বিশেষ প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জের তুরনিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, ফেনী জেলার ফুলগাজী উপজেলার উত্তর আনন্দপুর গ্রামের মো. সাইদুল হক রাছেল মজুমদার (৩৪) এবং নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা গ্রামের মো. আরমান হোসেন (১৬)।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ফেনীগামী স্টারলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তুরনিপাড়া ইউটার্ন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এরপর বাসটি বিপরীতমুখী লেনে চলে গিয়ে উল্টে যায়। এ সময় ঢাকামুখী একটি মাইক্রোবাস বাসটির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।
এ মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কমিউনিকেশন অব বাংলাদেশ (কব)-এর চেয়ারম্যান এবং বিপ্লবী জনতার পত্রিকার সম্পাদক ও প্রকাশক গোলাম ফারুক মজনু।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত