তারিখ লোড হচ্ছে...

সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থীর পক্ষ নিল রিটার্নিং কর্মকর্তা

ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থীর পক্ষ নিল রিটার্নিং কর্মকর্তা
পাঠক সংখ্যা
638

ফরিদপুর সংবাদদাতাঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের মনোনয়নপত্র ও হলফনামা ঘিরে গুরুতর অভিযোগ উঠেছে। হলফনামায় অসম্পূর্ণ, ভুল ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ থাকা সত্ত্বেও যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বাতিল না করে হলফনামা সংশোধনের সুযোগ দেওয়ায় নির্বাচন প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

রবিবার যাচাই-বাছাই শেষে ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার নাসিরুল ইসলামকে বিকাল চারটার মধ্যে হলফনামা সংশোধনের সুযোগ দেন। তবে নির্বাচন আইন অনুযায়ী হলফনামায় মিথ্যা বা ভুল তথ্য প্রমাণিত হলে সংশোধনের সুযোগ নেই; বরং তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হয়।

নির্বাচনী আইন ও বিধি অনুযায়ী, হলফনামায় মিথ্যা তথ্য দিলে দণ্ডবিধি অনুযায়ী কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। কিন্তু এ ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত আইনসঙ্গত কি না তা নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে। তাহলে কী হাসনাত আবদুল্লাহই সঠিক? প্রশাসন কি পক্ষপাতমূলক আচরণ শুরু করে দিয়েছে?

আইনজ্ঞরা বলছেন, হলফনামা সংশোধনের সুযোগ দিলেও আয়কর–সংক্রান্ত অসঙ্গতি এভাবে সংশোধনযোগ্য নয়। কারণ মনোনয়নপত্রের সঙ্গে যে আয়কর রিটার্ন, টিআইএন সনদ ও ইনকাম ট্যাক্স সার্টিফিকেট জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে, সেগুলো সংশ্লিষ্ট কর কর্তৃপক্ষ কর্তৃক আগে থেকেই যাচাইকৃত ও সার্টিফায়েড দলিল। যাচাই-বাছাইয়ের সময় যদি প্রার্থীর হলফনামায় উল্লেখিত আয় ও সম্পদের তথ্যের সঙ্গে জমাকৃত আয়কর নথির মিল না থাকে, তাহলে শুধু হলফনামা সংশোধন করলেই তা বৈধ হয়ে যায় না। সে ক্ষেত্রে সংশোধিত আয়কর নথির সার্টিফায়েড কপি দাখিল প্রয়োজন হয়, যা মনোনয়নপত্র যাচাইয়ের নির্ধারিত সময়সীমার মধ্যে নতুন করে দাখিল বা সংশোধনের সুযোগ নেই।

তাদের মতে, এ ধরনের পরিস্থিতিতে সংশোধনের সুযোগ দেওয়ার পরিবর্তে মনোনয়নপত্র বাতিলই নির্বাচনী আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ফরিদপুর-১ আসনের সম্ভাব্য এনডিএফ জোট প্রার্থী শাহ মোহাম্মদ আবু জাফর বলেন, ‘হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া বা নিজের নামে আয়কর রিটার্ন জমা না দেওয়া শুধু মনোনয়ন বাতিলের কারণ নয়, এটি ফৌজদারি অপরাধ। অথচ জেলা রিটার্নিং কর্মকর্তা তাকে বিশেষ সুবিধা দিচ্ছেন। এই প্রশাসনের অধীনে নির্বাচন কতটা সুষ্ঠু হবে, তা আমরা বুঝে গেছি।

সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা কমিটির আহ্বায়ক হাসিবুর রহমান অপু বলেন, ‘প্রশাসন এখনই একটি নির্দিষ্ট দলকে সুবিধা দিচ্ছে। আমরা এই পক্ষপাতমূলক আচরণ মানি না।

সূত্র বলছে, খন্দকার নাসিরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে এবং তিনি কয়েকটি মামলার এজাহারনামীয় আসামি। তবে এসব তথ্য হলফনামায় উল্লেখ করা হয়নি। বিষয়টি ফরিদপুর-১ আসনের একাধিক সম্ভাব্য প্রার্থী রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করেন। এছাড়া নাসিরের বিরুদ্ধে ঢাকা ব্যাংকের ফরিদপুর শাখায় ঋণখেলাপি থাকার অভিযোগও রয়েছে।

জানা গেছে, খন্দকার নাসিরুল ইসলাম মনোনয়নপত্রের সঙ্গে যে আয়কর নথি জমা দিয়েছেন, তা তাঁর নিজের নামে নয়। নথিতে নাম রয়েছে ‘খন্দকার নাসিউল ইসলাম’। ওই নামের ব্যক্তির টিআইএন নম্বর ২২১০৫৩৮৭৯৯৪১।

‘খন্দকার নাসিউল ইসলাম’ নামে জমা দেওয়া আয়কর বিবরণী অনুযায়ী মোট সম্পদের পরিমাণ ৪৯ লাখ ৪৪ হাজার ২৯৫ টাকা। অথচ বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের জমা দেওয়া হলফনামায় তাঁর সম্পদ দেখানো হয়েছে ১ কোটি ৮৫ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা। এই সম্পদের বিপরীতে আয়কর-সংক্রান্ত কোনো প্রাসঙ্গিক নথি সংযুক্ত করা হয়নি বলে অভিযোগ রয়েছে।

দায় (ঋণ) সংক্রান্ত তথ্যেও বড় ধরনের অসঙ্গতির অভিযোগ উঠেছে। হলফনামায় খন্দকার নাসিরুল ইসলাম তাঁর দায় দেখিয়েছেন ১৬ কোটি ৯৭ লাখ ১৯ হাজার ২৪১ টাকা। অথচ ‘খন্দকার নাসিউল ইসলাম’ নামে জমা দেওয়া আয়কর নথিতে ব্যাংক ঋণ দেখানো হয়েছে মাত্র ৫ লাখ টাকা।

এ ছাড়া ওই আয়কর বিবরণীতে গাছ বিক্রি বাবদ ১৭ লাখ ২০ হাজার ৩০৫ টাকা আয়ের তথ্য থাকলেও খন্দকার নাসিরুল ইসলামের হলফনামায় অন্যান্য আয়ের উৎস ও অর্থের বিস্তারিত হিসাব উল্লেখ নেই বলে অভিযোগ উঠেছে।

হলফনামা যাচাইয়ে আইন অনুযায়ী কঠোর অবস্থানের পরিবর্তে সংশোধনের সুযোগ দেওয়ার ঘটনায় নির্বাচন প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা। তাদের প্রশ্ন, আইন যেখানে স্পষ্ট, সেখানে একজন প্রার্থীকে কীভাবে বিশেষ সুবিধা দেওয়া হলো?

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বরিশালে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু

বরিশালে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু

বরিশাল সংবাদদাতা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়াজ হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৩ আগস্ট) দুপুরে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান জানান মৃত রিয়াজ হোসেন বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১১১ জন ভর্তি হয়েছেন। এরমধ্যে সবচেয়ে বেশি বরগুনা হাসপাতালে ৬৮ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নয়জন, বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে তিনজন পটুয়াখালীতে ১৯ জন ভোলায় দুইজন ও পিরোজপুরে ১০ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.

আরও পড়ুন
language Change