ক্যাম্পাস প্রতিবেদকঃ
প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, বই কেনা, বই পড়া, নতুন জ্ঞান সৃষ্টি ও বিতরণের ক্ষেত্রে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমাজের মেলবন্ধন সৃষ্টিতেও বইমেলা অবদান রাখতে পারে। বই মানুষের চিন্তার খোরাক জোগায়, বিশ্লেষণ ক্ষমতা বাড়ায় এবং আন্তঃব্যক্তিক সম্পর্ক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নন-ফিকশন বইমেলার আয়োজন করায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। বই পড়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে এই মেলা সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ডাকসু’র সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, প্রতিবছরই ফেব্রুয়ারির শুরুতে আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হয়। এবছর যেহেতু সামনে নির্বাচন, এজন্য শুরু হতে দেরি হবে। নির্বাচনের পরে সেটি অনুষ্ঠিত হবে। তখন আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। কতটুকু সফল হবে জানি না। তবে এরকম পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বণিক বার্তার উদ্যোগে এরকম বইমেলার আয়োজন অবশ্যই আনন্দের। কারণ তারা দীর্ঘদিন পাঠকরা বইমেলার জন্য অপেক্ষা করে।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম, অ্যার্ডন পাবলিকেশনের প্রকাশক সৈয়দ জাকির হোসাইন এবং আদর্শ পাবলিকেশনের প্রকাশক মাহবুবুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থাসহ দেশের ৩৯টি প্রকাশনা সংস্থার স্টল নিয়ে সাজানো হয়েছে এই ৯ম নন-ফিকশন বইমেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। আগামী ১২ জানুয়ারি বইমেলা শেষ হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত