তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের নেতা কর্মী জামায়াতে যোগদান ক্ষমতার মালিক জনগণ : তারেক রহমান ইমারত পরিদর্শক উজ্জ্বল এর দূর্নীতির লাগাম টেনে ধরবে কে? নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান রামগড়ে অবৈধ ভারতীয় মোটরসাইকেল জব্দ আপাতত আলোর মুখ দেখছে না কুমিল্লা বিভাগ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড তিন বছরের শিশুকে হত্যার অভিযোগ সাতক্ষীরায় ৮ প্রতীকে লড়বেন ২০ প্রার্থী নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্রে ট্রাভেল এজেন্সি মাফিয়া নুরুল ইসলাম ১৬ বছর জনগণের সম্পদ লুটে বিদেশে পাচার করা হয়েছে: তারেক রহমান রাজধানীতে কিন্ডারগার্টেনে শিশুকে নির্যাতন ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ দুই সংসদীয় আসনে ধানের শীষের প্রচারণার টিম প্রধানের দায়িত্ব পেলেন গিয়াস উদ্দীন মামুন দুলাল খান–ইব্রাহিম মুসার প্রতারণায় সর্বস্বান্ত সাধারণ মানুষ ওরিয়ন গ্রুপের প্রতিষ্ঠানে অর্ধশত কোটি টাকার ঋণ অনুমোদন ইসলামী ব্যাংকের গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আশরাফুলের ঘুষ দুর্নীতি সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকের রমরমা বাণিজ্য এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ পাথরঘাটায় মাদ্রাসায় ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় বাধা তালতলীতে বড় ভাইকে পিটিয়ে গুরুতর জখম চাঁপাইনবাবগঞ্জে ৩ টি আসনে প্রতীক বরাদ্দ খাগড়াছড়ি আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন শেরপুরের তিন আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণভোট-২৬ উপলক্ষে অভিভাবক সমাবেশ নালিতাবাড়ীতে যুবকের আত্মহত্যা হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থার অভিষেক অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক চাঁপাইনবাবগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে মতবিনিময় সভা জায়েদের দাওয়াতে অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে শাবনূর মিলন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করল পিবিআই ইমাম-মুয়াজ্জিনদের বেতন ও ছুটি নির্ধারণ আরও বাড়লো বিশ্ববাজারে সোনার দাম মাঠের হিরো থেকে রাজপথের নেতা: ঢাকা-১৬ আসনে আমিনুল হক বাংলাদেশ দলকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করার দাবি নারী কর্মীদের ওপর হামলায় রাজধানীতে জামায়াতের বিক্ষোভ বিআরটিএ’র দুর্নীতিবাজ এডি জিয়া বহাল তবিয়তে সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে কোটি টাকা ডাকাতি হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট খাগড়াছড়িতে দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার বিকেল ৫টা থেকে প্রবাসীদের ভোটদান শুরু জয়-পলকের বিচার শুরু দীঘিনালায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক ২২ বছর পর সিলেট যাচ্ছেন তারেক রহমান আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে প্রচারণা শুরু নারায়ণগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন কুমিল্লায় সরে দাঁড়ালেন ১০ জন শিগগিরই সর্বোচ্চ সীমা ছাড়াতে পারে তাপমাত্রা রাজধানীতে দুই বাসের চাপায় পথচারী নিহত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন এনসিপি নেত্রী

নির্বাচনে কতটা প্রভাব ফেলবে এআই?

নির্বাচনে কতটা প্রভাব ফেলবে এআই
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ব্যালট পেপার, অফিশিয়াল সিল ও ব্রাস সিলসহ সব নির্বাচনী সামগ্রীর নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

তবে উৎসবমুখর এই পরিবেশে উদ্বেগ বাড়াচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। কারণ এআইয়ের অপপ্রচারে বিভ্রান্ত হতে পারেন ভোটাররা। সত্য-মিথ্যার গ্যাঁড়াকলে পড়ে হারাতে পারেন গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের বিবেচনা। নির্বাচন কমিশন থেকে শুরু করে বিভিন্ন দল এআই নিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়ে আসছে।

বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন নির্বাচনে ভয়াবহ রূপ নিতে পারে এআইয়ের অপপ্রচার।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সিএসই বিভাগের অধ্যাপক খন্দকার আব্দুল্লাহ আল মামুন বলেনন, ‘আগামী নির্বাচনে এআই উইল বি এ গেম প্লেয়ারস। প্রার্থী ও নেতাদের নিয়ে এআই’র মাধ্যমে বিভিন্ন ভয়েস ও বিভিন্ন চিত্র তৈরি করে সামাজিকভাবে ডাউন করার জন্য অনেকে চেষ্টা করবে। এখন কোনটা আসল আর কোনটা নকল সেটা অবশ্যই যাচাই করতে হবে। নাহলে আমরা ক্ষতিগ্রস্ত হবো।’ অপতথ্যে সহিংসতা সৃষ্টির আশঙ্কা মাথায় রেখে এখন থেকেই সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়ার পরামর্শ বিশ্লেষকদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ বলেন, ‘আগামী নির্বাচনে এইআইয়ের ব্যবহারটা একটা চ্যালেঞ্জিং বিষয় হবে। ভুয়া ছবি ভিডিও দিয়ে যখন প্রচার হবে, মানুষের স্বাধীন বিচারের ক্ষমতাটা তখন ন্যারো করে দেয়া হবে।’ তিনি আরও বলেন, ‘রজনৈতিক দলগুলোর মধ্যে সহিষ্ণতার মাত্রাটা নষ্ট হয়ে যেতে পারে। অসহিষ্ণু আচরণ করতে পারে। যার ফলে মারামারি কিংবা সহিংসতা সৃষ্টির আশঙ্কা দেখা দেবে।

এদিকে এআইয়ের নেতিবাচক প্রচার ঠেকাতে ইউএনডিপির সঙ্গে কাজ করছে নির্বাচন কমিশন। এরই মধ্যে এআইয়ের অপতথ্য চিহ্নিত করতে একটি সমন্বয় কমিটিও গঠন করেছে কমিশন। প্রযুক্তি যতই এগিয়েছে, ততোই বেড়েছে তার অপব্যবহারের আশঙ্কা। তাই আসন্ন নির্বাচন ঘিরে সচেতনতা ও দায়িত্বশীল আচরণই হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়াবহতা মোকাবিলার অন্যতম উপায়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বান্ডিল বান্ডিল টাকা দিয়ে স্বামীকে ছাড়াতে চাওয়া সেই তামান্না গ্রেফতার

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের আলোচিত জোড়া খুন মামলায় গ্রেফতার হওয়া অভিযুক্ত সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ মে) রাত ১১টার দিকে নগরীর চান্দগাঁওয়ের বারইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, ‘চলমান জোড়া খুন মামলার অংশ হিসেবে তামান্না শারমিনকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্তে তার সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।’ এর আগে, গত ১৫ মার্চ রাজধানীর একটি শপিং মল থেকে তামান্নার স্বামী সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে তামান্না টাকার বান্ডিল ছুড়ে সাজ্জাদকে দ্রুত জামিনে মুক্ত করার ঘোষণা দেন। ওই ভিডিওতে তিনি বলেন, ‘মামলা থাকলে গ্রেফতার হবেই, কিন্তু ১০–১২ দিনের মধ্যেই আমার

আরও পড়ুন
language Change