তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১

কিডনি থেকে পাথর বের করবে লেবুর রস: গবেষণা

পাঠক সংখ্যা
638

সবুজ বাংলাদেশ ডেস্ক ॥

বিশ্বের কোটি কোটি মানুষ কিডনিতে পাথরজনিত সমস্যায় ভুগে থাকেন। এই রোগে আক্রান্তদের শারীরিক ভোগান্তি হয় প্রচুর। কষ্টসাধ্য অস্ত্রোপচারের মাধ্যমে কিডনির পাথরকে দেহ থেকে বের করেন চিকিৎসকরা। বর্তমানে তা অনেক ব্যয়বহুলও হয়ে গেছে। অনেক সময় এই পাথর কিডনিকে নষ্ট করে দেয়।

তবে এরই মধ্যে একটি গবেষণায় তাক লেগেছে গোটা বিশ্বে। গবেষকরা জানিয়েছেন, কিডনি থেকে পাথর বের করতে সাহায্য করে পাতিলেবু। শুনতে অবাক লাগলেও সায়েন্স জার্নালে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। লেবুতে বেশ কিছু ন্যানোপার্টিকলস রয়েছে, যা কিডনির পাথর বের করতে সাহায্য করে।

চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যালস বিজ্ঞানী হোনজি কিয়াওয়ের মতে, আগামী দিনে এই গবেষণার মাধ্যমে কিডনিতে পাথর তৈরি হওয়াকেও প্রতিরোধ করা যেতে পারে। যারা কিডনিতে পাথরজনিত রোগে ভোগেন, তারা জানে এই যন্ত্রণা। বিশেষত যখন দেহনালীর মধ্য দিয়ে ক্রিস্টালগুলো চলাচল করে, তখন প্রসববেদনা থেকেও বেশি কষ্ট হয় বলে জানিয়েছেন অনেক রোগী।

এদিকে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইউরোলজিস্ট থমাস চি বলেন, এখন যদিও বেশ কিছু ওষুধ ব্যবহার করা হয়। তবে না কমলে সেক্ষেত্রে অস্ত্রোপচারের মাধ্যমে কিডনির পাথর বের করা হয় শরীর থেকে। সেই প্রেক্ষাপটে এই গবেষণা যুগান্তকারী বলে মনে করছেন অনেকেই।

গবেষকরা জানিয়েছেন, লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড পাথর গলাতে সাহায্য করতে পারে। পাথরগুলোতে যে উপাদান থাকে তা সাইট্রিক অ্যাসিডে ভাঙতে পারে। তবে এক্ষেত্রে কিছু অসুবিধাও রয়েছে। যেমন- প্রতিদিন লেবুর রস খেলে দাঁতের এনামেল এবং ক্যালসিয়াম ক্ষয় হতে পারে। তাই পাথর কমাতে লেবুর রস খাওয়া ঠিক পন্থা নয়।

২০২২ সালের একটি ক্লিনিকাল ট্রায়ালে দেখা গেছে, কিডনিতে পাথর রয়েছে এমন রোগীদের প্রতিদিন প্রায় আধ কাপ লেবুর রস খাইয়ে সমস্যা কমানো গিয়েছিল। তবে লেমোনেড অতিরিক্ত খাওয়ায় দাঁতের সমস্যাও হয়েছিল। তাই কিয়াও এবং সহকর্মীরা স্থির করেছিল, এমন কিছু উপাদান তারা তৈরি করবেন যাতে ‘সাপও মরে, লাঠিও না ভাঙে’।

সেই পরীক্ষা নিরীক্ষা করার সময় দেখা যায়, জিনসেং, বাতাবি এবং ড্যান্ডেলিয়নের মতো গাছে এক্সটাসেলুলার ভেসিকলের মতো ন্যানোপার্টিকাল রয়েছে। যেখানে ফ্যাট, প্রোটিন এবং ডিএনএ অণু রয়েছে। এই অণু অবশ্য লেবুর রসে অনেক বেশি পরিমাণে রয়েছে।

ইঁদুরের ওপর করা সেই পরীক্ষায় দেখা যায়, ক্যালসিয়াম অক্সালেট কিডনির পাথরকে নরম করে গলিয়ে দিচ্ছে। যদিও মানুষের শরীরে এটিকে পরীক্ষামূলকভাবে এখনো ব্যবহার করা হয়নি। তবে এই পদ্ধতি মানুষের শরীরেও কাজ করবে বলে আশাবাদী গবেষকরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চালের বাজারে কারসাজি

ডেস্ক রিপোর্ট: চাল নিয়ে চালবাজির বিষয়টি বহুল আলোচিত। বর্তমানে সরকারি গুদামে চালের পর্যাপ্ত মজুত রয়েছে; বাজারেও কোনো সংকট নেই। তবুও মিলার সিন্ডিকেটের কাছে জিম্মি দেশের সব শ্রেণির ভোক্তা। তাদের নীলনকশায় বোরোর ভরা মৌসুমেও চালের বাজারে স্বস্তি নেই। কারসাজি করে আগেই কম দামে কৃষকের ধান কিনে অবৈধভাবে মজুত করা হয়েছে। এখন কৌশলে সংকট দেখিয়ে মিল পর্যায়ে বস্তাপ্রতি (৫০ কেজি) চালের দাম বাড়ানো হয়েছে সর্বোচ্চ ৩৫০ টাকা। এতে পাইকারি বাজারে প্রভাব পড়ায় খুচরা পর্যায়ে প্রতি কেজি চাল ৫-৭ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি কিনতে ক্রেতাসাধারণের নাভিশ্বাস উঠছে। খাদ্য অধিদপ্তরের সর্বশেষ (২৪ জুন ২০২৫) তথ্যমতে, সরকারের গুদামে খাদ্যশস্যের মজুত রয়েছে ১৭ লাখ ১০ হাজার ৩৩ টন। এর মধ্যে চাল রয়েছে ১৩ লাখ ১৫ হাজার ৭৭৬ টন; ধান মজুত রয়েছে ২

আরও পড়ুন
language Change