হাফিজুর রহমান খানঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বিনাপানির দক্ষিন বলতলা গ্রামে মোঃ রুহুল আমিন মুন্সী (৪৮) নামের এক ব্যক্তি রেন্ডি গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। নিহত রুহুল আমিন উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামের আতাহার আলী মুন্সির ছেলে বড় ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানায়, গতকাল শনিবার সন্ধ্যা থেকে রুহুল আমিনকে বাড়িতে না দেখায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। পরে রবিবার সকালে তার বাবা আতাহার মুন্সি বাড়ির সামনের বাগানের গাছের সাথে গলায় ফাঁস অবস্থায় ঝুলতে দেখে ডাক চিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে কাঠালিয়া থানা পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ ঝুলন্ত মরদেহটি উদ্ধার করেন।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ আবু নাসের রায়হান জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠির মর্গে প্রেরণ করা হয়েছে, রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত