ডেস্ক রিপোর্টঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ও ইউনিভার্সিটি টিচার্স লিংকের ইউটিএল আহ্বায়ক অধ্যাপক ড. মো. আতাউর রহমান বিশ্বাস মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ঢাবির কলা অনুষদের শিক্ষকদের জন্য একাডেমিক রিট্রিট অনুষ্ঠানে সুন্দরবন সফররত অবস্থায় বুধবার ৭ জানুয়ারি সকালে তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হলে তিনি জাহাজেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী ছাড়াও এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) আজীবন সদস্য ছিলেন। সহকর্মীরা জানান, পেশাগত জীবনে অত্যন্ত কর্তব্যপরায়ণ ছিলেন অধ্যাপক আতাউর রহমান। তিনি শিক্ষক-শিক্ষার্থী এবং সহকর্মীদের সঙ্গে হাসিমাখা মুখে বিনয়ী আচরণ করতেন।
এদিকে অধ্যাপক আতাউর রহমান বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রুহের মাগফিরাত কামনায় বিবৃতি দিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। বিবৃতিতে মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ইউট্যাব প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।
এছাড়াও শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
উল্লেখ্য, অধ্যাপক আতাউর রহমান বিশ্বাসের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে দাফন সম্পন্ন হওয়ার কথা।।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত