তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ বিদেশগামী কর্মীদের জন্য সুখবর রাজ এগ্রো (রাজ সীডস) তরমুজের বীজ চাষ করে বিভিন্ন অঞ্চলের কৃষক বাজিমাত! মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দিলেন ছাত্রলীগ নেতা সময় পেলে প্রিন্স নিয়ে ফাটিয়ে দিতাম: শাকিব ব্যাংক খাতে বিশৃঙ্খলা বাড়ার আশংকা আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির আভাস আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে রাজপথে থাকবে ছাত্রশিবির ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামছে ডিএমপি আজ যেসব এলাকায় ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

লেবাননে স্থল অভিযান চালাতে পারে ইসরায়েল

লেবাননে স্থল অভিযান চালাতে পারে ইসরায়েল
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্কঃ

লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করার বিষয়ে আলোচনা করতে যাচ্ছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। আগামী বৃহস্পতিবার সাপ্তাহিক বৈঠকে লেবাননে স্থল অভিযান চালানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছে ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল এখন শুধু আকাশ হামলার মধ্যে সীমাবদ্ধ না থেকে সরাসরি সেনা পাঠিয়ে স্থল অভিযান চালানোর বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে। এ বিষয়ে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা আলোচনা করছেন। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের বিরোধিতা করেননি। তবে তিনি সম্প্রতি ফ্লোরিডায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে লেবানন সরকারের সঙ্গে চলমান আলোচনার ফল না আসা পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন।

নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, হিজবুল্লাহ সঠিক আচরণ করছে না। তবে লেবানন সরকার সংগঠনটিকে নিরস্ত্র করতে কতটা সফল হবে, তা এখনো স্পষ্ট নয়। অন্যদিকে, লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম দাবি নাকচ করে বলেছেন, হিজবুল্লাহর অস্ত্র সমুদ্রে ফেলে দেওয়া বা ইসরায়েলের হাতে তুলে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, এসব অস্ত্রের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র লেবানন সরকারের।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৪ সালের ২৭ নভেম্বর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি হলেও ইসরায়েল এখনো লিতানি নদীর দক্ষিণে অন্তত পাঁচটি এলাকায় অবস্থান ধরে রেখেছে। পাশাপাশি দক্ষিণ ও পূর্ব লেবানন এবং বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হামলা চালিয়ে যাচ্ছে।

জাতিসংঘের লেবানন শান্তিরক্ষা বাহিনী (ইউনিফিল) জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল ১০ হাজারের বেশি বার এই চুক্তি লঙ্ঘন করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে অন্তত ৩৪০ জন নিহত এবং ৯৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আওয়ামী লীগের দুঃসময়ে কুমিল্লা ১ আসনে গ্রুপিং রাজনীতির কবলে নেতা কর্মী

নিজস্ব প্রতিনিধি: কুমিল্লা-১ আসনে আওয়ামী লীগের ভেতরে নতুন করে গ্রুপিং শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে দাউদকান্দিতে আওয়ামী লীগের একাধিক গ্রুপ সক্রিয় থাকলেও ৫ই আগস্টের পর থেকে দলীয় ঐক্যের চেষ্টা লক্ষ্য করা যাচ্ছিল। তবে হঠাৎ করেই ১৬ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে ছাত্রলীগ ও যুবলীগের এক মিছিলে ব্যানারে ইঞ্জিনিয়ার সবুরের ছবি দেখা যাওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। গোপন সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন শিকদারের নির্দেশে ওই ব্যানারে ইঞ্জিনিয়ার সবুরের ছবি ব্যবহার করা হয়। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে আবারও গ্রুপিংয়ের সূত্রপাত হয়েছে বলে দাবি করছেন অনেক নেতা-কর্মী। স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ মনে করছেন, দুঃসময়ে দলীয় ঐক্যের বদলে এ ধরনের গ্রুপিং শুরু হলে সংগঠন আরও দুর্বল হয়ে পড়বে। তারা অভিযোগ করেন, বাংলাদেশের কোথাও এ ধরনের

আরও পড়ুন
language Change