তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঘরোয়া যে ৪ উপায়ে টনসিলের ব্যথা দ্রুত কমে ষড়যন্ত্র করে বিএনপিকে দমাতে পারবে না: তারেক রহমান কর্নেল অলির বিরুদ্ধে মামলা, জামায়াত যা বলল ডাচবাংলা ব্যাংকের নাম ভাঙিয়ে কেরানীগঞ্জে ভয়াবহ প্রতারণা খালেদা জিয়ার সমাধিতে মোহাম্মদপুর প্রেসক্লাবের শ্রদ্ধা সিলেট ওসমানী হাসপাতালে হামলা গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় ঐক্যের ডাক দিয়ে গণমাধ্যম সম্মিলন শুরু লাখ লাখ অনুমোদনহীন ভবন নিয়ে বিপাকে রাজউক! সালমানকে ‘শাহরুখ’ ভেবে ফাঁসিতে ঝোলাতে চাইলেন বিজেপি নেতা চট্টগ্রামে গ্যাসের নৈরাজ্য বাড়তি দরে বিক্রি নিখোঁজ ছাত্রী ও মায়ের লাশ মিলল শিক্ষিকার বাসায় রাজধানীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রুমিন ফারহানার উঠান বৈঠকে দুপক্ষের সংঘর্ষ পুরান ঢাকায় অবৈধ পলিথিনের সাম্রাজ্য ছক কষেন শেখ হাসিনা, বাস্তবায়ন করেন জেনারেল আব্দুল মুবীন প্রশাসনের লাল নিশান সরিয়ে ১৫০ একর সরকারি চর দখল স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত চলন্ত বাসে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আসামির স্বীকারোক্তি শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে উদ্যোগ নেই ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি চলছে রাজধানীতে পরিত্যক্ত মার্কেটে যুবকের মরদেহ ‘অধ্যাদেশ মঞ্চ’ ও গণজমায়েতের ঘোষণা শিক্ষার্থীদের শত কোটির টাকার অবৈধ সম্পদ মাস্টারমাইন্ড বাপ্পির চটকদার বিজ্ঞাপনের আড়ালে ছুটি গ্রুপের প্রতারণার ফাঁদ! ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প অনিয়ম আর দুর্নীতির আখড়া বিএমইটি আজ জরুরি বৈঠকে জামায়াত তিনি সত্যিই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৩ শিক্ষক নিয়োগে অনিয়ম তদন্তে অভিযান চালাচ্ছে দুদক খালেদা জিয়ার স্মরণে রামগড় প্রবীণ বিএনপির দোয়া মাহফিল আজ পবিত্র শবে মেরাজ দখলের দাবিতে অনড় ট্রাম্প যেসব আসনে নির্বাচন করবে এনসিপি দুই বছরে পাঁচ ব্যাংকের আমানত ফেরত পাবে অতীতেও গণভোটে সরকার এক পক্ষে ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির সপ্তম দিন আজ কথিত প্রাচীন কয়েন ও সীমানা পিলার প্রতারণার মুলহোতা আহাদুল ইসলাম দুলাল গণভোটের প্রচারে অংশ নেওয়া সমাজসেবা কর্মকর্তাকে শোকজ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত গুইমারায় বিভিন্ন দল থেকে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান ফকিরবাজার আল-মদিনা নূরানী হাফেজিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও বার্ষিক মাহফিল অনুষ্ঠি... শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড় বিপিএল নিয়ে বিসিবির কড়া হুঁশিয়ারি মুক্তি প্রতিক্ষায় দৃশ্যম-৩ রাবির ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

সাগরে পাকিস্তানের ব্যাপক মহড়া

সাগরে পাকিস্তানের ব্যাপক মহড়া
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্কঃ

উত্তর আরব সাগরে একটি ব্যাপক সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান। এ সময় মহড়ার অংশ হিসেবে সফলভাবে সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটির নৌবাহিনী।

শনিবার (১০ জানুয়ারি) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। খবর ডনের।

আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, আধুনিক নৌযুদ্ধের পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত এই মহড়ার মাধ্যমে পাকিস্তান নৌবাহিনী তাদের অপারেশনাল প্রস্তুতি ও যুদ্ধ সক্ষমতা প্রদর্শন করেছে। মহড়ায় প্রচলিত যুদ্ধপ্রযুক্তির পাশাপাশি মানববিহীন (আনম্যানড) সক্ষমতারও প্রদর্শন করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, মহড়ার অংশ হিসেবে ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম থেকে এলওয়াই-৮০ (এন) সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র সফলভাবে নিক্ষেপ করা হয়, যা নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে পাকিস্তান নৌবাহিনীর আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দীর্ঘপাল্লার সক্ষমতা যাচাই করা সম্ভব হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি সফলভাবে একটি আকাশ লক্ষ্যবস্তু শনাক্ত করে ধ্বংস করেছে, যা নৌবাহিনীর শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রমাণ।

এছাড়া মহড়ায় লয়টারিং মিউনিশনের মাধ্যমে ভূপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালানো হয়। এতে নৌবাহিনীর নির্ভুল আঘাত হানার সক্ষমতা প্রদর্শিত হয়েছে। মানববিহীন এই অস্ত্র ব্যবস্থার মাধ্যমে লক্ষ্যবস্তু সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।

মহড়ার সময় একটি মানববিহীন সারফেস ভেসেলের সফল উন্মুক্ত সমুদ্র পরীক্ষা পরিচালনা করা হয়। আইএসপিআর জানায়, এটি স্বয়ংক্রিয় নৌপ্রযুক্তিতে পাকিস্তানের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। পরীক্ষায় নৌযানটির উচ্চগতির পারফরম্যান্স, টেকসই সক্ষমতা, চরম কৌশলগত চালনা, নিখুঁত নেভিগেশন এবং প্রতিকূল আবহাওয়ায় কার্যকারিতা যাচাই করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই মানববিহীন নৌযানটি কম ঝুঁকিতে উচ্চ কার্যকারিতা সম্পন্ন একটি কৌশলগত সমাধান হিসেবে কাজ করবে। পাকিস্তান নৌবহরের কমান্ডার মহড়াটি প্রত্যক্ষ করেন। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ এতে অংশগ্রহণকারী কর্মকর্তা ও সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ধর্মের টানে’ অভিনয়কে বিদায়

হাফসা আক্তার॥ ইসলাম ধর্মের বিধি-বিধান অনুযায়ী জীবন পরিচালনার জন্য অভিনয় জগতকে বিদায় জানালেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আনুম ফায়াজ। এখন থেকে আর কোনো নাটক-সিনেমায় কাজ করবেন না তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোষ্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়াজ নিজেই। পোষ্টে ফায়াজ লিখেছেন, ‘এই বার্তা লেখা আমার জন্য কঠিন। আপনারা দীর্ঘদিন আমার মিডিয়া ক্যারিয়ারের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে এসেছেন। কিন্তু এখন থেকে আমি শোবিজ অঙ্গন পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। ইসলাম ধর্মের বিধি-বিধান অনুযায়ী জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশা করি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। উল্লেখ্য, কিছুদিন যাবত আনাম ফায়াজকে সিনেমা অঙ্গনে তেমন দেখা যাচ্ছিল না। ইনস্টাগ্রামে নিজের বিভিন্ন পোস্টে তাকে হিজাব-বোরকা পরিহিত অবস্থায় দেখা গেছে। আনাম ফয়েজ ২০১৬ সালে আসাদ আনোয়ারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একটি পুত্র সন্তান রয়েছে।

আরও পড়ুন
language Change