তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প

হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন

হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে মূল নায়কদের অন্তর্ভুক্ত ছাড়া চার্জশিট জনগণ মেনে নেবে না বলে ঘোষণা দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, ভাড়াটে খুনিদের নাম দেখিয়ে মূল পরিকল্পনাকারীদের আড়াল করে দায়সারা চার্জশিট দাখিল করা হলে তা বাংলাদেশের জনগণ সরাসরি প্রত্যাখ্যান করবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটায় ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির শুরুতে শাহবাগ চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে আবদুল্লাহ আল জাবের এ কথা বলেন। গত ১২ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইনসাফের লড়াইয়ের প্রতীক, জুলাই গণঅভ্যুত্থানের জজবার প্রাণ শহীদ শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। ১৮ ডিসেম্বর তিনি শাহাদাৎ বরণ করেন। আমরা শুরু থেকেই অবরোধ, শহীদী শপথ, সমাবেশ ও মানববন্ধনসহ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারকে বলেছি, বিচার দ্রুত নিশ্চিত করুন। কিন্তু ১৯ দিনেও সরকার এমন কোনো তথ্য প্রমাণ প্রকাশ করেনি, যা দেখে মানুষ আশ্বস্ত হতে পারে যে সরকার সত্যিই বিচার চায়।

জাবের বলেন, ফয়সাল করিম মাসুদ ও আলমগীর এই খুনের সবচেয়ে ছোট গুটি। তারা টাকার বিনিময়ে খুন করেছে, এটা আমরা জানি। কিন্তু প্রশ্ন হলো, খুনের নির্দেশদাতা কে? পরিকল্পনাকারী কারা? যদি চার্জশিটে শুধু ছোট গুটিদের নাম দেখিয়ে দায় সারার চেষ্টা করা হয়, আর মূল পরিকল্পনাকারীদের আড়াল করা হয়, তাহলে বাংলাদেশের জনগণ সেই চার্জশিট প্রত্যাখ্যান করবে। এটা বিচার নয়, জাতির সঙ্গে প্রতারণা হবে।

সমাবেশ থেকে ৪ দফা দাবি পুনর্ব্যক্ত করে আবদুল্লাহ আল জাবের বলেন, খুনি ও পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে, ১৭ বছর ধরে গুম-খুন ও জুলাই হত্যাকাণ্ডে জড়িত হয়ে ভারতে আশ্রয় নেওয়া অপরাধীদের আন্তর্জাতিক বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠাতে হবে, ভারত সহযোগিতা না করলে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে এবং গোয়েন্দা ও প্রশাসনিক কাঠামোতে সক্রিয় ভারতীয় এজেন্টদের শনাক্ত করে বিচার করতে হবে।

ওসমান হাদিকে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সবচেয়ে সোচ্চার কণ্ঠস্বর ও ঢাকা-৮ আসনের প্রার্থী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তার হত্যা কেবল একজন ব্যক্তির ক্ষতি নয়, এটি এক প্রতিবাদী রাজনৈতিক কণ্ঠস্বরকে স্তব্ধ করার চেষ্টা। কর্মসূচির রুট সম্পর্কে আয়োজকরা জানান, শাহবাগ থেকে শুরু হয়ে সায়েন্সল্যাব, সিটি কলেজ, মোহাম্মদপুর তিন রাস্তার মোড়, মিরপুর ১০, উত্তরা বিএনএস সেন্টার, যমুনা ফিউচার পার্ক, বাড্ডা, রামপুরা টিভি সেন্টার ও যাত্রাবাড়ী পার্কসহ ঢাকার ১০টি গুরুত্বপূর্ণ স্পট ঘুরে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মিছিল পুনরায় শাহবাগে ফিরে সমাপনী জমায়েত করবে।

সমাবেশ শেষে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে আবদুল্লাহ আল জাবের বলেন, জুলাইয়ের চেতনায় ন্যায়বিচারের দাবিকে আবারও রাজপথে দৃশ্যমান করুন। এই লড়াই ন্যায় প্রতিষ্ঠার লড়াই। জনগণের আস্থা অর্জন করতে হলে চার্জশিটে সত্য থাকতে হবে, কোনো মুখোশ নয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৫ জনেরই মৃত্যু

স্টাফ রিপোর্টার: গাজীপুরের জয়দেবপুরের মোগলখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাত ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই-ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ১০ বছর বয়সী তানজিলা মারা যায়। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। এই নিয়ে একই ঘটনায় দগ্ধ ৫ জনের সবাই মারা গেলেন। এর আগে, রবিবার সকালে ৩৫ বছর বয়সী পারভীন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৩২ শতাংশ দগ্ধ হয়েছিল। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গাজীপুরের জয়দেবপুর থেকে দগ্ধ অবস্থায় মোট পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল। শনিবার ২৮ শতাংশ দগ্ধ অবস্থায় এক বছর বয়সী শিশু আয়ান মারা যায়। তার আগে, সোমবার ৯০ শতাংশ দগ্ধ নিয়ে সিমা আক্তার (৩০) এবং

আরও পড়ুন
language Change