তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন

পাঠক সংখ্যা
638

মাহাবুবুল আলম সোহাগ, ময়মনসিংহ॥
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অঞ্চল ০২ ও অঞ্চল ০৩ এর কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে কালীবাড়িতে ০৯ নং ওয়ার্ড কার্যালয়ে অঞ্চল ০২ এবং বয়ড়ায় ২৫ নং ওয়ার্ড কার্যালয়ে অঞ্চল ০৩ এর কার্যালয় উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

উদ্বোধন উপলক্ষে অঞ্চল ০৩ কার্যালয় প্রাঙ্গণে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন ঘোষণার পর নাগরিকসেবা সহজীকরণ এবং নাগরিক ভোগান্তি লাঘবে দ্রুততম সময়ের মধ্যেই আঞ্চলিক কেন্দ্র চালুর চেষ্টা আমরা করেছি। নাগরিকসেবা প্রদানে আমরা নিদর্শন সৃষ্টি করতে চাই।

সকলের উদ্দেশ্যে তিনি আরও বলেন, অঞ্চলের উন্নয়নের প্রাথমিক দায়িত্ব আঞ্চলিক কার্যালয়ের। আমরা সেবার কেন্দ্র আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিয়ে যাচ্ছি। এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের।

অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে মেয়র বলেন, আপনারা সঠিকভাবে দায়িত্বপালনের মাধ্যমে নজির সৃষ্টি করুন। সকল নাগরিক যেন দ্রুততার সাথে সহজভাবে সেবা পেতে পারে তা নিশ্চিত করবেন।

উক্ত মতবিনিময় সভায় মেয়র সকলের সহযোগিতা কামনা করেন। ২৭ সেপ্টেম্বর ২০২০ গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নং ০১, ০২, ০৪, ০৬, ১১, ১২, ২৭, ২৮, ২৯ ও ৩০ নং ওয়ার্ডকে নিয়ে অঞ্চল ০১; ০৩, ০৫, ০৭, ০৮, ০৯, ১০, ১৬, ১৭,১৮, ৩১,৩২ এবং ৩৩ নং ওয়ার্ডকে নিয়ে অঞ্চল ০২ এবং ১৩, ১৪,১৫, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫ এবং ২৬ নং ওয়ার্ড সমন্বয়ে অঞ্চল ০৩ গঠন করা হয়। গেজেট প্রকাশের ১ বছর পূর্তির আগেই আঞ্চলিক কার্যালয় যাত্রা শুরু করেছে।

সিটি কর্পোরেশন প্রদত্ত লাইসেন্স, কর, জন্ম ও মৃত্যু নিবন্ধন, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ, বৈদ্যুতিক কাজ ও তার রক্ষণাবেক্ষণ, সমাজকল্যাণ, পূর্তকাজ, পানি সরবরাহসহ অন্যান্য সেবাসমূহ এখন থেকে উদ্বোধনকৃত আঞ্চলিক কার্যালয়সমূহ থেকে প্রদান করা হবে।

অনুষ্ঠান পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। এ অনুষ্ঠানে প্যানেল মেয়র ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ, সচিব রাজীব কুমার সরকার, সিটি কর্পোরেশনের বিভাগ ও শাখার প্রধানগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ছাত্রীর সঙ্গে প্রধান শিক্ষকের অশালীন আচরণের অডিও ভাইরাল

অনলাইন ডেস্কঃ নরসিংদীর বেলাবতে মুক্তার হোসেন নামে এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক কলেজছাত্রীকে খালি বাসায় ডেকে নিয়ে অশালীন আচরণ করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ মে, ২০২৩) দুপুরে বেলাব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ডে এই বিক্ষোভ করা হয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা-বেলাব সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ এই তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষার্থী ও স্থানীয়রা জানান, উপজেলার খামারের চর এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের বিবাহিত প্রধান শিক্ষক মুক্তার হোসেন ওই স্কুলের এক সাবেক ছাত্রী ও বর্তমানে কলেজ ছাত্রীকে দাওয়াতে নিয়ে যাবার কথা বলে তার খালি বাসায় ডেকে নেন। পরে সেখানে ফ্ল্যাটবাড়ি লিখে দেয়াসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার সাথে অশালীন আচরণ ও শ্লীলতাহানির চেষ্টা করেন। এই ঘটনা গোপনে মোবাইল

আরও পড়ুন
language Change