তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঘরোয়া যে ৪ উপায়ে টনসিলের ব্যথা দ্রুত কমে ষড়যন্ত্র করে বিএনপিকে দমাতে পারবে না: তারেক রহমান কর্নেল অলির বিরুদ্ধে মামলা, জামায়াত যা বলল ডাচবাংলা ব্যাংকের নাম ভাঙিয়ে কেরানীগঞ্জে ভয়াবহ প্রতারণা খালেদা জিয়ার সমাধিতে মোহাম্মদপুর প্রেসক্লাবের শ্রদ্ধা সিলেট ওসমানী হাসপাতালে হামলা গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় ঐক্যের ডাক দিয়ে গণমাধ্যম সম্মিলন শুরু লাখ লাখ অনুমোদনহীন ভবন নিয়ে বিপাকে রাজউক! সালমানকে ‘শাহরুখ’ ভেবে ফাঁসিতে ঝোলাতে চাইলেন বিজেপি নেতা চট্টগ্রামে গ্যাসের নৈরাজ্য বাড়তি দরে বিক্রি নিখোঁজ ছাত্রী ও মায়ের লাশ মিলল শিক্ষিকার বাসায় রাজধানীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রুমিন ফারহানার উঠান বৈঠকে দুপক্ষের সংঘর্ষ পুরান ঢাকায় অবৈধ পলিথিনের সাম্রাজ্য ছক কষেন শেখ হাসিনা, বাস্তবায়ন করেন জেনারেল আব্দুল মুবীন প্রশাসনের লাল নিশান সরিয়ে ১৫০ একর সরকারি চর দখল স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত চলন্ত বাসে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আসামির স্বীকারোক্তি শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে উদ্যোগ নেই ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি চলছে রাজধানীতে পরিত্যক্ত মার্কেটে যুবকের মরদেহ ‘অধ্যাদেশ মঞ্চ’ ও গণজমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের শত কোটির টাকার অবৈধ সম্পদ মাস্টারমাইন্ড বাপ্পির চটকদার বিজ্ঞাপনের আড়ালে ছুটি গ্রুপের প্রতারণার ফাঁদ! ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প অনিয়ম আর দুর্নীতির আখড়া বিএমইটি আজ জরুরি বৈঠকে জামায়াত তিনি সত্যিই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৩ শিক্ষক নিয়োগে অনিয়ম তদন্তে অভিযান চালাচ্ছে দুদক খালেদা জিয়ার স্মরণে রামগড় প্রবীণ বিএনপির দোয়া মাহফিল আজ পবিত্র শবে মেরাজ দখলের দাবিতে অনড় ট্রাম্প যেসব আসনে নির্বাচন করবে এনসিপি দুই বছরে পাঁচ ব্যাংকের আমানত ফেরত পাবে অতীতেও গণভোটে সরকার এক পক্ষে ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির সপ্তম দিন আজ কথিত প্রাচীন কয়েন ও সীমানা পিলার প্রতারণার মুলহোতা আহাদুল ইসলাম দুলাল গণভোটের প্রচারে অংশ নেওয়া সমাজসেবা কর্মকর্তাকে শোকজ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত গুইমারায় বিভিন্ন দল থেকে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান ফকিরবাজার আল-মদিনা নূরানী হাফেজিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও বার্ষিক মাহফিল অনুষ্ঠি... শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড় বিপিএল নিয়ে বিসিবির কড়া হুঁশিয়ারি মুক্তি প্রতিক্ষায় দৃশ্যম-৩ রাবির ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

হাদির শূন্যতা ঘিরে আলোচনা

হাদির শূন্যতা ঘিরে আলোচনা
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

নির্বাচনী প্রচারণা চালানোর সময়ই গুলিবিদ্ধ হয়ে শহীদ হন শরীফ ওসমান হাদি। স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তার মৃত্যুতে ঢাকা-৮ আসনে এখন নয়া হিসাবনিকাশ। হাদির শূন্যতা সর্বত্র। ভোটের আলোচনায়ও আছে হাদির নাম। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর ও আশপাশের এলাকা নিয়ে গঠিত এই আসনটি।

এখানে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ আসনে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন আহমেদ প্রার্থী হওয়ার কথা থাকলেও তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এ ছাড়া যাদের মনোনয়ন বৈধ হয়েছে তারা হলেন- জাতীয় সমাজতান্ত্রিক দলের এফ এম ইসমাইল চৌধুরী, জাতীয় পার্টির জুবের আলম খান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের এএইচএম রফিকুজ্জামান আকন্দ, গণঅধিকার পরিষদের মেঘনা আলম। তবে ভোটের মূল লড়াই হবে বিএনপি’র প্রার্থী ও ১০ দলীয় জোটের প্রার্থীর মধ্যে। তারা দুজনই এলাকায় গণসংযোগ করছেন। স্থানীয় ভোটার ও নাগরিকরা জানিয়েছেন, দল-প্রতীক নিয়ে নির্বাচন হলেও এই আসনে হাদি হত্যার একটি প্রভাব থাকবে।

ভোটাররা প্রার্থী ও দলের কর্মকাণ্ড গভীরভাবে বিশ্লেষণ করছেন। প্রার্থীদের অতীত কর্মকাণ্ড, প্রতিশ্রুতি ও বর্তমান ভূমিকা বিচার করেই ভোট দেয়ার সিদ্ধান্ত নিতে চান তারা। পুরানা পল্টনের ৬/১ লেনের অম্বিত টাওয়ারের বাসিন্দা শারমিন আক্তার বলেন, আমরা চাই ক্লিন ইমেজের প্রার্থীকে ভোট দিতে। আমরা এমন প্রার্থীকে চাই যিনি জনকল্যাণে কাজ করবেন, মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াবেন। ফার্মেসিতে ঔষধ কিনতে এসেছিলেন মতিঝিল এলাকার বাসিন্দা জাহিদ হোসেন মালিক। বলেন, বিগত ১৬ বছর ভোট দিতে পারিনি। ভোট সুষ্ঠু হলে ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীরা খারাপ কাজ করতে পারে না।

ফকিরাপুল এলাকার ব্যবসায়ী মিলন বলেন, আগে যেমন নির্বাচন ঘিরে জমজমাট পরিবেশ থাকতো এবার এখনো সেই পরিবেশ নেই। বিশেষ করে পোস্টার-ব্যানার না থাকায় নির্বাচনের আমেজ বোঝা যাচ্ছে না। আমরা ব্যবসায় করি আমরা চাই এমন প্রার্থীকে ভোট দিতে যিনি ব্যবসায়ীদের পক্ষে কাজ করবেন। আমরা যেন নির্বিঘ্নে কোনো রকম চাঁদাবাজি ছাড়া ব্যবসা করতে পারি। কার মনে কি আছে সেটা কেউ প্রকাশ করবে না- এটাই স্বভাবিক, সুষ্ঠু ভোট হলে মানুষের সিদ্ধান্ত জানা যাবে। তারা আসলে কেমন প্রার্থীকে পছন্দ করে।

হাদি ঢাকা-৮ আসনে নির্বাচন করতে প্রচারণা চালাচ্ছিলেন। এই আসনে জামায়াতের প্রার্থীও সক্রিয় ছিলেন শুরু থেকে। জামায়াতের পক্ষে এলাকায় প্রচার প্রচারণাও চালানো হয়। ১০ দলীয় জোটের সমঝোতা আলোচনার মধ্যে আসনটি এনসিপি প্রার্থীকে ছেড়ে দিয়েছে জামায়াত। একইসঙ্গে এই জোটের অন্য প্রার্থীরাও নির্বাচন থেকে সরে দাঁড়াবেন বলে জানা গেছে।

ঢাকা-৮ আসন ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ড নিয়ে গঠিত। যার অন্তর্ভুক্ত থানাগুলো হচ্ছে মতিঝিল, পল্টন, শাহবাগ, শাহজাহানপুর, রমনা। এই আসনে মোট ভোটার ২ লাখ ৭০ হাজার ৬৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫১ হাজার ৯৩৮ এবং নারী ভোটার ১ লাখ ১৮ হাজার ৭১১ জন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ছাত্রলীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত ভুল বলায় জবি শিক্ষক সেকান্দারকে অবাঞ্চিত ঘোষণা

জবি প্রতিনিধি: ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে বুদ্ধিবৃত্তিক ভুল আখ্যায়িত করে কলাম লেখা ও ফেসবুকে পোস্ট দেয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আবু সালেহ সিকান্দারকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।  সোমবার (৪ নভেম্বর) রাতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে এক ব্যানারের পোস্টার টাঙ্গিয়ে এ অবাঞ্চিত ঘোষণা করে বিভাগটির সাধারণ শিক্ষার্থীরা।  পোস্টারে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা, Òছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে বুদ্ধিবৃত্তিক ভুলÓ আখ্যায়িত করে বিপ্লবী সরকারকে চ্যালেঞ্জ ও বিগত স্বৈরাচারী সরকারকে পুনর্বহালের অপচেষ্টা অব্যাহত রাখায় নিম্নের শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। এ বিষয়ে বিভাগটির শিক্ষার্থীরা জানান, আওয়ামী লীগের সময় প্রভাব খাটিয়ে ও বিরোধী শিক্ষকদের জামায়াত, শিবির ও জঙ্গি আখ্যায়িত করেন মানসিক পীড়া দিতেন আবু সালেহ সিকান্দার। সরকার পতনের পরও ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট ও

আরও পড়ুন
language Change