মো:মাসুদ রানাঃ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সোনালী ব্যাংক পিএলসি শাখায় চুরি ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬জানুয়ারী) দিবাগত গভীর রাতে এঘটনা ঘটে। সকাল ৭টার দিকে ডিউটিরত সিকিউরিটি গার্ড অপূর্ব চাকমা ঝাড়ু দিতে গেলে বিষয়টি জানাজানি হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংক ম্যানেজার মো: হাবিবুজ্জামান ।
তিনি জানান, গেইট ও মেইন দরজার তালা ভেঙ্গে চোর ভিতরে ঢুকে ড্রয়্যার ভেংগে ১হাজার ৪ শত ৪০ টাকা ও তালা খোলে তার ব্যাবহৃত ল্যাপটপ নিয়ে যায়। সিসি টিভির তার কেটে দেয়া হয়।ব্যাংকের সিসি টিভিতে একজন ব্যক্তিকে দেখা গেলেও তাকে সনাক্ত করা যায় নাই। মেইন ভোল্ডের তালা ভাঙ্গতে পারে নাই । কোন ক্ষতি সাধন করতে পারে নাই। ঘটনার সময় অপূর্ব চাকমা (৩৪) ও কেনিয়ন চাকমা (৩৫) নামে দুই জন ডিউটিতে ছিলেন বলে জানান তিনি।
এ দিকে ঘটনা জানা জানি হলে ১৮ ফিল্ট রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মাসুদ খান, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) কাজি ওয়াজেদ আলী, সিআইডি খাগড়াছড়ি পরিদর্শক পান্না লাল বড়ুয়া, মাটিরাঙ্গা অফিসার ইনচার্জ মোঃ সাহেদ উদ্দিন ও সংশ্লিষ্ট ব্যাংকের ডিজিএম সাইফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সিআইডি চট্টগ্রাম ব্রাঞ্চ কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শনের লক্ষে পথে রয়েছেন বলে জানা গেছে। মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ সাহেদ উদ্দিন জানান, চুরির ঘটনায় কারো নামে মামলা হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে জানান তিনি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত