নিজস্ব প্রতিবেদকঃ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসির দফতরে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
সোমবার (১২ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে জানানো হয়, বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত