তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঘরোয়া যে ৪ উপায়ে টনসিলের ব্যথা দ্রুত কমে ষড়যন্ত্র করে বিএনপিকে দমাতে পারবে না: তারেক রহমান কর্নেল অলির বিরুদ্ধে মামলা, জামায়াত যা বলল ডাচবাংলা ব্যাংকের নাম ভাঙিয়ে কেরানীগঞ্জে ভয়াবহ প্রতারণা খালেদা জিয়ার সমাধিতে মোহাম্মদপুর প্রেসক্লাবের শ্রদ্ধা সিলেট ওসমানী হাসপাতালে হামলা গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় ঐক্যের ডাক দিয়ে গণমাধ্যম সম্মিলন শুরু লাখ লাখ অনুমোদনহীন ভবন নিয়ে বিপাকে রাজউক! সালমানকে ‘শাহরুখ’ ভেবে ফাঁসিতে ঝোলাতে চাইলেন বিজেপি নেতা চট্টগ্রামে গ্যাসের নৈরাজ্য বাড়তি দরে বিক্রি নিখোঁজ ছাত্রী ও মায়ের লাশ মিলল শিক্ষিকার বাসায় রাজধানীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রুমিন ফারহানার উঠান বৈঠকে দুপক্ষের সংঘর্ষ পুরান ঢাকায় অবৈধ পলিথিনের সাম্রাজ্য ছক কষেন শেখ হাসিনা, বাস্তবায়ন করেন জেনারেল আব্দুল মুবীন প্রশাসনের লাল নিশান সরিয়ে ১৫০ একর সরকারি চর দখল স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত চলন্ত বাসে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আসামির স্বীকারোক্তি শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে উদ্যোগ নেই ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি চলছে রাজধানীতে পরিত্যক্ত মার্কেটে যুবকের মরদেহ ‘অধ্যাদেশ মঞ্চ’ ও গণজমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের শত কোটির টাকার অবৈধ সম্পদ মাস্টারমাইন্ড বাপ্পির চটকদার বিজ্ঞাপনের আড়ালে ছুটি গ্রুপের প্রতারণার ফাঁদ! ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প অনিয়ম আর দুর্নীতির আখড়া বিএমইটি আজ জরুরি বৈঠকে জামায়াত তিনি সত্যিই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৩ শিক্ষক নিয়োগে অনিয়ম তদন্তে অভিযান চালাচ্ছে দুদক খালেদা জিয়ার স্মরণে রামগড় প্রবীণ বিএনপির দোয়া মাহফিল আজ পবিত্র শবে মেরাজ দখলের দাবিতে অনড় ট্রাম্প যেসব আসনে নির্বাচন করবে এনসিপি দুই বছরে পাঁচ ব্যাংকের আমানত ফেরত পাবে অতীতেও গণভোটে সরকার এক পক্ষে ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির সপ্তম দিন আজ কথিত প্রাচীন কয়েন ও সীমানা পিলার প্রতারণার মুলহোতা আহাদুল ইসলাম দুলাল গণভোটের প্রচারে অংশ নেওয়া সমাজসেবা কর্মকর্তাকে শোকজ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত গুইমারায় বিভিন্ন দল থেকে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান ফকিরবাজার আল-মদিনা নূরানী হাফেজিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও বার্ষিক মাহফিল অনুষ্ঠি... শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড় বিপিএল নিয়ে বিসিবির কড়া হুঁশিয়ারি মুক্তি প্রতিক্ষায় দৃশ্যম-৩ রাবির ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

ইসিতে প্রথম দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ৫২ জন

ইসিতে প্রথম দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ৫২ জন
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদনের শুনানির প্রথম দিনে ৭০ জন প্রার্থীর মধ্যে ৫২ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দিনভর শুনানি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ শনিবার ১ থেকে ৭০ নম্বর আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫২ জনের আপিল মঞ্জুর করা হয়েছে, ১৫ জনের আবেদন নামঞ্জুর হয়েছে এবং ৩ জনের বিষয়ে সিদ্ধান্ত পেন্ডিং রাখা হয়েছে।

এদিন আলোচিত প্রার্থীদের মধ্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ প্রার্থিতা ফিরে পেয়েছেন। তিনি কক্সবাজার-২ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী। ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাও প্রার্থিতা ফিরে পেয়েছেন। এদিকে, রির্টানিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে তা চলে গতকাল শুক্রবার পর্যন্ত। এই সময়ে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে ইসিতে।

এসব আপিলের শুনানি আজ শনিবার শুরু হয়, যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে। এর মধ্যে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি আজ অনুষ্ঠিত হয়। ১১ জানুয়ারি ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, ১২জানুয়ারি ১৪১-২১০ নম্বর আপিল এবং ১৩ জানুয়ারি ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। পরবর্তী আপিল শুনানির তারিখ শিগগিরই জানানো হবে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ইসি।

ছাব্বিশের নির্বাচনের সংশোধিত তফসিলের সময়সূচি অনুযায়ী, আপিল নিষ্পত্তির পর ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবে। তারপর ২২ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

যুবলীগ নেতা হত্যার প্রধান অভিযুক্ত হতে চায় ভাইস চেয়ারম্যান

আলী রেজা রাজু,ঢাকা: যশোরের শার্শা উপজেলার সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের একান্ত ঘনিষ্ঠ সাবেক বহিষ্কৃত ছাত্রলীগের সভাপতি আ.রহিম বিভিন্ন সময় বিতর্কিত কর্মকান্ডের সাথের জড়িয়েছেন।এলাকায় তার নামে রয়েছে নানা অপরাধের সাথে জড়ানোর অভিযোগ। একটি শালিস বৈঠককে কেন্দ্র করে ছাত্রলীগের রহিম গ্রুপের কর্মীরা ২০১৪ সালে তুজাম হোসেন ও আসাদ নামে দুই যুবলীগ নেতা-কর্মীকে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করার দুই দিন পর তোজাম্মেল ওরফে তোজাম ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।তোজাম হোসেন উপজেলা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। এই হত্যা মামলায় প্রধান অভিযুক্ত রহিম সর্দার।গোয়েন্দা পুলিশ (ডিবি) এই হত্যা মামলায় রহিমসহ ৭/৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।রহিম দীর্ঘদিন পলাতক ছিলেন। এমপি আফিলের উদ্দিনের হস্তক্ষেপে এলাকায় ফিরেছিলেন। মামলার বাদি তোজাম্মেলের স্ত্রী ঝর্ণা বেগম বলেন মামলা চালাতে বাধা গ্রস্ত করা হয়েছিল, বলে মামলা

আরও পড়ুন
language Change