তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ বিদেশগামী কর্মীদের জন্য সুখবর রাজ এগ্রো (রাজ সীডস) তরমুজের বীজ চাষ করে বিভিন্ন অঞ্চলের কৃষক বাজিমাত! মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দিলেন ছাত্রলীগ নেতা সময় পেলে প্রিন্স নিয়ে ফাটিয়ে দিতাম: শাকিব ব্যাংক খাতে বিশৃঙ্খলা বাড়ার আশংকা আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির আভাস আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে রাজপথে থাকবে ছাত্রশিবির ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামছে ডিএমপি আজ যেসব এলাকায় ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না জ্বালানি সংকটের কারণে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ

শেরপুরে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

শেরপুরে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল
পাঠক সংখ্যা
638

মিজানুর রহমানঃ

শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর বড় ধরনের রদবদল পরিলক্ষিত হয়েছে। ঋণখেলাপী, দ্বৈত নাগরিকত্ব এবং দাখিলকৃত নথিপত্রে নানা ধরনের অসঙ্গতি ধরা পড়ায় বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও স্থগিত ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

শেরপুর-১ (সদর) আসন

এই আসনে ঋণখেলাপী ও নথিপত্রে তথ্যের গরমিল থাকায় তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন-জাতীয় পার্টির মাহমুদুল হক মনি, ইলিয়াস উদ্দিন এবং খেলাফতে মজলিসের শফিকুল ইসলাম। যাচাই-বাছাইকালে তাদের ব্যাংকের পাওনা পরিশোধ না করা এবং হলফনামায় তথ্যের অসামঞ্জস্যতা ধরা পড়ায় নির্বাচনী বিধিমালা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিপরীতে, সব ধরনের আইনি প্রক্রিয়া ও তথ্য যাচাইয়ে উত্তীর্ণ হয়ে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। এছাড়া স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ, জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম এবং এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়ার আবেদনপত্র সঠিক পাওয়ায় তাদের বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়।

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসন

শেরপুর-২ আসনে দ্বৈত নাগরিকত্ব (অস্ট্রেলিয়া) ত্যাগের যথাযথ প্রমাণপত্র দাখিল না করা পর্যন্ত বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র স্থগিত রেখেছেন জেলা রিটার্নিং অফিসার। সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিলেই তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া দলীয় মনোনয়নপত্রের মূল কপি না থাকায় ইলিয়াস উদ্দিন এবং ঋণখেলাপীসহ নথিপত্রে নানা অসঙ্গতি থাকায় জাতীয় পার্টির রফিকুল ইসলাম বেলালের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল্লাহ আল কায়েসের মনোনয়নপত্র বৈধ ঘোষণাট করেছে প্রশাসন।

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসন

শেরপুর-৩ সংসদীয় আসন (১৪৫) থেকে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বেশ কয়েকজন প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবু তালেব মুহাম্মদ সাই এর মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়েছে। মনোনয়নপত্র বাতিলের বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের কঠোর নির্দেশনার আলোকে প্রতিটি প্রার্থীর তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়েছে। যাদের নথিপত্রে ঘাটতি ছিল বা যারা আইনগত শর্ত পূরণ করতে পারেননি, তাদের আবেদন বাতিল বা স্থগিত করা হয়েছে। তবে সংক্ষুব্ধ প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশন বরাবর আপিল করার সুযোগ পাবেন।

এই ঘোষণার পর শেরপুরের নির্বাচনী এলাকাগুলোতে রাজনৈতিক উত্তাপ ও কৌতূহল আরও বেড়েছে। বিশেষ করে হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন বাতিল ও স্থগিতের বিষয়টি সাধারণ ভোটার ও রাজনৈতিক মহলে আলোচনার মূল কেন্দ্রে পরিণত হয়েছে। এখন দেখার বিষয়, আইনি লড়াই বা আপিলের মাধ্যমে প্রার্থীরা তাদের প্রার্থিতা ফিরে পান কি না।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ফিরেছে স্বস্তি সবজিতে, চাউলের দাম বৃদ্ধি

মেহেরপুর প্রতিনিধিঃ ষড় ঋতুর বাংলাদেশে শীতকাল মানেই বাজার ভর্তি নানা রকম সবজির মেলা। তবে এবছর উৎপাদন বেশি হওয়ায় দাম এতটায় কমেছে দেশের কৃষকের উৎপাদন খরচ তোলা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন একাধিক কৃষক। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে আরো অনেক কমেছে। কিন্তু মাছ, ডিম ও মাংশের দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে চাউলের দাম। গতকাল (০৭ জানুয়ারী) মঙ্গলবার মেহেরপুর উপজেলার সবচেয়ে বড় সবজি বাজার গাংনী পৌর হাট ঘুরে দেখা যায়, প্রতি কেজি ফুলকপি পাঁচ টাকা, বেগুন পনের থেকে বিশ টাকা, পেয়াজের কলি পাঁচ টাকা আটি, কাঁচা মরিচ ষাট টাকা কেজি, টমেটো ত্রিশ টাকা, ধনিয়া পাতা চল্লিশ টাকা কেজি, শিম বিশ টাকা কেজি, গাজর পঁচিশ টাকা কেজি, আলু চল্লিশ টাকা কেজি, পেয়াজ পয়তাল্লিশ টাকা কেজি, আদা ১২০ টাকা কেজি, লাউ বিশ টাকা পিচ,ওল

আরও পড়ুন
language Change