তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দীঘিনালায় পরিবহনে বাড়তি ভাড়া, চাপে সাধারণ যাত্রী মহান স্বাধীনতা দিবসে সন্ত্রাসী হামলার শিকার ১০ বছরের ছাত্র শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত শেরপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত সিরাজগঞ্জে মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল সিআরএ ইসরায়েলের সেনা সদরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা মাননীয় প্রধানমন্ত্রী: আপনার সরকার কি গুপ্তদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ঈদের পর তেলের সংকট কুয়েত মৈত্রী হাসপাতালে লুটপাটের নায়ক ৫ কোটিতে সোহরাওয়ার্দীর পরিচালক সখিপুরে মোবাইল কোর্ট অভিযান আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৪ কয়রায় বাঘ-বিধবা ও অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা জাসদের শ্রদ্ধা নিবেদন রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান হিসেবে যোগদান কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী অস্ত্রসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা স্বাধীনতা দিবসের কুজকাওয়াজ শুরু দীঘিনালায় তীব্র তেল সংকটের মাঝে ব্যতিক্রম টাঙ্গাইলের ধনবাড়িতে ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে চৈত্র মেলা অনুষ্ঠিত গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু গণহত্যা দিবসে মোংলা উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ শেরপুরের মেধাবী ছাত্র আইয়ুব নাঈম ৪৪ তম বিসিএস নন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন রামগড় পশ্চিম বাগানটিলা জামে মসজিদ ও সমাজের বার্ষিক সাধারণ সভা খুলনায় লস্কর ইউনিয়নের বাইনতলা-খড়িয়া সড়ক যেন মরণফাঁদ গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন কেশবপুরে ঈদের ছুটিতেও অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা সেবা ভিডিও কলে ব্ল্যাকমেইলারের হাতে জিম্মি রিক্সাচালকের পরিবার শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আকাশ গ্রেফতার কেশবপুরে ‘মদ্যপ অবস্থায়’ সংসদ সদস্যকে গালিগালাজ গণপূর্তে ছাত্রলীগ নেতা কাজী মাশফিক: ঠিকাদার সিন্ডিকেটের নিয়ন্ত্রক ও দুর্নীতির কেন্দ্রবিন্দু আওয়ামী দোসর নির্বাহী প্রকৌশলী এস. এম. ময়নুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ দুর্নীতিবাজ আব্দুর রশিদ মিয়া হলেন এলজিইডি-এর প্রধান প্রকৌশলী ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে সৌদি-কুয়েত-ইসরায়েল ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন

হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, আটক ২ আনসার সদস্য

হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, আটক ২ আনসার সদস্য
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

মানিকগঞ্জ ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে দায়িত্বরত দুই আনসার সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার (১১ জানুয়ারি) রাতে জেলা সদর হাসপাতালের নতুন ভবনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর স্বামী সূত্রে জানা গেছে, রোববার রাতে নারায়ণগঞ্জ থেকে নিজস্ব ব্যাটারিচালিত ভ্যানে স্ত্রীকে নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলায় নানার বাড়িতে যাচ্ছিলাম। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আসতে রাত ১টা বাজে। নিরাপদ আশ্রয়ের জন্য জেলার ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আসি। সেখানে দুই আনসার সদস্য আমাদের পরিচয় নিয়ে দোতলায় বসতে বলেন। পরে আমার স্ত্রীকে নিয়ে হাসপাতালের দোতলায় যাই।

রাত আনুমানিক ৪টার দিকে দুই আনসার সদস্য আমাদের কছে এসে বিভিন্ন জিজ্ঞাসাবাদ শুরু করেন। এক পর্যায়ে তারা আমাকে নিচতলায় নিয়ে আসে। সেখানে আবারও জিজ্ঞাসাবাদ করে। তখন এক আনসার সদস্য বলেন, তুই যা বললি তা সত্য কিনা তোর স্ত্রীর কাছে শুনে আসি। এ বলে এক আনসার সদস্য আমার স্ত্রীর কাছে যায়, অন্যজন আমার সঙ্গে থাকে। কিছুক্ষণ পরে আমার স্ত্রীর কাছ থেকে এসে আমাকে বলে, তুই মিথ্যা কথা বলেছিস। এ বলে অন্য আনসার সদস্য আবার আামর স্ত্রীর কাছে যায়।

কিছুক্ষণ পরে ওই আনসার সদস্য ফিরে এসে বলে, তোরা তো রাতে কিছুই খাস নাই। যা খাবার কিনে তোর স্ত্রীর কাছে যা। সকালে চলে যাইছ। পরে আমি কিছু খাবার কিনে আমার স্ত্রীর কাছে যাই। তখন আমার স্ত্রী আমাকে বলে এখান থেকে আমাকে নিয়ে চলো। তাকে খুব চিন্তিত মনে হচ্ছিল। আমি আর কিছু না ভেবে আনসার সদস্যদের কাছে বলে স্ত্রীকে ভ্যানে নিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় চলে আসি। তখন স্ত্রীকে বলি কি হয়েছে আমাকে বলো। তখন আমার স্ত্রী কেঁদে আমাকে জড়িয়ে বলে, দুই আনসার সদস্য জোরপূর্বক আমাকে ধর্ষণ করেছে। এ কথা শুনে আমি তাৎক্ষণিক আমার স্ত্রীকে নিয়ে সদর থানায় এসে ঘটনা বলি।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান বলেন, বিষয়টি অবগত হওয়ার পর সদর উপজেলার অফিসার (আনসার) শামীমাকে ঘটনাস্থলে পাঠানো হয়। তার কাছ থেকে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ার পর পরই অভিযুক্ত দুই আনসার সদস্যকে বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা চাই অভিযুক্তদের যেন সর্বোচ্চ শাস্তি হয়।

জেলার ২৫০বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, বিষয়টি জানার পরেই হাসপাতালে দায়িত্বরত সব আনসার সদস্যদের ডেকে অভিযুক্তদের চিহ্নিত করা হয়। পরে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়। ভুক্তভোগী চিকিৎসাধীন রয়েছেন।

মানিকগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারওয়ার বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী ওই নারী যেন সঠিক চিকিৎসা পায় সেই বিষয়টি দেখার জন্য হাসপাতালে এসেছি। তার স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম অব্যাহত আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কথা পরিষ্কার, এখানে কোনো জাতীয় ঐক্য গড়ে ওঠার সম্ভাবনা নেই: সালাহউদ্দিন

স্টাফ রিপোর্টার: গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে অনুষ্ঠানের সম্ভাবনা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি নাহিদের বক্তব্যকে নাকচ করে দিয়ে বলেন, “আমাদের অবস্থান পরিষ্কার। এখানে (একসঙ্গে গণপরিষদ ও সংসদ নির্বাচন) কোনো জাতীয় ঐক্য গড়ে ওঠার সম্ভাবনা নেই। একটি বড় রাজনৈতিক দলের সদস্য হিসেবে আমি স্পষ্ট বলতে চাই, জাতীয় সংসদ নির্বাচনই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের প্রধান অগ্রাধিকার।” শনিবার (৮ মার্চ) রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে খেলাফত মজলিসের ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অন্যদিকে, বার্তা সংস্থা রয়টার্সে গত বৃহস্পতিবার (৬ মার্চ) প্রকাশিত এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেছিলেন, গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে। তার মতে, গণপরিষদ নির্বাচনের

আরও পড়ুন
language Change