংবাদদাতা: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ছাত্রদলে যোগ দিয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে স্থানীয় অডিটোরিয়ামের আয়োজিত অনুষ্ঠানে তারা বিএনপিতে যোগ দেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাসান রাজীব প্রধান ফুল দিয়ে তাদের বরণ করে নেন। ছাত্রদলে যোগদান করা শিক্ষার্থী আবির আহমেদ বলেন, আমরা আন্দোলন করতে গিয়ে হামলা-মামলার শিকার হয়েছিলাম। অনুষ্ঠানে বিএনপির হাতীবান্ধা উপজেলা আহ্বায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল হোসেন, সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন।  

আরও পড়ুন
language Change