তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঘরোয়া যে ৪ উপায়ে টনসিলের ব্যথা দ্রুত কমে ষড়যন্ত্র করে বিএনপিকে দমাতে পারবে না: তারেক রহমান কর্নেল অলির বিরুদ্ধে মামলা, জামায়াত যা বলল ডাচবাংলা ব্যাংকের নাম ভাঙিয়ে কেরানীগঞ্জে ভয়াবহ প্রতারণা খালেদা জিয়ার সমাধিতে মোহাম্মদপুর প্রেসক্লাবের শ্রদ্ধা সিলেট ওসমানী হাসপাতালে হামলা গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় ঐক্যের ডাক দিয়ে গণমাধ্যম সম্মিলন শুরু লাখ লাখ অনুমোদনহীন ভবন নিয়ে বিপাকে রাজউক! সালমানকে ‘শাহরুখ’ ভেবে ফাঁসিতে ঝোলাতে চাইলেন বিজেপি নেতা চট্টগ্রামে গ্যাসের নৈরাজ্য বাড়তি দরে বিক্রি নিখোঁজ ছাত্রী ও মায়ের লাশ মিলল শিক্ষিকার বাসায় রাজধানীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রুমিন ফারহানার উঠান বৈঠকে দুপক্ষের সংঘর্ষ পুরান ঢাকায় অবৈধ পলিথিনের সাম্রাজ্য ছক কষেন শেখ হাসিনা, বাস্তবায়ন করেন জেনারেল আব্দুল মুবীন প্রশাসনের লাল নিশান সরিয়ে ১৫০ একর সরকারি চর দখল স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত চলন্ত বাসে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আসামির স্বীকারোক্তি শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে উদ্যোগ নেই ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি চলছে রাজধানীতে পরিত্যক্ত মার্কেটে যুবকের মরদেহ ‘অধ্যাদেশ মঞ্চ’ ও গণজমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের শত কোটির টাকার অবৈধ সম্পদ মাস্টারমাইন্ড বাপ্পির চটকদার বিজ্ঞাপনের আড়ালে ছুটি গ্রুপের প্রতারণার ফাঁদ! ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প অনিয়ম আর দুর্নীতির আখড়া বিএমইটি আজ জরুরি বৈঠকে জামায়াত তিনি সত্যিই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৩ শিক্ষক নিয়োগে অনিয়ম তদন্তে অভিযান চালাচ্ছে দুদক খালেদা জিয়ার স্মরণে রামগড় প্রবীণ বিএনপির দোয়া মাহফিল আজ পবিত্র শবে মেরাজ দখলের দাবিতে অনড় ট্রাম্প যেসব আসনে নির্বাচন করবে এনসিপি দুই বছরে পাঁচ ব্যাংকের আমানত ফেরত পাবে অতীতেও গণভোটে সরকার এক পক্ষে ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির সপ্তম দিন আজ কথিত প্রাচীন কয়েন ও সীমানা পিলার প্রতারণার মুলহোতা আহাদুল ইসলাম দুলাল গণভোটের প্রচারে অংশ নেওয়া সমাজসেবা কর্মকর্তাকে শোকজ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত গুইমারায় বিভিন্ন দল থেকে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান ফকিরবাজার আল-মদিনা নূরানী হাফেজিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও বার্ষিক মাহফিল অনুষ্ঠি... শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড় বিপিএল নিয়ে বিসিবির কড়া হুঁশিয়ারি মুক্তি প্রতিক্ষায় দৃশ্যম-৩ রাবির ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

আসন্ন নির্বাচনে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন ভোটাররা

আসন্ন নির্বাচনে নির্বিঘ্নে ভোট দিতে পারবেন ভোটাররা
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহণ ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান এ মন্তব্য করেছেন। তিনি বলেন, সাধারণ নির্বাচন ও গণভোটে ভোটাররা তাদের ইচ্ছেমতো ভোট দিতে পারবেন। তাতে কেউ বাধা দিতে পারবে না, সেই ব্যবস্থা করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় দিনাজপুর গোড়-এ শহীদ বড় ময়দানে ভোটের গাড়ি পরিদর্শন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিগত সময়ে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এদেশের ছাত্র-জনতা জুলাই আন্দোলনে প্রতিবাদের মাধ্যমে সেটির প্রতিফলন ঘটিয়েছে। এখন সময় এসেছে পছন্দর প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার। ফাওজুল কবির আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ভোটাররা পছন্দমতো ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিতে পারবেন।

উপদেষ্টা বলেন, ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য এবং দেশে অন্যায়ভাবে গুম, খুন, হত্যা বন্ধ করতে সংস্কার প্রয়োজন। সেজন্য ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে সমর্থন দিতে হবে। তবে সংস্কার না চাইলে ‘না’ ভোটও দিতে পারবেন। এতে বাধ্যবাধকতা নেই। গণভোটের মাধ্যমে দেশের মানুষ সংস্কার প্রস্তাবের পক্ষে রায় দিলে সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় নির্বাচন একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে হতে যাচ্ছে। এখানে কেউ কাউকে ভোটদানে বাধা দিতে পারবে না। তিনি আরও জানান, দিনাজপুরে অনেক সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিসত্তার ভোটার রয়েছে। তারা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য স্থানীয় জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে সরকার।

আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা চান উপদেষ্টা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের চেয়ারম্যান মো. রেজানুর রহমান, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিল, রংপুরের জেলা প্রশাসক মো. এনামুল আহসান এবং দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪১৭ প্রাণ

সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪১৭ প্রাণ

ডেস্ক রিপোর্ট: সেপ্টেম্বরে দেশে ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় ৪১৭ জন নিহত এবং ৬৮২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ৬৩ জন ও শিশু ৪৭ জন। শনিবার (৪ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন অনুযায়ী, ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪৩ জন, যা মোট নিহতের ৩৪.২৯ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ছিল ৩৩.৮৫ শতাংশ। এ ছাড়া দুর্ঘটনায় ১১২ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৬.৮৫ শতাংশ। অন্যদিকে যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৬ জন বা ১৩.৪২ শতাংশ। গত মাসে সড়ক দুর্ঘটনায় ৪৯ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে,

আরও পড়ুন
language Change