তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঘরোয়া যে ৪ উপায়ে টনসিলের ব্যথা দ্রুত কমে ষড়যন্ত্র করে বিএনপিকে দমাতে পারবে না: তারেক রহমান কর্নেল অলির বিরুদ্ধে মামলা, জামায়াত যা বলল ডাচবাংলা ব্যাংকের নাম ভাঙিয়ে কেরানীগঞ্জে ভয়াবহ প্রতারণা খালেদা জিয়ার সমাধিতে মোহাম্মদপুর প্রেসক্লাবের শ্রদ্ধা সিলেট ওসমানী হাসপাতালে হামলা গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় ঐক্যের ডাক দিয়ে গণমাধ্যম সম্মিলন শুরু লাখ লাখ অনুমোদনহীন ভবন নিয়ে বিপাকে রাজউক! সালমানকে ‘শাহরুখ’ ভেবে ফাঁসিতে ঝোলাতে চাইলেন বিজেপি নেতা চট্টগ্রামে গ্যাসের নৈরাজ্য বাড়তি দরে বিক্রি নিখোঁজ ছাত্রী ও মায়ের লাশ মিলল শিক্ষিকার বাসায় রাজধানীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রুমিন ফারহানার উঠান বৈঠকে দুপক্ষের সংঘর্ষ পুরান ঢাকায় অবৈধ পলিথিনের সাম্রাজ্য ছক কষেন শেখ হাসিনা, বাস্তবায়ন করেন জেনারেল আব্দুল মুবীন প্রশাসনের লাল নিশান সরিয়ে ১৫০ একর সরকারি চর দখল স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত চলন্ত বাসে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আসামির স্বীকারোক্তি শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে উদ্যোগ নেই ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি চলছে রাজধানীতে পরিত্যক্ত মার্কেটে যুবকের মরদেহ ‘অধ্যাদেশ মঞ্চ’ ও গণজমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের শত কোটির টাকার অবৈধ সম্পদ মাস্টারমাইন্ড বাপ্পির চটকদার বিজ্ঞাপনের আড়ালে ছুটি গ্রুপের প্রতারণার ফাঁদ! ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প অনিয়ম আর দুর্নীতির আখড়া বিএমইটি আজ জরুরি বৈঠকে জামায়াত তিনি সত্যিই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৩ শিক্ষক নিয়োগে অনিয়ম তদন্তে অভিযান চালাচ্ছে দুদক খালেদা জিয়ার স্মরণে রামগড় প্রবীণ বিএনপির দোয়া মাহফিল আজ পবিত্র শবে মেরাজ দখলের দাবিতে অনড় ট্রাম্প যেসব আসনে নির্বাচন করবে এনসিপি দুই বছরে পাঁচ ব্যাংকের আমানত ফেরত পাবে অতীতেও গণভোটে সরকার এক পক্ষে ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির সপ্তম দিন আজ কথিত প্রাচীন কয়েন ও সীমানা পিলার প্রতারণার মুলহোতা আহাদুল ইসলাম দুলাল গণভোটের প্রচারে অংশ নেওয়া সমাজসেবা কর্মকর্তাকে শোকজ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত গুইমারায় বিভিন্ন দল থেকে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান ফকিরবাজার আল-মদিনা নূরানী হাফেজিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও বার্ষিক মাহফিল অনুষ্ঠি... শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড় বিপিএল নিয়ে বিসিবির কড়া হুঁশিয়ারি মুক্তি প্রতিক্ষায় দৃশ্যম-৩ রাবির ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিলেন খামেনি

ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিলেন খামেনি
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার (৯ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ইতিহাসের বড় বড় স্বৈরশাসকরা যেমন অহংকারের চূড়ায় পৌঁছে পতনের স্বাদ পেয়েছে, ট্রাম্পের পরিণতিও তেমন হবে। চলমান জনবিক্ষোভকে বিদেশি মদদপুষ্ট আখ্যা দিয়ে খামেনি স্পষ্ট জানান, কোনো ধ্বংসাত্মক শক্তির সামনে ইরান মাথা নত করবে না। খবর দ্য ডনের।

খামেনি দাবি করেন, বিক্ষোভকারীরা মূলত মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতেই দেশে বিশৃঙ্খলা তৈরি করছে। ট্রাম্পের কড়া সমালোচনা করে তিনি বলেন, সে যদি দেশ চালাতে জানত, তবে নিজের দেশটাই আগে ঠিকভাবে চালাত।

উল্লেখ্য, ট্রাম্প এর আগেই ইরান সরকারকে সতর্ক করে বলেছিলেন যে, আন্দোলনকারীদের ওপর চড়াও হলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে। তবে খামেনি তার সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ঐক্যবদ্ধ জাতি যেকোনো শত্রুকে পরাস্ত করার সক্ষমতা রাখে।

এদিকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন এখন রীতিমতো অগ্নিগর্ভ রূপ নিয়েছে। বিক্ষোভকারীরা ‘স্বৈরশাসকের মৃত্যু হোক’ স্লোগান দিয়ে বিভিন্ন সরকারি ভবনে আগুন ধরিয়ে দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইরান কর্তৃপক্ষ বৃহস্পতিবার গভীর রাত থেকে সারা দেশে ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, টানা ১২ঘণ্টা ধরে ইরান কার্যত পুরো বিশ্ব থেকে অফলাইনে রয়েছে।

মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি’র তথ্য অনুযায়ী, এই সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৩৫জন বিক্ষোভকারী এবং চারজন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া প্রায় ২হাজার ২০০জনকে গ্রেফতার করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইন্টারনেট বন্ধ করে এবং ধরপাকড় চালিয়ে বিক্ষোভ দমনের এই চেষ্টা ইরানের সাধারণ মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভকে আরও উসকে দিতে পারে। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা এখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক যুদ্ধকে এক নতুন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

যেসব ফ্রোজেন খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে

যেসব ফ্রোজেন খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে

ডেস্ক রিপোর্টঃ ব্যস্ত জীবনে সময় বাঁচাতে অনেকেই এখন ফ্রোজেন খাবারের ওপর ভরসা করছেন। রান্নার ঝামেলা কম সংরক্ষণও সহজ এই সুবিধার কারণে ফ্রিজভরা থাকে নানা ধরনের প্রক্রিয়াজাত খাবারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সব ফ্রোজেন খাবার একরকম নিরাপদ নয়। নিয়মিত কিছু ফ্রোজেন খাবার খেলে ধীরে ধীরে শরীরের ক্ষতি হতে পারে বাড়তে পারে নানা রোগের ঝুঁকি। কর্মব্যস্ততার কারণে প্রতিদিন ঘরে রান্না করা অনেকের পক্ষেই সম্ভব হয় না। তাই ঘরে বানানো খাবার কিংবা বাইরে থেকে কেনা প্রক্রিয়াজাত খাবার ফ্রিজে রেখে পরে খাওয়ার প্রবণতা বাড়ছে। কিন্তু গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত প্রক্রিয়াজাত ফ্রোজেন খাবারে লবণ, চিনি ও অস্বাস্থ্যকর চর্বির পরিমাণ বেশি থাকে। এগুলো নিয়মিত খেলে হৃদরোগসহ দীর্ঘমেয়াদি নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। এ বিষয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। চলুন জেনে নেওয়া যাক কোন কোন

আরও পড়ুন
language Change