এম ইদ্রিস আলীঃ
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার বীর মুক্তিযোদ্ধা মো: নুর ইসলামের মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার ১২ জানুয়ারী দিবাগত রাত ৩ টার দিকে বার্ধক্য জনিত কারণে পাটকেলঘাটার বাইগুনি গ্রামে তার নিজস্ব বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে জেলা প্রশাসনের নির্দেশক্রমে তালা উপজেলা প্রশাসন এর সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান ও পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম লুৎফর রহমান ,দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার আব্দুল হামিদ,তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুসলেমউদ্দীন মফিজসহ মুক্তি যোদ্ধাগন ,আত্মীয়স্বজন ও গ্রামবাসীদের উপস্থিতিতে পুলিশের চৌকস দল বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মুক্তিযোদ্ধা মোঃ নূর ইসলাম এর দাফন সম্পন্ন করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত