তারিখ লোড হচ্ছে...

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সাড়ে চারশ নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ধনবাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে (ইউএনও) সাথী সিলেট শিক্ষাবোর্ড ও উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষায় বসলো ৮ শিক্ষার্থী বাকেরগঞ্জের দুর্গাপাশায় বিএনপিতে কলহ রক্তক্ষয়ি সংঘাতের আশঙ্কা চিকিৎসক সংকটকে হার মানিয়ে সেবার নজির গড়ছে রাঙামাটির স্বাস্থ্যসেবা সুন্দরবনে বন-বিভাগের অভিযান বিপুল পরিমাণ বিষ ও শুটকি তৈরির সরঞ্জাম উদ্ধার খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান, ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন নেইমারকে নিয়েই ছক কষছেন আনচেলত্তি ফটিকছড়ি উত্তর উপজেলা ও হালদা থানা অনুমোদন সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা নবাবগঞ্জ থানা মহিলা দলের সভাপতি সহ ১০ জন মহিলা দলের নেত্রীর পদত্যাগ চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা গায়ে হলুদের আগের দিন কনের রহস্যজনক মৃত্যু মৌলভীবাজারে জমিজমা বিরোধের জেরে মতিনকে হত্যা, আপন ৩ ভাই-১ বোন ও ভাইয়ের স্ত্রীসহ গ্রেফতার ৫ নকশাবহির্ভূতভাবে নির্মিত ৭টি ভবন ও অনুমোদনহীন গুদাম সীলগালা আমি এখনো সংসদ সদস্য, ভুলে যাবেন না-রাঙামাটিতে ফিরে দীপেন দেওয়ান সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধ: সওজের মামলা,গ্রেফতার শ্রীমঙ্গলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে: প্লেকার্ড হাতে স্থানীয়দের বিক্ষাভ খাগড়াছড়ির জশোয়া দেওয়ান ৪৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক নীরিহ এক ব্যাক্তির জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ জাতীয় স্টার্টআপ প্রদর্শনীতে দেশের সেরা ১০ এ গলাচিপার এন জেড আলিম মাদ্রাসা লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী মাসিক রেগুলার মিটিং ও পরিচিতি সভা সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত আনারসের পাশে জায়গা করে নিচ্ছে কাজুবাদাম মধুপুরে ফ্যানের সাথে ঝুলে যুবকের আত্মহত্যা পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর রাজধানীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণে দগ্ধ ৩ আজ থেকে শুরু হলো এইচএসসি পরীক্ষা জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল

শেরপুরে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

শেরপুরে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল
পাঠক সংখ্যা
638

মিজানুর রহমানঃ

শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর বড় ধরনের রদবদল পরিলক্ষিত হয়েছে। ঋণখেলাপী, দ্বৈত নাগরিকত্ব এবং দাখিলকৃত নথিপত্রে নানা ধরনের অসঙ্গতি ধরা পড়ায় বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও স্থগিত ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

শেরপুর-১ (সদর) আসন

এই আসনে ঋণখেলাপী ও নথিপত্রে তথ্যের গরমিল থাকায় তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন-জাতীয় পার্টির মাহমুদুল হক মনি, ইলিয়াস উদ্দিন এবং খেলাফতে মজলিসের শফিকুল ইসলাম। যাচাই-বাছাইকালে তাদের ব্যাংকের পাওনা পরিশোধ না করা এবং হলফনামায় তথ্যের অসামঞ্জস্যতা ধরা পড়ায় নির্বাচনী বিধিমালা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিপরীতে, সব ধরনের আইনি প্রক্রিয়া ও তথ্য যাচাইয়ে উত্তীর্ণ হয়ে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। এছাড়া স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ, জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম এবং এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়ার আবেদনপত্র সঠিক পাওয়ায় তাদের বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়।

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসন

শেরপুর-২ আসনে দ্বৈত নাগরিকত্ব (অস্ট্রেলিয়া) ত্যাগের যথাযথ প্রমাণপত্র দাখিল না করা পর্যন্ত বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র স্থগিত রেখেছেন জেলা রিটার্নিং অফিসার। সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিলেই তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া দলীয় মনোনয়নপত্রের মূল কপি না থাকায় ইলিয়াস উদ্দিন এবং ঋণখেলাপীসহ নথিপত্রে নানা অসঙ্গতি থাকায় জাতীয় পার্টির রফিকুল ইসলাম বেলালের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল্লাহ আল কায়েসের মনোনয়নপত্র বৈধ ঘোষণাট করেছে প্রশাসন।

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসন

শেরপুর-৩ সংসদীয় আসন (১৪৫) থেকে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বেশ কয়েকজন প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবু তালেব মুহাম্মদ সাই এর মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়েছে। মনোনয়নপত্র বাতিলের বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের কঠোর নির্দেশনার আলোকে প্রতিটি প্রার্থীর তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়েছে। যাদের নথিপত্রে ঘাটতি ছিল বা যারা আইনগত শর্ত পূরণ করতে পারেননি, তাদের আবেদন বাতিল বা স্থগিত করা হয়েছে। তবে সংক্ষুব্ধ প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশন বরাবর আপিল করার সুযোগ পাবেন।

এই ঘোষণার পর শেরপুরের নির্বাচনী এলাকাগুলোতে রাজনৈতিক উত্তাপ ও কৌতূহল আরও বেড়েছে। বিশেষ করে হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন বাতিল ও স্থগিতের বিষয়টি সাধারণ ভোটার ও রাজনৈতিক মহলে আলোচনার মূল কেন্দ্রে পরিণত হয়েছে। এখন দেখার বিষয়, আইনি লড়াই বা আপিলের মাধ্যমে প্রার্থীরা তাদের প্রার্থিতা ফিরে পান কি না।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সপ্তম বর্ষে পদার্পণ করল সংবাদ টিভি

নিজস্ব প্রতিবেদক: আইপি সম্প্রচারের দীর্ঘ ছয় বছর পূর্তি ও সপ্তম বর্ষে পদার্পণ বার্ষিকীর আনুষ্ঠানিকতার আয়োজন করেছে দেশের জনপ্রিয় আইপি টেলিভিশন চ্যানেল সংবাদ টিভি। সংবাদ টিভি’র চেয়ারম্যান জুয়েল খন্দকার কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করেন। গতকাল সোমবার রাত ৯টায় মতিঝিলের সংবাদ টিভি’র প্রধান কার্যালয়ে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে জুয়েল খন্দকার বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ বছর জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি। আশা করছি, ভবিষ্যতে মহা উৎসবের মধ্য দিয়ে অষ্টম বর্ষ পদার্পণের অনুষ্ঠান আয়োজন করতে পারব।’ গণমাধ্যমের সব সহকর্মীর প্রতি শুভেচ্ছা জানিয়ে সংবাদ টিভি’র চেয়ারম্যান বলেন, ‘আমরা খুবই আনন্দিত যে আইপি সংবাদমাধ্যম হিসেবে ৭ম বর্ষে পদার্পণ করেছে সংবাদ টিভি। অনুষ্ঠানে দৈনিক দেশবাংলা’র সম্পাদক সাঈদুর রহমান রিমন বলেন, সর্বদাই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে ও দেশ সংস্কারে সর্বদাই ভূমিকা রাখে

আরও পড়ুন
language Change