তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঘরোয়া যে ৪ উপায়ে টনসিলের ব্যথা দ্রুত কমে ষড়যন্ত্র করে বিএনপিকে দমাতে পারবে না: তারেক রহমান কর্নেল অলির বিরুদ্ধে মামলা, জামায়াত যা বলল ডাচবাংলা ব্যাংকের নাম ভাঙিয়ে কেরানীগঞ্জে ভয়াবহ প্রতারণা খালেদা জিয়ার সমাধিতে মোহাম্মদপুর প্রেসক্লাবের শ্রদ্ধা সিলেট ওসমানী হাসপাতালে হামলা গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় ঐক্যের ডাক দিয়ে গণমাধ্যম সম্মিলন শুরু লাখ লাখ অনুমোদনহীন ভবন নিয়ে বিপাকে রাজউক! সালমানকে ‘শাহরুখ’ ভেবে ফাঁসিতে ঝোলাতে চাইলেন বিজেপি নেতা চট্টগ্রামে গ্যাসের নৈরাজ্য বাড়তি দরে বিক্রি নিখোঁজ ছাত্রী ও মায়ের লাশ মিলল শিক্ষিকার বাসায় রাজধানীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রুমিন ফারহানার উঠান বৈঠকে দুপক্ষের সংঘর্ষ পুরান ঢাকায় অবৈধ পলিথিনের সাম্রাজ্য ছক কষেন শেখ হাসিনা, বাস্তবায়ন করেন জেনারেল আব্দুল মুবীন প্রশাসনের লাল নিশান সরিয়ে ১৫০ একর সরকারি চর দখল স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত চলন্ত বাসে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আসামির স্বীকারোক্তি শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে উদ্যোগ নেই ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি চলছে রাজধানীতে পরিত্যক্ত মার্কেটে যুবকের মরদেহ ‘অধ্যাদেশ মঞ্চ’ ও গণজমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের শত কোটির টাকার অবৈধ সম্পদ মাস্টারমাইন্ড বাপ্পির চটকদার বিজ্ঞাপনের আড়ালে ছুটি গ্রুপের প্রতারণার ফাঁদ! ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প অনিয়ম আর দুর্নীতির আখড়া বিএমইটি আজ জরুরি বৈঠকে জামায়াত তিনি সত্যিই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৩ শিক্ষক নিয়োগে অনিয়ম তদন্তে অভিযান চালাচ্ছে দুদক খালেদা জিয়ার স্মরণে রামগড় প্রবীণ বিএনপির দোয়া মাহফিল আজ পবিত্র শবে মেরাজ দখলের দাবিতে অনড় ট্রাম্প যেসব আসনে নির্বাচন করবে এনসিপি দুই বছরে পাঁচ ব্যাংকের আমানত ফেরত পাবে অতীতেও গণভোটে সরকার এক পক্ষে ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির সপ্তম দিন আজ কথিত প্রাচীন কয়েন ও সীমানা পিলার প্রতারণার মুলহোতা আহাদুল ইসলাম দুলাল গণভোটের প্রচারে অংশ নেওয়া সমাজসেবা কর্মকর্তাকে শোকজ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত গুইমারায় বিভিন্ন দল থেকে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান ফকিরবাজার আল-মদিনা নূরানী হাফেজিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও বার্ষিক মাহফিল অনুষ্ঠি... শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড় বিপিএল নিয়ে বিসিবির কড়া হুঁশিয়ারি মুক্তি প্রতিক্ষায় দৃশ্যম-৩ রাবির ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

ইরানে বিক্ষোভ থেকে মসজিদে আগুন

ইরানে বিক্ষোভ থেকে মসজিদে আগুন
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্কঃ

ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ, কড়া হুমকি ও কঠোর দমন-পীড়নের আশঙ্কা সত্ত্বেও ইরানে টানা দ্বিতীয় রাতের মতো ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। শুক্রবার রাতেও রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসে দেশটির জনগণ। এসময় রাজধানীর উত্তরাঞ্চলের অভিজাত এলাকা সাদাত আবাদে বিক্ষোভকারীরা একটি মসজিদে আগুন ধরিয়ে দেন।

বিবিসি পার্সিয়ান টেলিভিশনে প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে, তেহরানে হাজার হাজার মানুষ মিছিল করছে। এসময় তারা একটি মসজিদে আগুন দিয়ে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের সময় ক্ষমতাচ্যুত শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনামলের রাজতান্ত্রিক পতাকা প্রদর্শন করেন। ৬০ বছর বয়সী লাদান (ছদ্মনাম) বলেন, টানা দ্বিতীয় রাত রাস্তায় নেমেছেন তিনি। সরকারি প্রতিহিংসার আশঙ্কায় তিনি পুরো নাম প্রকাশ করতে চাননি।

তেহরানের পাশাপাশি মাশহাদ, তাবরিজ, উরুমিয়েহ, ইসফাহান, কারাজ ও ইয়াজদসহ একাধিক শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের যাচাইকৃত ভিডিও ও বিবিসি পার্সিয়ানে প্রচারিত দৃশ্যে দেখা যায়, আগুন জ্বালিয়ে বিক্ষোভকারীরা ইসলামি প্রজাতন্ত্রের প্রায় ৫০ বছরের শাসনের অবসান চেয়ে স্লোগান দিচ্ছেন।
বিক্ষোভকারীদের স্লোগানের মধ্যে ছিল-স্বৈরশাসকের মৃত্যু হোক, শাহ দীর্ঘজীবী হোন। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইঙ্গিত করে তারা বলেন, এটি রক্তের বছর সাইয়েদ আলীর পতন হবেই।

এর আগে শুক্রবার এক ভাষণে আয়াতুল্লাহ খামেনি বিক্ষোভকারীদের ‘দাঙ্গাবাজ’ আখ্যা দিয়ে অভিযোগ করেন, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইশারায় কাজ করছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে এক উপস্থাপক কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, রাস্তায় নেমে মানুষ জীবন ঝুঁকিতে ফেলছে। তিনি অভিভাবকদের সন্তানদের ঘরে রাখার আহ্বান জানান এবং বলেন, কিছু হলে অভিযোগ করবেন না।

টেহরানের বাসিন্দা, ৪২ বছর বয়সী প্রকৌশলী আমির রেজা বলেন, তিনি গুলির শব্দ ও ‘সাউন্ড বোমা’র বিস্ফোরণ শুনেছেন। তার ভাষ্য অনুযায়ী, দাঙ্গা পুলিশ ও সাদা পোশাকধারী মিলিশিয়ারা আকাশে গুলি ছুড়ে এবং তাড়া করে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে তিনি বাড়ি ফিরে যান। গত মাসের শেষ দিকে তেহরানের কেন্দ্রীয় বাজার এলাকায় প্রথম এই বিক্ষোভ শুরু হয়।

মার্কিন ডলারের বিপরীতে ইরানি মুদ্রার বড় ধরনের পতন ও লাগামহীন মূল্যস্ফীতি ছিল এর তাৎক্ষণিক কারণ। তবে দ্রুতই তা রূপ নেয় দুর্নীতি, অর্থনৈতিক অব্যবস্থাপনা ও ধর্মীয় শাসনের বিরুদ্ধে সামগ্রিক ক্ষোভে। লন্ডনের থিঙ্কট্যাংক চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক পরিচালক সানাম ভাকিল বলেন, মাঠপর্যায়ে প্রবল গতি তৈরি হয়েছে। মানুষের গভীর ক্ষোভই এই আন্দোলনের চালিকাশক্তি। মানুষ আর পিছু হটছে না, দমন-পীড়নের আশঙ্কা সত্ত্বেও তারা রাস্তায় থাকছে।

উত্তর-পশ্চিম ইরানভিত্তিক স্যাটেলাইট চ্যানেল এএনটি টিভির পরিচালক এলইয়ার কামরানি ইস্তাম্বুল থেকে টেলিফোনে জানান, শনিবার আরো বিক্ষোভের পরিকল্পনা রয়েছে। তার দাবি, নিরাপত্তা বাহিনী একদিকে দমন চালাচ্ছে, অন্যদিকে অর্থনৈতিক দুরবস্থার কথা বলে মানুষকে ‘নিজেদের নিরাপত্তার স্বার্থে’ ঘরে ফেরার অনুরোধ করছে।

শুক্রবার সরকার প্রায় সব ধরনের যোগাযোগব্যবস্থা বন্ধ করে দেয়। ইন্টারনেট শাটডাউন করা হয়, বিদেশ থেকে ফোনকল বন্ধ এবং দেশের ভেতর মোবাইল নেটওয়ার্ক মারাত্মকভাবে ব্যাহত করা হয়। এমনকি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার ওয়েবসাইটও বন্ধ হয়ে যায়।

বিপ্লবী গার্ডের গোয়েন্দা শাখা থেকে শুক্রবার রাতে নাগরিকদের মোবাইলে একটি বার্তা পাঠানো হয়। তাতে ‘সন্দেহজনক ও ধ্বংসাত্মক’ ব্যক্তিদের বিষয়ে একটি হটলাইনে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয় এবং অভিভাবকদের সন্তানদের রাস্তায় যেতে নিষেধ করতে বলা হয়। বার্তায় বিক্ষোভে অংশ নেওয়াকে ‘রাষ্ট্রদ্রোহ’ হিসেবেও উল্লেখ করা হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর গুলিসহ সহিংস দমন ও নির্বিচার গ্রেফতার এ পর্যন্ত অন্তত ২৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশু ও পথচারীও রয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর কেউ কেউ নিহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করছে।

নিউইয়র্ক টাইমস যাচাইকৃত এক ভিডিওতে টেহরানের আল-গাদির হাসপাতালে অন্তত সাতজনকে নিথর পড়ে থাকতে দেখা গেছে, যাঁদের মৃত বলে ধারণা করা হচ্ছে। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ওরা মানুষ মেরেছে, যুদ্ধের গুলিতে মানুষ মেরেছে।

তথ্য অবরোধ সত্ত্বেও স্টারলিংক স্যাটেলাইট সংযোগ ব্যবহার করে কিছু ভিডিও ও প্রত্যক্ষদর্শীর বর্ণনা অন্য দেশে পৌঁছাচ্ছে। প্রযুক্তি বিশেষজ্ঞ মেহদি ইয়াহইয়ানেজাদ বলেন, ইরানে এখন দশ হাজারের বেশি স্টারলিংক টার্মিনাল সক্রিয় রয়েছে। সরকার এগুলো ঠেকাতে তেহরানে জিপিএস জ্যাম করার চেষ্টা করছে বলেও জানান তিনি।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ওয়ানগালা উৎসবের বর্ণিল সমাপ্তি

ওয়ানগালা উৎসবের বর্ণিল সমাপ্তি

  মিজানুর রহমানঃ নানা আয়োজন ও ধর্মীয়–সাংস্কৃতিক আবহে শেষ হয়েছে শেরপুরের ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বৃহৎ সামাজিক উৎসব ওয়ানগালা। রবিবার (২৩ নভেম্বর) সকালে মরিয়মনগর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহাধর্মপ্রদেশের কার্ডিনাল বিশপ প্যাট্রিক ডি. রোজারিও সিএসসি। সভাপতিত্ব করেন মরিয়মনগর মিশনের পাল পুরোহিত ফাদার লরেন্স রিবেরু। তিন দিনব্যাপী উৎসবে ছিল কিশোর–কিশোরীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মান্দি ছড়া, নৃত্য, মিস ওয়ানগালা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, খেলাধুলা, বাণী পাঠ, থক্কা প্রদান, পবিত্র খ্রিস্টযাগ, প্রার্থনা এবং নকগাথাসহ নানা আয়োজন। অনুষ্ঠানে বক্তব্য দেন মরিয়মনগর ধর্মপল্লীর প্যারিস কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অনার্শন চাম্বুগং। প্রধান অতিথি কার্ডিনাল বিশপ প্যাট্রিক ডি. রোজারিও সিএসসি তার বক্তব্য বলেন, ওয়ানগালা শুধু একটি উৎসব নয়—এটি গারোদের কৃতজ্ঞতা, ঐতিহ্য ও সামাজিক মিলনের অনন্য উদযাপন। নতুন প্রজন্মকে নিজেদের সংস্কৃতি ধারণ ও লালনে এমন

আরও পড়ুন
language Change