আফসানা সুলতানাঃ
আজ সকালে নয়াপল্টনের মতো ব্যস্ত সড়কে একটি অটোরিকশা চালক রিকশার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন, এতে একজন পথচারী গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত গতির কারণে অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাজধানীতে অটোরিকশা ও অন্যান্য যানবাহনের বেপরোয়া চলাচল একটি বড় সমস্যা হয়ে দারিয়েছে, যার ফলে প্রায়শই এ ধরনের দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত ব্যক্তি করিমের পা ও মুখে প্রচণ্ড ব্যথা পান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা এগিয়ে এসে তাকে এলাকার একটি ফার্মেসিতে নিয়ে গিয়ে প্রাথমিক ভাবে চিকিৎসা করান।
দুর্ঘটনার পর ওই এলাকায় কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
অটোরিকশা আমাদের শহরের একটি গুরুত্বপূর্ণ গণপরিবহন। স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য এটি অনেকের প্রথম পছন্দ। তবে অতিরিক্ত গতি, অদক্ষ চালনা ও ট্রাফিক আইন না মানার কারণে অটোরিকশা দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের সচেতনতা বৃদ্ধি এবং যথাযথ নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগ অত্যন্ত জরুরি বলে মনে করেন সচেতন মহল।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত