তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ক্রিপ্টোকারেন্সি বাণিজ্যের মূলহোতা বেপরোয়া ডিজিটাল মাফিয়া আব্দুল্লাহ জায়েদ ঝিনাইগাতীতে সরকারি বনভূমি বেদখল: রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ  ২০১৩ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও নেই নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকিতে মধ্য বোয়ালখালী বাজার কিছু অসাংবাদিক সাংবাদিকের ভাবমূর্তি নষ্ট করছে-দুলু শেরপুরের সফল উদ্যোক্তা কৃষিবিদ ডা. মোঃ শহিদুল্লাহ শরীফ ঝিনাইগাতীতে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি দীঘিনালায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল রহস্যঘেরা চিরকুট প্রাণী সংরক্ষণে নাটোরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাইনবোর্ড স্থাপন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন ‘জিনের বাদশা’ সেজে টেলিগ্রামে প্রতারণা, ২১ লাখ টাকা আত্মসাতকারী গ্রেফতার আমতলীতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যু যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নিন্দার ঝড় উঠেছে রামপাল-মোংলায় রংপুরে শতবর্ষী চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী রামগড় থানা পুলিশের অভিযানে সিলং তীর জুয়া ব্যবসায়ী আটক ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক সুন্দরবনে বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ গুইমারার জালিয়াপাড়াতে অগ্নিকাণ্ডে হোটেল ও তেলের দোকান পুড়ে ছাই পুর্ব সুন্দরবনের হেতালমারি এলাকা থেকে ৫০ ফুট হরিণ শিকারের মালাফাঁদ উদ্ধার সড়ক পরিবহন আইন বাস্তবায়নে শেরপুর জেলায় মোবাইল কোর্ট শেরপুর জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন ঝিনাইগাতীতে বালুদস্যুদের হামলায় বিট কর্মকর্তা ও বনরক্ষী আহত কেশবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কেশবপুরে সংখ্যালঘু পরিবারের জমি জোর দখলের অভিযোগ কেশবপুরে মাদ্রাসা কর্মচারী নিয়োগে বাণিজ্যের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আমাকে তারা নির্বাচনের আগেই হারিয়ে দিয়েছিল : মির্জা ফখরুল কুয়েত বিমানবন্দরে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার এবারের ঈদযাত্রায় সড়কে ঝরে গেছে ২৮১ প্রাণ তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর কোটি টাকার সম্পদ কাস্টমস কর্মকর্তা সরোয়ারের বরগুনায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ১০ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত শেরপুরের ঝিনাইগাতীতে লটকন চাষে বাম্পার ফলন দীঘিনালায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড বরগুনায় ডাক বাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার রামগড়ে সিএনজি ভাড়ার নৈরাজ্য: সংগঠনের কোষাধক্ষ্যের উগ্র আচরণে ক্ষুব্ধ যাত্রীরা গণহত্যার দায়ে জামায়াত-আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা: প্রতিমন্ত্রী ইশরাক বরগুনার তালতলীতে এএসআইয়ের বিরুদ্ধে ভাবিকে কোপানোর অভিযোগ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা যুবদলের যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ঢাকায় মিলল আরেক নারীর গলিত মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু প্রকৌশলী মিস্ত্রির লুটপাটে ফোকলা হচ্ছে গণপূর্ত ঢাকায় গেড়ে বসেছেন গণপূর্তের ৬০ প্রকৌশলী রাজধানীর জিম সেন্টার গুলোতে অনিয়ম আর অব্যবস্থাপনা ৩০ বাংলাদেশিকে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ

দুদকের জালে যমুনা অয়েলের তেল চোর সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিন

দুদকের জালে যমুনা অয়েলের তেল চোর সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিন
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক ॥
অবশেষে দুদকে ফাঁদে আটকে গেল যমুনা অয়েলের তেল চোর সিন্ডিকেটের প্রধান ও সদ্য বিদায়ী ডিজিএম অপারেশন হেলাল উদ্দিন। ৫ জানুয়ারী সোমবার এই দুর্নীতিবাজ কর্মকর্তাকে তলব করেছে দুদক প্রধান কার্যালয় ঢাকা অফিস। তবে দীর্ঘ দিন ধরে পলাতক এই হেলাল উদ্দিন । ইতিমধ্যে গোপনে তিনি কানাডা পাড়ি জমানোর সকল প্রস্তুতিও সম্পন্ন করেছিল। তবে দুদকের তলবে তার সকল পরিকল্পনা ভেস্তে গেছে। একাধিক সুত্রে জানা গেছে রোববার তিনি দুদক কার্যালয়ে হাজির হবেন। ইতিমধ্যে হেলাল উদ্দিনের বিভিন্ন অনিয়ম ও কোটি টাকার সম্পদ নিয়ে বিভিন্ন গনমাধ্যমে একাধিক শিরোনাম হয়েছে৷ তবে হেলাল বরাবরই সাংবাদিকদের এড়িয়ে গেছেন । ৩ রা জানুয়ারি কথা হয় দুর্নীতিবাজ কর্মকর্তা হেলালের সাথে। যদিও তিনি আত্মগোপনে থাকা এবং দুদকের তলবের বিষয়টি অস্বীকার করেছেন৷ পাশাপাশি প্রতিবেদকে বারবার অনুরোধ করে তাকে মাফ করে দেয়ার জন্য । এদিকে দুদককে ম্যানেজ করার কথা বলে বিভিন্ন ডিপো ইনচার্জদের কাছ থেকে ফান্ড কালেকশনের অভিযোগ উঠেছে সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিনের বিরুদ্ধে৷ ইতিমধ্যে টার্মিনাল অফিসের বাল্ক সেকশনেের একাধিক কর্মকর্তাকে টাকার জন্য চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে।
একাধিক সুত্রে নিশ্চিত হওয়া গেছে ১২ ডিসেম্বর ২০২৫ ভোর রাত থেকে পুলিশ গ্রেফতার আতংকে আত্মগোপনেতেল চোর সিন্ডিকেটের প্রধান হেলাল উদ্দিন। সেদিন তার সেকেন্ড ইন কমান্ড সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুব গ্রেফতারের পরপরই হেলাল উদ্দিনের চট্টগ্রামস্থ কাতালগন্জ বাড়ীতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সেই থেকেই পলাতক হেলাল উদ্দিন। এদিকে আত্মগোপনে থেকেই চট্রগ্রাম মহানগর যুবলীগের সভাপতি ও সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চুর ছোট বোনের জামাই হেলাল উদ্দিন ইতিমধ্যে গোপনে গোপনে কানাডা পাড়ি দেয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছিল।পেয়ে গেছিল ভিজিট ভিসিও। তারই ধারাবাহিকতায় সদ্য বিদায়ী কর্মরত প্রতিষ্ঠান থেকে তার সকল পাওনাদী বুজিয়ে নেয়ার দায়িত্ব দেয়া হয়েছে ছোট ভাই জালাল উদ্দীন বাদলকে ৷ এমনকি সেটি অনুমোদনও দিয়েছে যমুনা অয়েল কর্তপক্ষ । নতুন এমডি নিয়োগ দেয়ার ঠিক আগের দিন অর্থাৎ ১৭ ডিসেম্বর ২০২৫ হেলাল উদ্দিনের অনুপস্থিতিতে তার যাবতীয় পাওনা বুজিয়ে দিতে নিজের ভাই বাদলের নামে অথরাইজড ( দায়িত্ব অর্পনের) আবেদন করেন। সেদিনই ব্যবস্থাপনা পরিচালকের রুটিন দায়িত্ব পালনকারী বিতর্কিত কর্মকর্তা মো : মাসুদুল ইসলাম তা আবেদন অনুমোদন করে৷ এরফলে হেলাল উদ্দিনের শ্রমিক অংশীদারত্বের তহবিল ( wpf), গ্রাচুইটি, প্রভিডেন্ট ফান্ডসহ প্রতিষ্ঠানটি হতে সকল পাওনাদী ছোট ভাই জালাল উদ্দীন বাদল গ্রহন করবে। তবে নতুন এমডি মো: আমির মাসুদ দুর্নীতিবাজ কর্মকর্তা হেলাল উদ্দিনের আবেদনের বিষয়টি ফের পুনর্বিবেচনায় আনবে এবং তা বাতিল করবে এমনটাই আশা করছে যমুনা অয়েলের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা।
অনুসন্ধানে জানা গেছে শুধু যমুনা অয়েলের পাওনাদি নয়, তার শত শত কোটি টাকার সম্পত্তি বিক্রির দায়িত্বও অর্পণ করেছে তার সহোদরকে । গোপনে যে কোন সময় কানাডা পাড়ি জমাবে , তার আগাম প্রস্তুতি হিসাবেই তিনি ছোট ভাইয়ের নামে দায়িত্ব অর্পণের কাজটি ছেড়ে ফেলেছেন৷ একাধিক সুত্রে গেছে পুলিশ প্রশাসনের একাধিক উচ্চ পদস্থ কর্মকর্তা এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দের জনৈক ইমিগ্রেশন অফিসারের সাথে দফারফায় দেন দরবার করে অনেকটা রফাদফাও চুড়ান্ত করে রেখেছে ছোটো ভাই জালাল উদ্দীন বাদল। আগে থেকেই সেখানে বসবাস করেছে হেলাল উদ্দিনের ছেলে ও মেয়ে। সেখানে আছে তার নিজস্ব ফ্ল্যাটও ৷ তবে দুদকে তলবে সব কিছু পাল্টিয়ে গেল হেলালের সকল সিদ্ধান্ত। কিন্তু এরপরও গোপনে যেকোনো সময় পাড়ি দিতে পারে কানাডায়।
মাত্র মাসেক খানিক আগে অর্থ্যাৎ ৩০ নবেম্বর ২০২৫ যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিজিএম অপারেশন, তেল চোর সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিন চাকরি থেকে অবসরে গেছে ।তবে এখনো তার নিয়ন্ত্রণেই রয়েছে তেল চোর সিন্ডিকেট। বিগত আওয়ামিলীগ সরকারের পুরোটা সময় এই হেলাল, এয়াকুব, তেল টুটুলের নেতৃত্বেই হাজার হাজার কোটি টাকার তেল চুরির ঘটনা ঘটেছে প্রতিষ্ঠানটিতে। শুধু তেল চুরি করেই শতশত কোটি টাকার মালিক হয়েছে হেলাল সিন্ডিকেটের সকল সদস্য। সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিন চাকরী জীবনে মালিক হয়েছে নুন্যতম পাঁচশ কোটি টাকার । চট্টগ্রাম আগ্রাবাদ শাখার সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক, ট্রাষ্ট ব্যাংক , ইস্টার্ন ব্যাংক, এইচ এস বি সি ও আইএফ সি ব্যাংক সহ একাধিক ব্যাংকে হেলাল উদ্দিন এবং তার স্ত্রীর নামে রয়েছে একাউন্ট। ইতিমধ্যে তিনি এবং তার স্ত্রী এই ব্যাংকগুলোর একাউন্ট থেকে বড় অংকের অর্থ উত্তোলন করেছে । উত্তোলনকৃত অধিকাংশ টাকাই পাঁচার করেছে ভারতে পলাতক তার সম্বন্ধি সাবেক এমপি ও যুবলীগ নেতা মহিউদ্দিন বাচ্চু এবং কানাডা প্রবাসী তার ছেলে মেয়ের কাছে ।
প্রতিষ্ঠানটিতে হেলাল উদ্দিন চাকরি করে গেছে বিরাট ক্ষমতাধর হিসেবে। দীর্ঘ চাকরী জীবনে তার কোন বদলী নেই। ১৯৯৫ সালে প্রতিষ্ঠানটিতে চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি। সহকারী অফিসার পদে চাকরী স্থায়ী হয় ১৯৯৭ সালের ১লা জানুয়ারী। প্রথমে পোষ্টিং পায় মেইল ইনস্টলেশন পতেঙ্গা টার্মিনাল অফিসের বাল্ক সেকশনে। মুলত যমুনা অয়েলের সবচেয়ে লোভনীয় পোষ্টিং হলো এই সেকশন। বেশী পরিমান তেল চুরি হয় এই সেকশন থেকেই। শুরু থেকে এই পর্যন্ত কখনো পতেঙ্গার টারমিনাল অফিস কিংবা আগ্রাবাদ প্রধান কার্যালয়, ঘুরে ফিরে এই দুই অফিসেই চাকরি করে গেল হেলাল উদ্দিন । অবশ্য একবার বগুড়ায় বদলির অর্ডার হয়েছিল, তবে মুহূর্তের মধ্যে তার সম্বন্ধির ক্ষমতার দাপটে সেই আদেশ স্থগিত হয়ে গেছে। অবশ্য কিছু দিনের জন্য অডিট এ আগ্রাবাদ শাখায় কর্মরত ছিল, কিন্তু ফের এজিএম টার্মিনাল অফিসে পদায়ন করা হয়। ডিজিএম পদে পদোন্নতি পরেও একই সাথে পতেঙ্গা টার্মিনাল অফিসের এজিএম টার্মিনাল পদে দায়িত্ব পালন করছে ।
চাকরি জীবনে মালিক হয়েছে নুন্যতম পাঁচশ কোটি টাকার। নিজে ব্যবহার করে প্রিমিও মডেলের প্রাইভেট কার, যার নাম্বার চট্টগ্রাম মেট্রো গ ১২- ৫৬১০ এবং স্ত্রীর জন্য আছে Havel মডেলের একটি জীপ। কানাডায় রেখে পড়াশোনা করিয়েছে ছেলেকে, বানিয়েছে পাইলট। ছেলের টিউশনি ফি নামে অনেক আগেই কানাডাতে শত শত কোটি টাকা পাঁচার করার অভিযোগ উঠেছে। সেখানে আছে নিজস্ব ফ্ল্যাটও। বর্তমানে সেই ফ্ল্যাটে থাকছে তার ছেলে ও মেয়ে। কিনেছে মালয়েশিয়াতেও ফ্লাট, সেই ফ্ল্যাটের বর্তমানে ভাড়াটিয়া সাবেক মন্ত্রী প্রয়াত আওয়ামীলীগ নেতা আক্তারুজ্জামান বাবুর সহোদর বদিরুজ্জামানের ছেলে। চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণপুর্ন পাঁচলাইশ এলাকার আনিকা কমিউনিটি সেন্টারের পাশে ৭৭৫/৮৮৫ কাতলগন্জ আসিফ হাউজ নামে পাচ তলা ভবনটির মালিক তিনি । সাত আট বছর আগে পাঁচ কাঠার জায়গার উপর এই বাড়ীটি ক্রয় করেন তিনি । যার বর্তমান বাজার মুল্য দশ কোটি টাকারও বেশি।সম্পাদিত দলিল রেজেষ্ট্রিও হেলাল উদ্দিনের নিজের নামে। বাড়িটির নাম দেয়া হয় তার ছেলে আসিফের নামে ( আসিফ হাউজ) । বছর পাচেক আগে একই এলাকাতে কাতালগন্জ আবাসিক এলাকার ৪ নং রোডের কালীবাড়ির পাশে 5th কনভেনশন হলের বিপরিত পাশে আট শতাংশ জায়গায় উপর পাঁচ কোটি বিশ লাখ টাকায় আরেকটি পাঁচতলা বাড়ি কিনেন । বছর দেড়েক আগে সেই বাড়িটি ভেঙে দশতলা ভবন নির্মান কাজে হাত দেয় । অবশ্য গত বছর ৫ আগষ্ট ২০২৪ সালে দেশের পটপরিবর্তনের পর ভবনের নির্মাণ কাজ সাময়িক বন্ধ ছিল । ইতিমধ্যে ভবনের কাজ ফের শুরু হয়েছে। রাউজানের সুলতানপুর নিজ গ্রামে নিজেরটা ছাড়াও একই ডিজাইনে পাঁচ ভাইকে পাঁচটি বাড়ি করে দিয়েছে। নামে বেনামে কিনে রেখেছে শত কোটি টাকার সম্পত্তি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পূর্বাচল জুরেই অবৈধ দখলদার ; বাড়ছে মাদক কারবারিদের আনাগোনা; হচ্ছে ছিনতাই

পূর্বাচল জুরেই অবৈধ দখলদার ; বাড়ছে মাদক কারবারিদের আনাগোনা; হচ্ছে ছিনতাই

স্টাফ রিপোর্টার॥ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)র নির্মানাধীন পূর্বাচল নতুন শহরে বেড়েই চলছে অবৈধ দখলদার। পাশাপাশি বাড়ছে মাদক,ছিনতাই, চুরির ঘটনা৷ এদিকে দীর্ঘ ৩২ বছরেও পূর্বাচলে বসবাস শুরু না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। রাজউক সূত্রে জানা যায়, ৬ হাজার ৫শত এক জমি নিয়ে রাজধানীর ঘনবসতির চাপ কমাতে ১৯৯৩ সালের এক প্রজ্ঞাপনে শুরু হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জের সদর ও দাউদপুর ইউনিয়নসহ গাজীপুরের কালীগঞ্জের নাগরী ইউনিয়নের পারাবর্তা ও বরকাউ নামীয় দুটি মৌজায় পূর্বাচল নতুন শহর প্রকল্প। যেখানে এ পর্যন্ত ৩শ ফুট সড়ক ও ঢাকা বাইপাস সড়কের যোগাযোগের সুবিধা মাধ্যমে গড়ে ওঠেছে অভ্যন্তরীণ রাস্তা ঘাট, ড্রেনেজ, লেকসহ বিদ্যুৎ ও পানির ব্যবস্থা। তবে নিরাপত্তা না থাকায় এবং রাজউকের ভবন তৈরীর অনুমোদন জটিলতায় এখনো শুরু হয়নি ভবন তথা বাসিন্দাদের বসবাস। এ সুযোগে স্থানীয় প্রভাবশালীদের নাম ভাঙ্গিয়ে সেক্টরে

আরও পড়ুন
language Change