ডেস্ক রিপোর্ট:
একাধিক মামলার পলাতক আসামি শুটার ইয়াসিনকে (১৮) গ্রেপতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুটার ইয়াসিন পশ্চিম বাঘড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম কালবেলাকে জানান, গত ১৬ জুলাই বিকেল পৌনে ৪টার দিকে বাঘড়া বাজার সংলগ্ন একটি ফার্নিচারের দোকানে শান্ত রাজবংশীকে (২৪) শুটার ইয়াসিন পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত করে। এ মামলায় শুটার ইয়াসিনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃত আসামি ইয়াসিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ আরও একাধিক মামলা রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত