তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ইউট্যাবের শ্রদ্ধা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ইউট্যাবের শ্রদ্ধা
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। আজ (শুক্রবার) সকাল ৯টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তারা।

শ্রদ্ধা নি‌বেদন শে‌ষে ইউট্যাবের চেয়ারম্যান অধ্যাপক ওবায়দুর রহমান বলেন, বাংলাদেশের গণতন্ত্রের মাতা, দেশের তিনবারের প্রধানমন্ত্রী, জাতীয় ঐক্যের প্রতীক, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। সেই ক্ষতি আমাদের পূরণ হওয়ার নয়। তার জীবদ্দশায় তিনি স্বামী হারিয়েছেন। সন্তান হারিয়েছেন। ঘরবাড়ি হারিয়েছেন। দীর্ঘদিন চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন। তার ডাক্তাররা একাধিকবার বলেছিলেন যে দেশের বাইরে উন্নত চিকিৎসার না করা হলে তার জীবন বিপন্ন হবে। তবুও তিনি বাংলাদেশের বাইরে কোথাও যাননি।

তিনি বলেছেন, বাংলাদেশের বাইরে তার এক ইঞ্চি জমি নেই। এক ইঞ্চি মাটিও নেই। এ রকম দেশপ্রেমিক একজন নেত্রী চলে যাওয়া বাংলাদেশের জন্য অনেক ক্ষতি যা কখনো পূরণ হওয়ার নয়।

তিনি আরও বলেন, এ দেশের গণতান্ত্রিক লড়াইয়ের জন্য দেশের মানুষের অধিকার আদায়ের জন্য তিনি জীবনপন লড়াই করেছেন। আপসহীন নেত্রী হিসেবে আখ্যায়িত হয়েছেন। তিনি স্বৈরাচার এরশাদের কাছ থেকে গণতন্ত্র রক্ষা করেছেন ও এমনকি শেখ হাসিনাকেও হারিয়েছেন। তিনি একই সাথে দুটি সফলতা এনে দিয়েছেন বাংলাদেশের।জনগণের কাছে তিনি এমন একটা জায়গায় পৌঁছেছেন যা অকল্পনীয় উল্লেখ করে অধ্যাপক ওবায়দুর রহমান বলেন, তিনি গণতন্ত্র প্রতিষ্ঠিত দেখে যেতে পারলেন না। আমরা তার জন্য দোয়া করি তিনি যেন জান্নাতবাসী হোন। আশা করি তার স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন হবে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং আর ফ্যাসিবাদের উত্থান হবে না।

ইউট্যাবের মহাসচিব মোর্শেদ হাসান খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে একটা শিক্ষক সংগঠন থাকা উচিত মনে করে ২০১২ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিজে হাতে আমাদের এই সংগঠনটি করে দিয়েছিলেন। সেই থেকেই ইউট্যাবের যাত্রা শুরু। তিনি বলেন, আমরা ম্যাডামের নেতৃত্বে দেশের বড় বড় আন্দোলনে ওনার পাশে ছিলাম। তিনি গণতন্ত্রের জন্য শেষ পর্যন্ত আন্দোলন করে গেছেন। তার কারণেই আমরা গণতন্ত্র অর্জন করার পথে। সামনে নির্বাচন। আমরা চাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমানের নেতৃত্বে বিজয় হয়ে দেশকে পরিচালনার সুযোগ পায়।

এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি নুরুল ইসলাম, লুৎফর রহমান, কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি রাশিদুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি কামরুল ইসলাম, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এস এম আব্দুল্লাহ আউয়ালসহ ইউট্যাবের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নতুন বছরে জনগণের প্রত্যাশা

স্টাফ রিপোর্টারঃ রংপুরের শিক্ষার্থী আবু সাঈদের আত্মত্যাগের পথ ধরে শিক্ষার্থী, শ্রমিক, মজুরসহ শত শত মানুষ বন্দুকের নলের সামনে বুকে পেতে দাঁড়ানোর নজিরবিহীন সাহস দেখান, যার পরিপ্রেক্ষিতে সাড়ে ১৫ বছরের দোর্দ- প্রতাপে শাসনের পর ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে চলে যান। দেশের ইতিহাসে ২০২৪ খুবই তাৎপর্যপূর্ণ একটি বছর। ১৯৭১ সালে বাংলাদেশ পাকিস্তানী হানাদার বাহিনী থেকে স্বাধীনতা লাভ করলেও ২০২৪ সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের হাত থেকে দ্বিতীয়বার স্বধীনতা লাভ করে। ছাত্র-জনতার গণআন্দোলনে সৃষ্টি হয় গণঅভ্যূত্থান। বাংলাদেশ পায় স্বাধীনতা। গত ৫ আগস্ট দেশের আকাশে উদিত হয় বিজয়ের রক্তিম সূর্য। হাজার হাজার জনতার ত্যাগ-তিতিক্ষায় বাংলাদেশ আবারো পায় মুক্তির স্বাদ। ফিরে পায় বাকস্বাধীনতা। ছাত্র-জনতার সর্বসম্মতিত্রমে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় দেশ পরিচালনার। দায়িত্ব নেয়ার পর সরকারের সামনে এসে দাঁড়ায় রাষ্ট্র সংস্কারের বিরাট

আরও পড়ুন
language Change