ডেস্ক রিপোর্টঃ
ঝিনাইদহ সদরের বড় গরিয়ালা গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত অবস্থায় দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রবিবার ১১ জানুয়ারি দুপুরে উপজেলার গড়িয়ালা গ্রামের বাবু মিয়ার বাড়িতে মাটি খননের সময় এগুলো পাওয়া যায়।
স্থানীয়রা জানায়, শ্রমিকরা গ্রেনেড দুটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে নলডাঙ্গা পুলিশ ক্যাম্পে খবর দেন। পরবর্তীতে যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেড দুটি উদ্ধার করে ঝিনাইদহ সদর থানায় নিয়ে যায়।
বাড়ির মালিক বাবু মিয়া জানান, তার বাড়িতে নতুন ভবন নির্মাণের জন্য শ্রমিকরা মাটি খুঁড়ছিলেন। দুপুরের দিকে মাটির নিচে দুটি গোলাকার ধাতব বস্তু দেখতে পেয়ে তারা কাজ বন্ধ করে দেন। সে সময় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ও সেনাবাহিনী এসে বস্তু দুটিকে নিরাপদ হেফাজতে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সামসুল আরেফিন কালের কণ্ঠকে বলেন, গ্রেনেড দুটি অবিস্ফোরিত অবস্থায় মাটির নিচে চাপা পড়েছিল। সেখান থেকে গ্রেনেড দুটি উদ্ধার করে সদর থানায় রাখা হয়েছে। দ্রুতই সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে এগুলো নিষ্ক্রিয় করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত