তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঘরোয়া যে ৪ উপায়ে টনসিলের ব্যথা দ্রুত কমে ষড়যন্ত্র করে বিএনপিকে দমাতে পারবে না: তারেক রহমান কর্নেল অলির বিরুদ্ধে মামলা, জামায়াত যা বলল ডাচবাংলা ব্যাংকের নাম ভাঙিয়ে কেরানীগঞ্জে ভয়াবহ প্রতারণা খালেদা জিয়ার সমাধিতে মোহাম্মদপুর প্রেসক্লাবের শ্রদ্ধা সিলেট ওসমানী হাসপাতালে হামলা গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় ঐক্যের ডাক দিয়ে গণমাধ্যম সম্মিলন শুরু লাখ লাখ অনুমোদনহীন ভবন নিয়ে বিপাকে রাজউক! সালমানকে ‘শাহরুখ’ ভেবে ফাঁসিতে ঝোলাতে চাইলেন বিজেপি নেতা চট্টগ্রামে গ্যাসের নৈরাজ্য বাড়তি দরে বিক্রি নিখোঁজ ছাত্রী ও মায়ের লাশ মিলল শিক্ষিকার বাসায় রাজধানীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রুমিন ফারহানার উঠান বৈঠকে দুপক্ষের সংঘর্ষ পুরান ঢাকায় অবৈধ পলিথিনের সাম্রাজ্য ছক কষেন শেখ হাসিনা, বাস্তবায়ন করেন জেনারেল আব্দুল মুবীন প্রশাসনের লাল নিশান সরিয়ে ১৫০ একর সরকারি চর দখল স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত চলন্ত বাসে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আসামির স্বীকারোক্তি শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে উদ্যোগ নেই ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি চলছে রাজধানীতে পরিত্যক্ত মার্কেটে যুবকের মরদেহ ‘অধ্যাদেশ মঞ্চ’ ও গণজমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের শত কোটির টাকার অবৈধ সম্পদ মাস্টারমাইন্ড বাপ্পির চটকদার বিজ্ঞাপনের আড়ালে ছুটি গ্রুপের প্রতারণার ফাঁদ! ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প অনিয়ম আর দুর্নীতির আখড়া বিএমইটি আজ জরুরি বৈঠকে জামায়াত তিনি সত্যিই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৩ শিক্ষক নিয়োগে অনিয়ম তদন্তে অভিযান চালাচ্ছে দুদক খালেদা জিয়ার স্মরণে রামগড় প্রবীণ বিএনপির দোয়া মাহফিল আজ পবিত্র শবে মেরাজ দখলের দাবিতে অনড় ট্রাম্প যেসব আসনে নির্বাচন করবে এনসিপি দুই বছরে পাঁচ ব্যাংকের আমানত ফেরত পাবে অতীতেও গণভোটে সরকার এক পক্ষে ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির সপ্তম দিন আজ কথিত প্রাচীন কয়েন ও সীমানা পিলার প্রতারণার মুলহোতা আহাদুল ইসলাম দুলাল গণভোটের প্রচারে অংশ নেওয়া সমাজসেবা কর্মকর্তাকে শোকজ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত গুইমারায় বিভিন্ন দল থেকে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান ফকিরবাজার আল-মদিনা নূরানী হাফেজিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও বার্ষিক মাহফিল অনুষ্ঠি... শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড় বিপিএল নিয়ে বিসিবির কড়া হুঁশিয়ারি মুক্তি প্রতিক্ষায় দৃশ্যম-৩ রাবির ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

নুরুল ইসলাম মনির মায়ের জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণ

নুরুল ইসলাম মনির মায়ের জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণ
পাঠক সংখ্যা
638

হাফিজুর রহমান খানঃ

জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনি এবং পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জামালের মরহুমা মায়ের জানাজা নামাজে দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছেন।

শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া গ্রামে মরহুমার নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি, আলেম-ওলামা এবং বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির বরগুনা জেলা সভাপতি নজরুল ইসলাম মোল্লা।

এছাড়াও বরগুনা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ ডা. সুলতান আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি মাওলানা মিজানুর রহমান কাসেমী মরহুমার জানাজায় অংশগ্রহণ করেন। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান নেতৃবৃন্দ এবং আলহাজ নুরুল ইসলাম মনির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

জানাজা পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে রাজনৈতিক নেতারা বলেন, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও মানবিকতা ও এলাকার উন্নয়নের প্রশ্নে সবাই এক ও ঐক্যবদ্ধ। তারা পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে এলাকার কল্যাণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। মরহুমার জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, আলেম-ওলামা ও সাধারণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে নাচনাপাড়া গ্রাম এক শোকাবহ পরিবেশে পরিণত হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মন্ত্রণালয়ের নির্দেশ পালন করছেন না ডিসি! মাগুরায় নানা অজুহাতে গুরুতর আর্থিক অনিয়ম-দুর্নীতি ধামাচাপা দেওয়া হচ্ছে!

  মাগুরা থেকে ফিরে রোস্তম মল্লিক মাগুরায় তোলপাড় সৃষ্টিকারী দুটি আর্থিক দুর্নীতির ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের প্রতি ক্ষুব্ধ হয়ে উঠেছে মাগুরাবাসী। নানা অজুহাত দেখিয়ে তিনি এসব দুর্নীতির কোন তদন্ত করছেন না। মন্ত্রণালয়ের নির্দেশও অকার্যকর করে রেখেছেন। যা সরকারী চাকুরী শৃংক্ষলা বিধির সুস্পষ্ঠ লংঘন। এ বিষয়ে মাগুরার একজন সচেতন নাগরিক প্রধানমন্ত্রী ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে পত্র দিয়েছেন। ঘটনা-১ মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান কাফীর বিরুদ্ধে অতিরিক্ত বিলে লক্ষ-লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ ধামাচাপা! মাগুরার মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহ হেল কাফীর বিরুদ্ধে আজগুবি বিলে মোটা অঙ্কের টাকা আত্মসাৎসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত তদন্ত কমিটি ৬ মাসেও তদন্ত কাজ শেষ করতে পারেনি। কেবলমাত্র অভিযোগকারীদের নোটিশ করে জেলা প্রশাসকের দপ্তরে ডেকে এনে

আরও পড়ুন
language Change